“ওকে ছাড়া কিছুই সম্ভব নয়, ওই অবলম্বন” বউ প্রিয়াঙ্কার জন্যই অনস্ক্রিন বউ দীপান্বিতার সঙ্গে কোন‌ও রসায়ন নেই, দাবি দর্শকদের! হঠাৎই বউয়ের হয়ে কী সাফাই দিলেন শুভ্রজিৎ?

গতমাসে ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা শুভ্রজিৎ সাহা। শ্যুটিংয়ের মাঝেই তাঁর ডান পায়ে গুরুতর চোট লাগে এবং পরে জানা যায়, পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেই ঘটনার পর প্রায় দুই সপ্তাহ কেটে গিয়েছে। এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন অভিনেতা। তবে এই সময়টা তাঁর জীবনে শুধুই শারীরিক কষ্ট নয়, মানসিক দিক থেকেও এক নতুন অভিজ্ঞতা হয়ে উঠেছে।

চোট পাওয়ার পর থেকে দীর্ঘ সময় ঘরবন্দী অবস্থায় কাটাতে হয়েছে শুভ্রজিৎকে। এই সময় তিনি নিজেকে নতুন করে চিনেছেন, পাশাপাশি আরও ভালোভাবে বুঝতে পেরেছেন নিজের কাছের মানুষদের গুরুত্ব। সম্প্রতি প্রিয়াঙ্কা মিত্রর সঙ্গে কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেতা। ছবিগুলি ছিল তাঁর আহত হওয়ার আগের সময়ের, অর্থাৎ যখন তাঁকে এখনও ক্রাচ ব্যবহার করতে হয়নি এবং দৈনন্দিন জীবনে ব্যথা স্থায়ী সঙ্গী হয়ে ওঠেনি। সেই ছবিগুলির সঙ্গেই গত দুই সপ্তাহের নানা অনুভূতি ভাগ করে নেন তিনি।

সোশ্যাল মিডিয়া পোস্টে শুভ্রজিৎ লেখেন, “প্রায় দু সপ্তাহ পরে, আমি ধীরে ধীরে ধৈর্য ধরতে শিখছি, প্রতিদিনের একটু একটু কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু ওকে ছাড়া এর কিছুই সম্ভব হত না।” এরপর তিনি আরও জানান, “আমি যখন নিজের পায়ে দাঁড়াতে পারছিলাম না, তখন ওই ছিল আমার শক্তি, যখন সবকিছু হতাশাজনক হয়ে উঠত, ও ছিল একমাত্র অবলম্বন।” কঠিন সময়ের প্রতিটি মুহূর্তে প্রিয়াঙ্কা তাঁর পাশে ছিলেন বলেই উল্লেখ করেছেন অভিনেতা। সেই কারণেই এই বিশেষ ধন্যবাদ জানানোর সুযোগ হাতছাড়া করেননি তিনি।

পোস্টে শুভ্রজিৎ আরও লেখেন, “এই পুরোটা সময় জুড়ে ওই হল আমার সান্তনার উৎস। কিছু মানুষ জীবনে এসে সব কিছুকে আরও সুন্দর করে তোলে। ও প্রত্যেকদিন ঠিক এটাই করে।” অভিনেতার এই আবেগঘন বার্তা ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে। অনেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি প্রিয়াঙ্কার প্রতি তাঁর কৃতজ্ঞতার প্রকাশও প্রশংসা পেয়েছে। ব্যক্তিগত জীবনের এই কঠিন সময় কীভাবে কাছের মানুষের সমর্থনে সহজ হয়ে উঠেছে, সেই কথাই স্পষ্ট হয়েছে তাঁর লেখায়।

আরও পড়ুনঃ ‘যারা ইঁট-ডিম ছুঁড়ল, তাদের…’ ‘মমতাই সব কিছুর কোমর ভেঙে দিয়েছে! ইন্ডাস্ট্রিতে আর রাজনৈতিক শিল্পী বরদাস্ত নয়! আওয়াজ তুললেন সুদীপ্তা চক্রবর্তী

উল্লেখ্য, বর্তমানে ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকে রাহুল চরিত্রে অভিনয় করছেন শুভ্রজিৎ। মজার বিষয় হল, ধারাবাহিকের গল্পেও এই মুহূর্তে রাহুলের পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার ঘটনা দেখানো হচ্ছে। ফলে বাস্তব এবং পর্দার গল্প যেন একসূত্রে মিশে গিয়েছে। সূত্রের খবর, শ্যুটিং চলাকালীন আচমকা ভারসাম্য হারিয়ে পড়ে যান অভিনেতা। ডান পায়ের উপর শরীরের সম্পূর্ণ ভর পড়ায় লিগামেন্ট ছিঁড়ে যায়। তীব্র যন্ত্রণা নিয়েও প্রথমে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত প্রিয়াঙ্কাকে ফোন করে ডেকে পাঠান। পরে চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হলে এক্সরে করে আঘাতের মাত্রা জানা যায় এবং দ্রুত প্লাস্টার করা হয়। বর্তমানে শারীরিক সমস্যা থাকলেও ধারাবাহিকের প্রয়োজনে তাঁকে একদিন অন্তর অন্তর শ্যুটিং সেটে যেতে হচ্ছে।

You cannot copy content of this page