‘কে দিল রাজ নাকি দেব?’ শুভশ্রীর গলায় উজ্জ্বল লাল দাগটা কি লাভ বাই*ট? ‘দেশু ৭’-এর নতুন গানে ‘আদরের দাগ’ নিয়ে শুরু তুমুল গুঞ্জন, দেবের সঙ্গে ঘনি’ষ্ঠ দৃশ্য ঘিরে সমালোচনার মাঝেই কী উত্তর দিলেন নায়িকা?

দীর্ঘ তিক্ততার অধ্যায় পেরিয়ে দেব (Dev) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) জুটি ফের পর্দায় ফিরতেই তাঁদের ঘিরে পুরনো প্রেমের গুঞ্জনও নতুন করে মাথাচাড়া দিয়েছে। ‘দেশু ৭’ (Desu 7) নিয়ে বছরের শুরু থেকেই দর্শকদের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে। একসঙ্গে তাঁদের কামব্যাক যে এমনভাবে হতে পারে, তা অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। ছবির গান প্রকাশ্যে আসার পর সেই আগ্রহ আরও বেড়েছে। একের পর এক গানে দেব ও শুভশ্রীর অনস্ক্রিন ঘনিষ্ঠতা নজর কেড়েছে। এবার ছবির চতুর্থ গান ‘আমার সবকিছুতেই’ প্রকাশ পেতেই সেই চর্চা আরও কয়েকগুণ বেড়েছে। বিশেষ করে গানের একটি দৃশ্য ঘিরেই এখন নেটপাড়ায় সবচেয়ে বেশি আলোচনা চলছে।

‘দেশু৭’-এর চতুর্থ গান ‘আমার সবকিছুতেই’ গেয়েছেন জিৎ গাঙ্গুলি। ফলে এই গান প্রকাশের পর দেব এবং শুভশ্রীর সঙ্গে জিৎ গাঙ্গুলির পুরনো যোগসূত্রও নতুন করে আলোচনায় এসেছে। একসময় দেব শুভশ্রী জুটির একাধিক জনপ্রিয় গানে জিৎ গাঙ্গুলির কণ্ঠ এবং সুর দর্শকদের বিশেষভাবে পছন্দ হয়েছিল। সেই পুরনো স্মৃতি মাথায় রেখেই অনেকে নতুন গানটিকে দেখছেন। তবে গানের সুর বা কণ্ঠের থেকেও একটি দৃশ্যই এখন বেশি নজর কেড়েছে। কারণ সেখানে দেব এবং শুভশ্রীকে দেখা গিয়েছে বেশ ঘনিষ্ঠ অবস্থায়। আর সেই দৃশ্যেই শুভশ্রীর গলার কাছে থাকা একটি লালচে দাগ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

গানটির একটি দৃশ্যে কালো শাড়িতে দেখা যায় শুভশ্রীকে। তাঁর সঙ্গে মিলিয়ে কালো শার্ট এবং ট্রাউজারে রয়েছেন দেব। লাদাখের পাহাড়ি পরিবেশে দুজনের রোম্যান্সও বেশ চোখে পড়ার মতো। কিন্তু তাঁদের ঘনিষ্ঠতার মাঝেই দর্শকদের নজর আটকে যায় শুভশ্রীর দুধ সাদা গলায় থাকা লালচে একটি ছাপে। নেটপাড়ার একাংশের ধারণা, সেটি দেখতে অনেকটা লাভ বাইটের মতো। বিশেষ করে গানের ৩ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৩ মিনিট ১৯ সেকেন্ডের দৃশ্যটি এই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। কারণ সেই সময় গানে শোনা যায়, ‘আদরের কিছু দাগ, থাক আঁকা হয়ে থাক, মন পাহাড়ে।’ আর ঠিক সেই কথার সঙ্গে মিল রেখেই ক্যামেরায় ধরা পড়ে শুভশ্রীর গলার ওই লালচে দাগ।

স্বাভাবিকভাবেই কয়েক সেকেন্ডের ওই দৃশ্য নিয়েই এখন শুরু হয়েছে নানা কানাঘুষো। শুভশ্রীর গলায় ওই ‘আদরের দাগ’ কে দিলেন, তা নিয়েই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে বিষয়টি নিয়ে ছবির নির্মাতাদের তরফে কোনও আলাদা ব্যাখ্যা দেওয়া হয়নি। বরং পুরো বিষয়টিকে আপাতত গানের দৃশ্য হিসেবেই দেখা হচ্ছে। কারণ ওই নির্দিষ্ট অংশটি ছাড়া গানের অন্য কোনও দৃশ্যে শুভশ্রীর গলায় এমন দাগ দেখা যায়নি। ফলে এটি গানের গল্পের প্রয়োজনেই রাখা কোনও ক্ষণিকের চিহ্ন, নাকি এর মধ্যে অন্য কোনও ইঙ্গিত রয়েছে, তা নিয়ে চলছে নানা আলোচনা। কেউ এটিকে নিছক পর্দার রোম্যান্টিক মুহূর্ত হিসেবেই দেখছেন, আবার কেউ গানের কথার সঙ্গে দৃশ্যটির বিশেষ মিল খুঁজে পাচ্ছেন।

দেব এবং শুভশ্রীর এই অনস্ক্রিন রসায়ন অবশ্য এর আগেও দর্শকদের নজর কেড়েছে। ‘দেশু৭’-এর প্রচার শুরু হওয়ার পর থেকেই তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার মুহূর্তগুলি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় এসেছে। এর আগে আগরতলায় ছবির প্রচারে গিয়ে দেব শুভশ্রীর গালে চুমু খাওয়ার মুহূর্তও চর্চায় এসেছিল। এবার তার সঙ্গে যোগ হয়েছে গানের এই রহস্যময় লাল দাগ। ফলে পুরনো জুটির রোম্যান্স নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। বাস্তবে দেব এবং শুভশ্রীর সম্পর্কের অতীত বহুদিন ধরেই ইন্ডাস্ট্রিতে আলোচিত, যদিও বর্তমানে দুজনেই নিজেদের ব্যক্তিগত জীবনে আলাদা সংসারে রয়েছেন। পর্দায় তাঁদের নতুন করে জুটি বাঁধার কারণে সেই পুরনো স্মৃতিই যেন আবারও আলোচনায় ফিরে এসেছে।

আরও পড়ুনঃ “নন্দিনীর নামে তিনটে পিনকোডে দুটো ফ্ল্যাট ও একটা কোটি টাকার বাংলো আছে”, “মেয়ের জন্মের সময় হাসপাতালের ৩৬৫০ টাকার বিল মেটাতেই লেগেছিল ৩ দিন!” শূন্য থেকে উঠে আসার সেই কঠিন দিনগুলির গল্প শোনালেন নন্দিনী দত্তের বাবা! জানালেন, কোন বিশেষ গুণে রাজবীরকে ইতিমধ্যেই জামাই হিসেবে মেনে নিয়েছেন তিনি?

আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘দেশু৭’-এর। ছবির মুক্তির আগে দেব এবং শুভশ্রীকে নিয়ে চলছে জোরকদমে প্রচার। ইতিমধ্যেই আগরতলা, শ্রীরামপুর এবং শিলিগুড়িতে ছবির প্রচারে গিয়েছেন তাঁরা। এখনও আরও কয়েকটি জায়গায় প্রচারপর্ব বাকি রয়েছে। বিভিন্ন জায়গায় গিয়ে ভক্ত এবং অনুরাগীদের কাছ থেকেও যথেষ্ট ভালোবাসা পাচ্ছেন দুজন। তার মধ্যেই ‘আমার সবকিছুতেই’ গানটি প্রকাশ্যে আসায় ছবিকে ঘিরে উন্মাদনা আরও বেড়েছে। তবে গানের সুর বা দৃশ্যের পাশাপাশি আপাতত শুভশ্রীর গলার ওই লালচে দাগই হয়ে উঠেছে নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দু। নায়িকার সামাজিক মাধ্যমের পাতা এই এক প্রশ্নই ভরে গিয়েছে, “কে দিল দেব নাকি রাজ?” যদিও এখনও তিনি নিরব! সত্যিই সেটি ‘লাভ বাইট’ কি না, নাকি নিছকই পর্দার সাজসজ্জার অংশ, সেই উত্তর অবশ্য এখনও অজানা।

You cannot copy content of this page