“বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে দু’জনে সংসার সামলেছি…কষ্টে ভেঙে পড়েছি, আবার সুখ এলে দু’জনকেই ছুঁয়েছে” অবশেষে নিজের স্বপ্নপূরণ করলেন অহনা দত্ত! স্বামী দীপঙ্কর ও মেয়েকে নিয়েই আবেগপ্রবণ অভিনেত্রী, ভাগ করে নিলেন দীর্ঘ প্রতীক্ষিত সুখের মুহূর্ত!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-য় মিশকা চরিত্রে অভিনয় করে দর্শকদের ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী ‘অহনা দত্ত’ (Ahona Dutta)। বর্তমানে তিনি জি বাংলার ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। অভিনয়ের পাশাপাশি সমাজ মাধ্যমেও বেশ সক্রিয় অহনা। নিজের ব্যক্তিগত জীবন, পরিবার, শুটিংয়ের ফাঁকের নানান মুহূর্ত নিয়মিত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। স্বামী ও ছোট্ট মেয়ে মীরাকে নিয়ে তাঁর সংসারের নানান গল্পও প্রায়ই উঠে আসে তাঁর ভ্লগে। সম্প্রতি এমনই একটি ভিডিও প্রকাশ করে নিজের বহুদিনের একটি স্বপ্নপূরণের মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।

ভিডিওটি প্রকাশের পর থেকেই অনুরাগীদের মধ্যে তা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। ভিডিওর শুরুতেই অহনা জানান, “আমি জানি না এই ভ্লগটা আমার শেয়ার করা উচিত কিনা, কিন্তু তাও করব! কারণ, এই ভ্লগটা আমার স্বপ্ন পূরণের ভ্লগ। আমি আজ অবধি যা যা করেছি, তোমরা দু’জনে মিলেই কিন্তু একটু একটু করে নিজেদের স্বপ্ন পূরণ করেছি। যখন যে কোনও আর্থিক সমস্যার মধ্যে পড়েছি, বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে দু’জন মিলেই সেটা সমাধান করেছি। আর যখন সুখ আমাদের ছুঁয়েছে, এখন দু’জনকেই ছুঁয়েছে। বলতে কোনও দ্বিধা নেই আমার, যেটুকু আমরা করি দু’জনেরই স্বপ্ন পূরণ। আজকে তেমনই একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে এসেছি।

আর সঙ্গে করে বরটাকেও টানতে টানতে নিয়ে এসেছি, কারণ ওকে ছাড়া আমার কিছুই সম্পূর্ণ নয়। অনেকদিনের একটা সখ ছিল আমার যে সুন্দর একটা চেন কিনব সোনার। জানেন তো, এর আগেও অনেকবার চেনটা গলায় দিয়ে ঘুরে ঘুরে দেখেছি কিন্তু কিনতে পারিনি। কারণগুলো তো আগেই বললাম, সংসারটা দু’জনের তাই ভেঙে পড়লেও আমাদেরই সামলাতে হয়। আর সুখের দিন দেখলে দু’জনকেই দেখতে হয়। তাই আজকে আর ওই চেনটা ঘুরে ঘুরে না দেখে কিনব ভেবেছি। আসলে আমাদের সমাজটাই খুব অদ্ভুত, পুরুষদের ঘাড়ে একটা বিশাল বড় দায়িত্ব ছোটবেলা থেকে চাপিয়ে দেয়। আর মহিলাদের ঘাড়ে দায়িত্ব দেয় পুরুষদের। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি দু’জনই দু’জনের দায়িত্ব নেব।

তাই ওর জেদ মাঝে মাঝে আমাকে রাখতে হয়, আর আমার জেদ সবসময় ওকে রাখতে হয়। আমাদের ছোট্ট পরীটাও বাদ যাবে কেন? সামনে ওর জন্মদিন আসছে, তাই ওর জন্য একটা উপহার নিয়েছি। কেউ হয়তো আপনারা বলবেন সো-অফ করার জন্য ভিডিওটা করছি, তা বলতেই পারেন আপনারা। কিন্তু আমি তো জানি, এই সংসারটা টানতে দিনের পর দিন আমাদের দু’জনকে কতটা খাটনি করতে হয়। তাছাড়া রাগ, দুঃখ বা কষ্ট কোনদিনও আমি ভিডিও করে দেখাই না। আনন্দের মুহূর্তগুলোই আপনাদের সঙ্গে আমি সবসময় ভাগ করে নিই।” অভিনেত্রীর এই বক্তব্যের সঙ্গেই ভিডিওতে দেখা যায়, তিনি স্বামীকে সঙ্গে নিয়ে একটি সোনার গয়নার দোকানে পৌঁছেছেন।

সেখানে নিজের পছন্দের চেন বেছে নেওয়ার মুহূর্তও ক্যামেরাবন্দি করেন অহনা। বহুদিন ধরে যে গয়নাটি কেনার ইচ্ছে ছিল, অবশেষে সেটি কেনার আনন্দ স্পষ্ট ধরা পড়ে তাঁর মুখে। শুধু নিজের জন্যই নয়, সামনে মেয়ে মীরার জন্মদিন থাকায় তার জন্যও একটি উপহার কেনেন তিনি। কেনাকাটা শেষ করে বাড়িতে ফিরে ছোট্ট মেয়ের হাতে সেই উপহার তুলে দেওয়ার দৃশ্যও ভিডিওতে তুলে ধরেছেন অভিনেত্রী। পরিবারের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নেওয়ার মুহূর্তও নজর কেড়েছে দর্শকদের। ভিডিওর শেষের দিকে অহনাকে নতুন সোনার চেনটি গলায় পরে সকলকে দেখাতে দেখা যায়।

ahona dutta

নিজের এই ছোট্ট সাফল্যের পেছনে স্বামীর অবদান এবং দু’জনের একসঙ্গে লড়াই করার কথাই বারবার তুলে ধরেছেন তিনি। আর্থিক সমস্যা থেকে শুরু করে সংসারের দায়িত্ব, সবকিছুই একসঙ্গে সামলানোর অভিজ্ঞতা খোলাখুলিভাবে ভাগ করে নেওয়ায় অনেকেই তাঁর এই ভিডিওর প্রশংসা করেছেন। আবার কেউ কেউ এটিকে ব্যক্তিগত সুখের মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়ার আন্তরিক প্রচেষ্টা বলেও মন্তব্য করেছেন অভিনেত্রী অবশ্য আগেই স্পষ্ট জানিয়েছেন, কষ্টের মুহূর্ত নয়, বরং জীবনের আনন্দের স্মৃতিগুলিই তিনি সকলের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন।

আরও পড়ুনঃ “জাতীয় পুরস্কার লাভের পর বদলে যায় নাম…” ‘মাস্টার’ ধৃতিস্মান চক্রবর্তী হয়ে ওঠার নেপথ্যে কোন গল্প লুকিয়ে আছে, ‘মিঠাই’-এর ছোট্ট শাক্যর? ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’ পাওয়ার পর এসেছে বলিউডের ডাক? জানেন, অভিনয়-গান ও খেলাধুলার মাঝে ভবিষ্যৎ নিয়ে কী বড় স্বপ্ন দেখছে খুদে তারকা?

বর্তমানে অভিনয়ের ব্যস্ততার মাঝেও অহনা দত্ত নিয়মিত ভ্লগ এবং সমাজমা ধ্যমের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকেন। সংসার, কাজ এবং মাতৃত্ব, তিনটি দায়িত্ব একসঙ্গে সামলানোর নানানা অভিজ্ঞতাও তিনি মাঝেমধ্যেই তুলে ধরেন। এবারও একটি ছোট্ট স্বপ্ন পূরণের গল্পের মাধ্যমে তিনি জানিয়ে দিলেন, সাফল্য শুধু বড় অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, অনেক সময় দীর্ঘদিনের অপেক্ষার পর পূরণ হওয়া ছোট্ট ইচ্ছেও জীবনের বিশেষ আনন্দ হয়ে ওঠে। আর সেই আনন্দই তিনি স্বামী, মেয়ে এবং অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছেন এই নতুন ভিডিওর মাধ্যমে।

You cannot copy content of this page