‘চিরসখা’র হাড় জ্বা’লানো বর্ষা এবার ফিরছে নতুন রূপে! দর্শকদের রাগ, ক্ষো’ভ ও প্রশংসা একসঙ্গে কুড়িয়েছিলেন, ফের দাপুটে খলনায়িকার চরিত্রে ঝড় তুলতে চলেছেন শিঞ্জিনী চক্রবর্তী! দেখা যাবে কোন নতুন ধারাবাহিকে?

বাংলা টেলিভিশনের জগতে এমন অনেক অভিনেত্রী রয়েছেন, যাঁরা নায়িকা হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে নিজেদের অভিনয় দক্ষতায় খলনায়িকা চরিত্রকে আলাদা মাত্রা দিয়েছেন। দর্শকদের কাছে একজন ভিলেন চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলা মোটেও সহজ কাজ নয়। কিন্তু যখন কোনও অভিনেত্রীর অভিনয় দেখে দর্শক চরিত্রটিকে ঘৃণা করতে শুরু করেন, তখনই বোঝা যায় তিনি নিজের কাজটা নিখুঁতভাবে করতে পেরেছেন। সেই তালিকায় ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছিলেন শিঞ্জিনী চক্রবর্তী। নরম-সরম নায়িকার চরিত্র থেকে বেরিয়ে এসে নেতিবাচক চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের নজর কেড়েছিলেন।

অনেকের মতে, ছোটপর্দার পরিচিত নায়িকাদের পাশাপাশি খলনায়িকা হিসেবেও শিঞ্জিনী সমান জনপ্রিয়তা অর্জন করেছেন। হাওড়ার মেয়ে শিঞ্জিনীর অভিনয় সফর শুরু হয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘উমা’-র মাধ্যমে। সেখানে তিনি ইতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকদের নজরে আসেন। এরপর আরো একাধিক ধারাবাহিকে ধূসর চরিত্র করতে দেখা যায় তাকে। ধীরে ধীরে নিজের অভিনয়ের পরিধি বাড়াতে শুরু করেন তিনি। শুধু নায়িকার গণ্ডিতে আটকে না থেকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার সাহস দেখিয়েছিলেন শিঞ্জিনী, যা তাঁকে অন্যদের থেকে আলাদা পরিচিতি এনে দেয়।

তবে দর্শকদের কাছে সবচেয়ে বেশি আলোচনায় আসে তাঁর খলনায়িকা চরিত্র। বিশেষ করে ‘চিরসখা’ ধারাবাহিকে তাঁর নেতিবাচক অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। অনেক দর্শক সমাজমাধ্যমে তাঁর চরিত্রের প্রতি বিরক্তি প্রকাশ করলেও অভিনেত্রীর কাছে সেটাই ছিল সবচেয়ে বড় সাফল্য। কারণ একজন খলনায়িকার কাজই হল দর্শকদের মনে প্রতিক্রিয়া তৈরি করা। কিন্তু ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণের পর ‘চিরসখা’-র সম্প্রচার বন্ধ হয়ে যায়। সেই ঘটনার পর দীর্ঘ সময় নতুন কোনও উল্লেখযোগ্য ধারাবাহিকে শিঞ্জিনীকে দেখা যায়নি। ফলে তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে বলেই মনে করছেন দর্শকদের একাংশ। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘কুমকুম’-এ দেখা পাওয়া যাবে শিঞ্জিনী চক্রবর্তীর। সমাজমাধ্যমে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে যে, ধারাবাহিকটিতে তিনি প্রধান খলনায়িকার ভূমিকায় এন্ট্রি নেবেন। অন্যদিকে এই ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার স্টার জলসার পর্দায় দেখা যাচ্ছে ‘মিঠাই’ খ্যাত আদৃত রায়কে। সিরিয়ালে তাঁর চরিত্রের নাম ঈশান। বিদেশ ফেরত আধুনিক যুবকের সঙ্গে গ্রামের সংগ্রামী মেয়ে কুমকুমের পরিচয় ও সম্পর্ককে কেন্দ্র করেই এগোচ্ছে গল্প।

Bengali actress

আরও পড়ুনঃ দরমার ঘর থেকে সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালে! ঝড় কেড়ে নিয়েছিল মাথার উপর ছাদ, শেষ করতে পারেননি পড়াশোনাও! সুভাষগ্রামের গীতশ্রী চৌধুরীর লড়াই আজ বহু মানুষের কাছে অনুপ্রেরণা! চোখের জলে লেখা সেই পথচলা কি এবার এনে দেবে সেরার সেরা মুকুট?

প্রোমো প্রকাশের পর থেকেই ‘কুমকুম’ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। গ্রামের প্রেক্ষাপট, ঈশান-কুমকুমের প্রথম পরিচয় এবং দুই ভিন্ন মানসিকতার মানুষের গল্প ইতিমধ্যেই দর্শকদের আকৃষ্ট করেছে। এর মধ্যেই শিঞ্জিনীর ভিলেন চরিত্রে আগমন ধারাবাহিকের গল্পে নতুন উত্তেজনা যোগ করেছে বলে মনে করছেন অনেকে। সমাজমাধ্যমে দর্শকদের একাংশের দাবি, প্রতিটি পর্বের সঙ্গে গল্প আরও জমে উঠছে। কুমকুমের লড়াকু স্বভাব এবং ঈশানের প্রাণবন্ত ব্যক্তিত্বের পাশাপাশি এবার শিঞ্জিনীর চরিত্রও গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। এখন দেখার, খলনায়িকা হিসেবে তাঁর এই নতুন অধ্যায় দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে।

You cannot copy content of this page