বিনোদন জগতে এমন অনেক ঘটনাই ঘটে, যা সবসময় সাধারণ মানুষের আলোচনার সামনে আসে না। তারকারা মঞ্চে এসে কখনও নিজেদের জীবনের অজানা গল্প শেয়ার করেন, আবার কখনও সহকর্মী বা বন্ধুর সঙ্গে মজার কথোপকথন থেকেই সামনে আসে চমকপ্রদ তথ্য। এমনই এক পুরনো ঘটনা ফের আলোচনায় এসেছে, যেখানে একটি মন্তব্য নাকি কার্যত একজন অভিনেত্রী মানসী সিনহার শাড়ির ব্যবসায় প্রভাব ফেলেছিল। আর সেই ঘটনার কেন্দ্রে ছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অভিনেত্রী মানসী সিনহা বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি নিজের কাজ নিয়েও বরাবরই সক্রিয় তিনি।
মানসী ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কটা অনেকটাই ছিল ভাই-বোনের মতো। একে অপরকে নিয়ে মজা করা, খুনসুটি করা কিংবা মঞ্চে হাসি-ঠাট্টায় মেতে ওঠা দু’জনের সম্পর্কের মধ্যে সেই স্বচ্ছন্দতাও বারবার হয়েছে স্পষ্ট। তবে কী এমন ঘটেছিল যার জেরে এমন পরিণতি হয় অভিনেত্রীর? একসময় শাড়ির ব্যবসাও শুরু করেছিলেন মানসী। সেই ব্যবসার কথা প্রথম ‘দাদাগিরি’র মঞ্চে প্রকাশ্যে জানিয়েছিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে সৌরভ এমন কিছু মন্তব্য করেছিলেন, যা পরে মানসীর ব্যবসার ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি করে বলে নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী।
মানসীর শাড়ির ব্যবসা নিয়েও মজার ছলে মন্তব্য করেছিলেন সৌরভ। কিন্তু সেই মজার কথাই যে পরে এমনভাবে ছড়িয়ে পড়বে, তা সম্ভবত কেউই ভাবেননি। বরং পরবর্তী সময়ে মানসী নিজেই জানিয়েছেন, সৌরভের সেই মন্তব্যের পর নাকি তাঁর শাড়ি কিনতে আসা ক্রেতারাই কমে গিয়েছিলেন। কিন্তু ঠিক কী বলেছিলেন সৌরভ? মানসীর দাবি অনুযায়ী, সৌরভ জানিয়েছিলেন অভিনেত্রীর বুটিকের সব এক্সক্লুসিভ শাড়ি নাকি তিনি নিজেই পরে নেন এবং পরে সেই শাড়ি ভাঁজ করে রেখে দেন! অবশ্য সৌরভের এই মন্তব্যের প্রতিবাদ করে মানসী বলেছিলেন, “যে শাড়িটা পরি সেটা কি তাকে তুলে রাখি নাকি?” এরপর মজার ছলেই তিনি জানিয়েছিলেন, সৌরভের কথার চোটেই নাকি তাঁর শাড়ির ব্যবসা লাটে উঠেছিল।
আরও পড়ুনঃ “একটা মেয়ে মা হতে পারবে না, এটা যে কত বড় অভিশাপ!” “ভুলের ক্ষমা হয়, কিন্তু জীবন বরবাদ করে বারবার সরি বললেই কি এত বড় ক্ষ’ত মুছে যাবে?” নন্দিনীর জন্যই মাতৃত্বের সুখ থেকে বঞ্চিত হলেন সৃজলা? উল্টে তাঁর ক’ষ্টের স্বীকারোক্তিকে ‘নাটক’ বলায় বিগ বসের সদস্যদের বিরুদ্ধেই সরব দর্শক, তুলছেন একাধিক প্রশ্ন?
পরের বার ‘দাদাগিরি’র মঞ্চে এসে সৌরভকে উদ্দেশ্য করে মানসী সরাসরি বলেন, “তুই, আমার সম্পর্কে এমন বললি, আর সেটা ভাইরাল হল যে আর কেউ আমার থেকে শাড়ি কিনতে এলই না। আমার শাড়ির ব্যবসা বন্ধ হয়ে গেল।” তবে সৌরভও সঙ্গে সঙ্গে সাফাই দিয়ে বলেন, “আমি কিছু বলি নি। এই যে তুমি আমার নামে দোষ দিচ্ছ।” এরপর দু’জনের কথোপকথনে উঠে আসে আরও নানা অজানা কথা। পুরোটাই ছিল হাসি-ঠাট্টার আবহ, পরবর্তী সময় অভিনেত্রী নিজেও জানিয়েছেন “সৌরভ অত্যন্ত খারাপ একটি ছেলে, অত্যন্ত পাজি ছেলে”, মানসীর কথায় স্পষ্ট সৌরভের সেই একটি মন্তব্য তাঁর ব্যবসাকে নিয়ে বেশ বড়সড় প্রভাব ফেলেছিল। ফলে বন্ধুত্বের মজার কথাও যে কখনও কখনও বাস্তবে কতটা প্রভাব ফেলতে পারে, এই ঘটনা যেন তারই মজার উদাহরণ।






