অভিনেত্রী ও উদ্যোগপতি সুস্মিতা রায় সম্প্রতি মা হয়েছেন। এই সুখবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার পাশাপাশি সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা। বিশেষ করে শুভাশিস দে-র সঙ্গে পঞ্চম বিয়ের মাত্র সাড়ে তিন মাসের মাথায় সন্তানের জন্ম হওয়ার বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এই সময়ের ব্যবধান নিয়েই নেটিজেনদের একাংশ কটাক্ষ করতে শুরু করেন। বিষয়টি শুধু সুস্মিতাকে ঘিরেই সীমাবদ্ধ থাকেনি, পৌঁছে যায় তাঁর প্রাক্তন দেওর এবং জনপ্রিয় টেলিভিশন অভিনেতা সায়ক চক্রবর্তীর সামাজিক মাধ্যমের পাতাতেও।
ঘটনার সূত্রপাত হয় সায়ক চক্রবর্তীর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। নিজের কয়েকটি ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছিলেন, “আমি আর কী বলব তোমরাই বলো।” ঠিক তার পরদিনই সুস্মিতার মা হওয়ার খবর সামনে আসায় সেই পোস্টের কমেন্ট বক্সে নানা ধরনের মন্তব্য জমা হতে থাকে। অনেকেই সায়কের ক্যাপশনকে সাম্প্রতিক ঘটনাটির সঙ্গে জুড়ে দেখতে শুরু করেন। যদিও অভিনেতা নিজে কোথাও সরাসরি সুস্মিতার নাম উল্লেখ করেননি।
এর মধ্যেই এক নেটিজেন সুস্মিতার ব্যক্তিগত জীবন নিয়ে সরাসরি কটাক্ষ করে লেখেন, “ডিভোর্সের ৬ মাসের মধ্যে বিয়ে, আবার বিয়ের ৩.৫ মাসে বাচ্চা… মানুষ সব বোঝে গো, কে ভালো আর কে খারাপ… যে সয় সে সত্যিই রয়… এটা বাস্তব… আর এখন চুপচাপ দেখে যাও…” এই মন্তব্য খুব দ্রুতই অন্যদের নজর কেড়ে নেয়। অনেকেই সেই মন্তব্যের নীচে নিজেদের মতামতও জানাতে শুরু করেন। ফলে বিষয়টি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়।
এই মন্তব্যের জবাব দিতে গিয়েও সায়ক কোনও বিতর্কে জড়াননি। তিনি খুব সংক্ষিপ্তভাবে উত্তর দেন, “বেশি কথা না বাড়িয়ে শুধু দেখে যাওয়াই শ্রেয়।” এর সঙ্গে তিনি একটি মুখ বন্ধ রাখার ইমোজিও ব্যবহার করেন। অভিনেতার এই সংযত প্রতিক্রিয়া নিয়েই এখন জোর আলোচনা চলছে। অনেকের মতে, তিনি ইচ্ছাকৃতভাবে কোনও বিতর্ক বাড়াতে চাননি। আবার কেউ কেউ মনে করছেন, এই এক লাইনের মধ্যেই তিনি নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন, যদিও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বলেননি।
আরও পড়ুনঃ “কোনও কন্যার উপর আ’ঘাত হলে আমরা আগেও রাস্তায় নেমেছি, এখনও নামব…যতই রাজনৈতিকভাবে ব্যবহার করুক” বারুইপুরের নাবালিকার সঙ্গে নৃ’শংসতার প্রতিবাদে মমতার মোমবাতি মিছিলে শামিল ময়না বন্দ্যোপাধ্যায়! আর জি কর কাণ্ডে কেন অভয়ার জন্য এমন আন্দোলন হয়নি? প্রশ্ন উঠতেই কী জবাব দিলেন অভিনেত্রী?
সায়ক চক্রবর্তীর এই মন্তব্য সামনে আসার পর সামাজিক মাধ্যমে নানা ব্যাখ্যা উঠে আসছে। একাংশের মতে, তিনি পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে আর কিছু বলতে চাননি বলেই নিজেকে সংযত রেখেছেন। অন্যদিকে আরও অনেকেই মনে করছেন, তাঁর এই মন্তব্যের আড়ালে হয়তো অন্য কোনও ইঙ্গিত রয়েছে। তবে অভিনেতা নিজে সুস্মিতা রায় বা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আর কোনও মন্তব্য করেননি। ফলে নেটদুনিয়ায় জল্পনা চললেও, এই মুহূর্তে সায়কের তরফে প্রকাশ্যে বলা একমাত্র বক্তব্য, “বেশি কথা না বাড়িয়ে শুধু দেখে যাওয়াই শ্রেয়।”






‘৫ নম্বর বিয়ের মাত্র সাড়ে ৩ মাসেই সন্তান!’ মা হওয়ার সুখবর ভাগ করতে, সুস্মিতা রায়কে নিয়ে কটা’ক্ষে সরগরম নেটপাড়া! প্রাক্তন দেওর সায়ক চক্রবর্তীর এক লাইনের জবাব ঘিরে নতুন বিতর্কের ইঙ্গিত? কী এমন বললেন তিনি?