সৃজলার প্রেমে এমন মগ্ন জিতু, বিগ বসের খেলা ভুলে প্রত্যাখ্যাত হওয়ার ভয়েই ঘরের দেওয়ালে মাথা ঠুকে কাঁদলেন অভিনেতা? ‘প্রেম না পাবলিসিটি’, ‘ভণ্ড সাধুর নতুন নাটক, এই লোক নাকি আবার রাজবীরকে বলতো গুড়িয়া নিয়ে খেল’ ক’টাক্ষ নেটপাড়ার!

বিগ বস বাংলার ঘরে জিতু কমল (jeetu kamal) ও সৃজলা গুহর (srijla guha) সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। সৃজলাকে প্রকাশ্যে প্রেমের প্রস্তাব দেওয়ার পর থেকেই দুজনের সম্পর্কের ওঠাপড়া নজরে এসেছে দর্শকদের। যদিও সৃজলার তরফ থেকে সেই প্রস্তাবে কী উত্তর দেওয়া হয়েছে, তা স্পষ্টভাবে সামনে আসেনি। তবু বিগ বসের বাড়িতে তাঁদের একসঙ্গে সময় কাটানো, একে অপরের পাশে থাকা এবং বিভিন্ন ঘটনায় মান-অভিমান পর্ব নিয়মিত নজর কাড়ছে। এমনকি বিভিন্ন টাস্কেও সৃজলার পাশে দাঁড়াতে দেখা যায় জিতুকে। ঘরের অন্য প্রতিযোগীদের থেকে অনেকটা আলাদা হয়ে তাঁদের দুজনের সময় কাটানোর দৃশ্যও দেখা গিয়েছে। এবার নতুন একটি প্রোমো সামনে আসতেই জিতুর আচরণ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সেখানে অভিনেতাকে এমনভাবে ভেঙে পড়তে দেখা যায়, যা দেখে অবাক হয়েছেন দর্শকরা।

স্টার জলসার তরফে প্রকাশিত নতুন প্রোমোয় দেখা যায়, বিগ বসের বাড়ির পুলের কাছে দাঁড়িয়ে জিতু বারবার বিগ বসের সঙ্গে কথা বলতে চাইছেন। তাঁকে বলতে শোনা যায়, ‘বিগ বস কথা বলতে চাই’। এরপর আচমকাই দেওয়ালে কাঁধ দিয়ে আঘাত করতে শুরু করেন অভিনেতা। যে জায়গায় তিনি আঘাত করছিলেন, সেখানে একটি আয়না লাগানো ছিল। জিতুর এমন আচরণ দেখে বাগানে বসে থাকা দুর্নিবার সাহা ও নিরঞ্জন মণ্ডলও চমকে ওঠেন। নিরঞ্জনকে চিৎকার করে জিতুকে থামানোর চেষ্টা করতে দেখা যায়। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত এগিয়ে আসেন সৃজলাও। তিনি জিতুর পিঠে হাত বুলিয়ে তাঁকে শান্ত করার চেষ্টা করেন। আচমকা এই ঘটনায় বিগ বসের ঘরের পরিবেশও বেশ উত্তপ্ত হয়ে ওঠে।

এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে বিগ বস জিতুকে কনফেশন রুমে ডেকে পাঠান। সেখানে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেতা। অন্যদিকে পুলের ধারে বসে সৃজলাকেও কাঁদতে দেখা যায়। বাড়ির অন্য প্রতিযোগীরা তাঁকে শান্ত করার চেষ্টা করেন। জিতুর এই আচরণের নেপথ্যে সৃজলার সঙ্গে তাঁর মান-অভিমানই রয়েছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবারের পর্বেও দুজনের মধ্যে একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। খাবার সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে জিতুর মনে অভিমান জমেছিল বলে জানা যায়। অভিনেতার অভিযোগ ছিল, তিনি খেয়েছেন কি না, সেই খোঁজ সৃজলা নেননি। এই বিষয়টিকে কেন্দ্র করে দুজনের মধ্যে দীর্ঘক্ষণ কথা কাটাকাটিও হয়। যদিও পরবর্তী সময়ে টাস্ক চলাকালীন তাঁদের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছে বলে দেখা গিয়েছিল।

বিগ বস বাংলার বাড়িতে জিতু ও সৃজলার সম্পর্ক নিয়ে এর আগেও একাধিকবার আলোচনা হয়েছে। সপ্তাহান্তের বিশেষ অনুষ্ঠান ‘দাদার দরবার’-এ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছেও কয়েক সপ্তাহ ধরে এই বিষয়টি নিয়ে সমালোচনা শুনতে হয়েছে জিতুকে। এমনকি সৌরভ তাঁদের দুজনকে নিয়ে মজাও করেছেন। প্রেমের প্রস্তাব, একে অপরের প্রতি অভিমান, বন্ধুত্ব এবং ঘরের নানা পরিস্থিতিতে তাঁদের আচরণ সব মিলিয়ে এই জুটিকে ঘিরে দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। এবার নতুন প্রোমোয় জিতুর এমন আচরণ সামনে আসায় ফের আলোচনার কেন্দ্রে চলে এসেছে তাঁদের সম্পর্ক। আগামী পর্বে এই ঘটনার পর সৌরভ গঙ্গোপাধ্যায় কী প্রতিক্রিয়া জানান, সেটাও দেখার বিষয়।

তবে প্রোমো সামনে আসতেই সামাজিক মাধ্যমে দর্শকদের একাংশের প্রতিক্রিয়া বেশ নেতিবাচক। অনেকেই জিতু ও সৃজলার এই আচরণকে বাস্তব আবেগের বদলে নাটক বলে মনে করছেন। একজন দর্শক মন্তব্য করেছেন, ‘এটা কি চলছে জিতু?? কেন ভালোবেসে ফেললে জিতু?? কেন??’ আরেকজন লিখেছেন, ‘নতুন নাটক শুরু আবার’। অন্য এক দর্শক পুরনো একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে লিখেছেন, ‘একদিন রাজবীর বলেছিল, তুই এর জন্য কাঁদবি। সেটাই সত্যি হল!’ এই ধরনের মন্তব্য ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে বিগ বস বাংলার ঘরের ঘটনাকে নিয়ে। জিতুর এই আচরণ সত্যিই আবেগের বহিঃপ্রকাশ, নাকি দর্শকদের একাংশের মতো এটি শুধুই নাটক, তা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে।

আরও পড়ুনঃ “বাঙালি হিন্দুদের তো জন্মদিনে কেক কাটা যায় না, মন্দিরে যেতে হয়!” “কেন কেক কাটবে, বাবা-মা কি ইংরেজ ছিল?” বিজেপি নেত্রী নাজিয়া এলাহী খানের এমন মন্তব্যে পাল্টা কটা’ক্ষ ময়না বন্দ্যোপাধ্যায়ের, ‘কোনওদিন বাঙালি বাড়িতে জন্মদিন দেখেছেন? আমার বাড়িতে আসুন!’ পায়েস ও পুজোর পাশাপাশি কেক, বাঙালির জন্মদিনের রীতি নিয়ে শুরু ধর্ম বনাম সংস্কৃতির বিতর্ক?

এই ঘটনার পর বিগ বস বাংলার ঘরে জিতু ও সৃজলার সম্পর্ক কোন দিকে এগোয়, তা নিয়ে কৌতূহল থাকছে দর্শকদের। একদিকে জিতুর কান্না ও অস্বাভাবিক আচরণ, অন্যদিকে সৃজলার তাঁকে শান্ত করার চেষ্টা, সব মিলিয়ে নতুন পর্বের প্রোমো ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। এর আগে প্রেমের প্রস্তাব থেকে শুরু করে খাবার নিয়ে অভিমান, বিভিন্ন ঘটনায় দুজনের সম্পর্কের নানা দিক সামনে এসেছে। এবার জিতুর এমনভাবে ভেঙে পড়া সেই আলোচনাকে আরও বাড়িয়ে দিয়েছে। যদিও প্রোমোর দৃশ্য দেখে ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট এখনও জানা যায়নি। আগামী পর্বে তাঁদের কথোপকথন এবং এই ঘটনার বিস্তারিত সামনে এলে বিষয়টি আরও পরিষ্কার হবে। আপাতত নতুন প্রোমো ঘিরে দর্শকদের প্রতিক্রিয়া এবং জিতু ও সৃজলার সম্পর্কই বিগ বস বাংলার আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

You cannot copy content of this page