সরস্বতী পুজোর পর এবার বিশ্ব জুড়ে পালিত হবে প্রেম দিবস। ইতিমধ্যে প্রেম সপ্তাহ শুরু হয়ে গিয়েছে। আর তার ছোঁয়া লেগেছে বাঙ্গলি ধারাবাহিকগুলিতে। কিন্তু সরকার পরিবারে এলো টুইস্ট। এই বিশেষ দিনে নিজের স্ত্রী নয় অন্য মহিলার সঙ্গে দেখা যাবে সাত্যকিকে। কিন্তু কে সে?
অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় ওরফে সাত্যকির সঙ্গে ঊর্মি ছাড়া আর অন্য কাউকে কল্পনা করতে পারে না দর্শকরা।
সরকার পরিবার থেকে তাই রিনি সরে যাওয়ার পর খুশিই হয়েছে দর্শকরা কারণ সেই দম্পতির মধ্যে দূরত্ব তৈরি করতে চাইছিল। কিন্তু রিনি বিদায় নিতে না নিতেই এন্ট্রি নিলো রত্নপ্রিয়া। তবে সাত্যকির পাশে রিনিকে দেখে ঊর্মি মনে মনে রেগে গেলেও এক্ষেত্রে রত্নপ্রিয়াকে দেখে দারুণ খুশি সে নিজেও। এই জুটির পরিচয় অন্বেষা ওরফে ঊর্মি নিজেই করিয়ে দিল দর্শকদের সঙ্গে।
আসলে এবার আরেকটি নতুন রূপে দেখা যাবে সাত্যকি অর্থাৎ বাস্তবের ঋত্বিক মুখোপাধ্যায়কে। সাত্যকি ঊর্মি নয়, ঋত্বিক রত্নপ্রিয়া আসবে নতুন রূপে নতুন দম্পতি হিসেবে।

প্রেম দিবসের দিন মুক্তি পাবে নতুন মিউজিক ভিডিও ফিরিয়ে নিস। এই নতুন জুটির কাজের জন্য শুভেচ্ছা জানালেন নায়িকা অন্বেষা। কিন্তু সাত্যকি হাত ধরেছে রত্নপ্রিয়ার এটা মানতে পারছে না দর্শকরা। সেটা তারা জানালো সোশ্যাল মিডিয়ায়। তারা লিখেছে যে ঊর্মিকে ছাড়া টুকাইবাবুকে মানাচ্ছে না।






“বিয়ে মানেই তো সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে…” বৈবাহিক সম্পর্কের ব্যাখ্যা দিতেই মন্তব্যে বিতর্ক উস্কে দিলেন কৌশিক সেন! ‘জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই?’ ‘সত্যি কী ভাষা আপনার, ছিঃ!’ ‘পাবলিক ফিগার বলেই কি যা খুশি বলবেন?’ যারা শাঁখা-সিঁদুর পরে তাদের অপমানে, অভিনেতাকে ধুয়ে দিলেন ক্ষু’ব্ধ নেটিজেনরা!