বিগ বস বাংলার ঘরে এবার আসতে চলেছে আরও এক বড় চমক। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে চতুর্থ ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে এন্ট্রি নিতে চলেছেন জনপ্রিয় অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। শুরু থেকেই এই সিজনে শনের নাম ঘিরে দর্শকদের মধ্যে যথেষ্ট আগ্রহ ছিল। গ্র্যান্ড ওপেনিংয়ের আগেই সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় তাঁর নাম ছিল। এমনকী প্রথম দিনেই বিগ বসের ঘরে তাঁর প্রবেশের কথা ছিল বলে একাধিক রিপোর্টে উঠে এসেছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনায় বাধা তৈরি হয়। এবার সেই পুরনো অপেক্ষার অবসান ঘটিয়ে শনের ঘরে প্রবেশের খবর সামনে আসতেই নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিংয়ের জন্য নাচের শুটিং চলাকালীন গুরুতর চোট পেয়েছিলেন শন। পায়ে চোট এতটাই গুরুতর হয়েছিল যে তাঁকে একাধিক সেলাই করাতে হয় বলে রিপোর্টে জানা যায়। পরবর্তীতে হাঁটুতেও অস্ত্রোপচার করাতে হয়েছিল অভিনেতাকে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হয়েছিল। ফলে শুরুতেই শোয়ে যোগ দেওয়ার সুযোগ থাকলেও সেই সময় আর বিগ বসের ঘরে ঢোকা সম্ভব হয়নি তাঁর। সেই সময় শনের ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছিল। তবে তাঁর শারীরিক অবস্থার কারণে তখন বিষয়টি নিশ্চিত ছিল না এবং দর্শকদের অপেক্ষাই করতে হয়েছিল।
অন্যদিকে শন না থাকলেও বিগ বস বাংলার ঘরের খেলা ইতিমধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। প্রথমে ১৫ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই সিজন। প্রথম সপ্তাহেই অনিন্দ্য সেনগুপ্তের বিদায়ের পর প্রথম ওয়াইল্ড কার্ড হিসেবে ঘরে প্রবেশ করেন রাজবীর দে। এরপর দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে আসেন জিতু কমল। সম্প্রতি তৃতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে ঘরে প্রবেশ করেছেন অনুষ্কা ঘোষ। তাঁর প্রবেশের দিনই সোহিনী পালকে শো থেকে বিদায় নিতে হয়। ফলে একের পর এক নতুন মুখের প্রবেশ এবং পুরনো প্রতিযোগীদের বিদায়ে বিগ বসের ঘরের সমীকরণও বারবার বদলেছে।
এরই মধ্যে সৃজলা গুহকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাও এই সিজনের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন নন্দিনীর সঙ্গে ধাক্কাধাক্কির মধ্যে ঘোড়া থেকে পড়ে গুরুতর আহত হন সৃজলা। এরপর তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়। সৃজলা পরে জানিয়েছেন, সেই সময় তাঁকে বেশ কয়েকদিন হাসপাতালে কষ্টের মধ্যে থাকতে হয়েছিল। ঘটনাটি নিয়ে বিগ বসের ঘরের পাশাপাশি বাইরে দর্শকদের মধ্যেও তীব্র আলোচনা তৈরি হয়। পরবর্তীতে দাদার দরবারে এসে সেই দুর্ঘটনা এবং তার পরের পরিস্থিতি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান সৃজলা। অর্থাৎ শনের পুরনো চোটের কারণে তাঁর অনুপস্থিতি এবং সৃজলার সাম্প্রতিক দুর্ঘটনা, দুটো ঘটনাই এই সিজনের আলোচনায় বিশেষ জায়গা করে নিয়েছে।
আরও পড়ুনঃ “৫০ হাজার মে’রেছে আমার…৫ হাজারের বিনিময়ে আমার সঙ্গে বারবার হানিমুন করতে চেয়েছিল” ‘বিগ বস বাংলা’ ঘিরে উত্তেজনা বাড়তেই রাজবীরকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ স্যান্ডি সাহার! গোপন চ্যাট ফাঁস করতেই পড়লেন বিপাকে, “কাউকে নিয়ে বিতর্ক তুঙ্গে উঠলেই কেন তোমার সঙ্গে অতীত সম্পর্কের সামনে আসে?” “মেয়েদের এতই অভাব যে সবাই তোমাকেই চু*মু খাচ্ছে আর হানিমুন করতে চাইছে?” পাল্টা ধুয়ে দিলেন নেটিজেনরা!
এবার সেই বিগ বসের ঘরেই নতুন করে দেখা যেতে পারে শন বন্দ্যোপাধ্যায়কে। প্রথম দিন থেকে যে প্রতিযোগীকে ঘিরে দর্শকদের প্রত্যাশা তৈরি হয়েছিল, এতদিন পর তাঁর প্রবেশের খবর সেই কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে সৃজলার সঙ্গে শনের পুরনো অনস্ক্রিন জুটি ‘মন ফাগুন’-এর সময় থেকেই দর্শকদের কাছে পরিচিত। তাই একই ঘরে তাঁদের দেখা গেলে কী ধরনের সমীকরণ তৈরি হয়, তা নিয়েও আগ্রহ রয়েছে দর্শকদের মধ্যে। তবে শন এবার ঠিক কীভাবে খেলবেন এবং এতদিন পরে তাঁর প্রবেশ ঘরের বর্তমান সমীকরণে কী প্রভাব ফেলবে, তা জানা যাবে তাঁর এন্ট্রির পরেই। সব বাধা পেরিয়ে অভিনেতা এবার নতুন করে বিগ বসের লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ অপেক্ষার অবসান ঘটিয়ে শন সত্যিই যদি চতুর্থ ওয়াইল্ড কার্ড হিসেবে ঘরে ঢোকেন, তাহলে সিজনের খেলার সমীকরণে ফের নতুন পরিবর্তন আসতে চলেছে। যদিও সবটাই এখনো জল্পনার স্তরে, নিশ্চিত করে কবে বলা সম্ভব নয়।






