“আমি আ’ত্মহ*ত্যাপ্রবণ হয়ে গিয়েছিলাম…” আবেগঘন কণ্ঠে জানালেন রূপম ইসলাম! ব্যাক্তিগত জীবন থেকে ইন্ডাস্ট্রি, নির্মম পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বারবার? কী কারণে একসময় জীবনকে ঘিরে এমন চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বাঙালি গায়ক?

বিনোদন জগতের তারকাদের জীবন বাইরে থেকে যতটা ঝলমলে মনে হয়, তার আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে গভীর অভিমান, অপমান, একাকিত্ব এবং মানসিক যন্ত্রণা। মঞ্চে দাঁড়িয়ে যাঁদের দেখে হাজার হাজার মানুষ উচ্ছ্বাসে মেতে ওঠেন, তাঁরাও ব্যক্তিগত জীবনে কখনও কখনও এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হন, যখন সবকিছু ছেড়ে দিতে ইচ্ছে করে। জনপ্রিয়তার আলো সবসময় যে জীবনের অন্ধকার দিকটাকে ঢেকে রাখতে পারে, এমনটা নয়।

বাংলা রক ও ব্যান্ড মিউজিকের জগতে অত্যন্ত পরিচিত নাম রূপম ইসলাম। তাঁর গান, কণ্ঠ এবং মঞ্চ পরিবেশনা দীর্ঘদিন ধরে শ্রোতাদের কাছে আলাদা জায়গা তৈরি করেছে। শিল্পী হিসেবে তাঁর দীর্ঘ পথচলায় যেমন সাফল্য এসেছে, তেমনই এসেছে নানা বাধা, বিরোধিতা এবং অপ্রীতিকর অভিজ্ঞতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এমনই এক কঠিন অধ্যায়ের কথা তুলে ধরেছেন রূপম। রূপমের কথায়, ইন্ডাস্ট্রির কিছু মানুষের আচরণ তাঁকে গভীরভাবে আঘাত করেছিল।

যারা বারবার তাঁকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, মাইকের তার খুলে দেওয়া থেকে শুরু করে সাউন্ড বাড়িয়ে দিয়ে মঞ্চে তাঁকে অস্বস্তিতে ফেলা এমন নানা ঘটনার উল্লেখ করেছেন তিনি। শুধু পেশাগত ক্ষেত্রেই নয়, ব্যক্তিগত জীবনেও সেই সময়টা তাঁর কাছে অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল। এই প্রসঙ্গেই রূপম জানান, সেই সময় তিনি এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন যে আ’ত্মহ*ত্যাপ্রবণ হয়ে গিয়েছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, নিজেকে নিয়ে, নিজের ভবিষ্যৎ নিয়ে এবং চারপাশের পরিস্থিতি নিয়ে তিনি অত্যন্ত হতাশ হয়ে পড়েছিলেন।

পেশাদার মঞ্চে জায়গা না পাওয়া এবং ব্যক্তিগত জীবনেও শান্তিতে থাকতে না পারার অনুভূতি তাঁকে আরও ভেঙে দিয়েছিল। রূপম আরও জানান, ব্যান্ড মিউজিক ও রক মিউজিকের সঙ্গে যুক্ত শ্রোতা এবং অনুরাগীরা রাস্তায় তাঁর সঙ্গে দেখা হলে পুরনো দিনের কথা বলতেন। তাঁরা মনে করিয়ে দিতেন, তিনি একসময় ব্যান্ড পার্টি করার স্বপ্ন দেখতেন। সেই স্মৃতিগুলিও তাঁর জীবনের সেই কঠিন সময়ের সঙ্গে জড়িয়ে ছিল। বাইরে থেকে একজন সফল শিল্পী হিসেবে তাঁকে দেখা হলেও ভিতরে ভিতরে তখন তিনি ভয়াবহ মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন।

আরও পড়ুনঃ ‘কে দিল রাজ নাকি দেব?’ শুভশ্রীর গলায় উজ্জ্বল লাল দাগটা কি লাভ বাই*ট? ‘দেশু ৭’-এর নতুন গানে ‘আদরের দাগ’ নিয়ে শুরু তুমুল গুঞ্জন, দেবের সঙ্গে ঘনি’ষ্ঠ দৃশ্য ঘিরে সমালোচনার মাঝেই কী উত্তর দিলেন নায়িকা?

রূপমের এই স্বীকারোক্তি ফের মনে করিয়ে দেয়, একজন শিল্পীর জনপ্রিয়তা বা মঞ্চের সাফল্য দেখেই তাঁর ব্যক্তিগত জীবনের লড়াই বোঝা যায় না। হাসিমুখে দর্শকদের সামনে দাঁড়ানো মানুষটির ভিতরেও কখনও কখনও জমে থাকতে পারে গভীর কষ্ট। নিজের জীবনের সেই অন্ধকার অধ্যায়ের কথা প্রকাশ্যে এনে রূপম যেন সেই অদৃশ্য লড়াইটাকেই সামনে আনলেন।

You cannot copy content of this page