“খাবার নষ্ট নিয়ে এত জ্ঞান দেন, অথচ নিজেরাই সেটা করে আবার গলা উঁচিয়ে ঝগড়া করেন!” “অন্যের খাবার নষ্ট করার প্রবৃত্তিটা অসু’স্থ মানসিকতার পরিচয়, সৃজলার মানসিক সুস্থতা কামনা করি!” ৭১ দিন পর পাওয়া মাটনে মিষ্টির শিরা ঢেলে নষ্ট করার ফন্দি, তনুশ্রী সবাইকে জানাতেই ফের ‘সিম্প্যাথি কার্ড’ খেললেন সৃজলা! ক্ষু’ব্ধ বিগ বসের দর্শকরা, ধুয়ে দিলেন নায়িকাকে?

বিগ বস বাংলার বাড়িতে খাবার নিয়ে নতুন করে বিতর্কের সূত্রপাত। আর এবার দর্শকদের ক্ষোভের কেন্দ্রে সৃজলা গুহ ও জিতু কমল। দীর্ঘ প্রায় আড়াই মাস পর বিলাসবহুল বাজেটের টাস্ক জিতে বাড়ির সদস্যরা খাসির মাংস খাওয়ার সুযোগ পেয়েছিলেন। প্রত্যেকের জন্য সাত পিস করে মাংসের হিসাব ধরলে ১১ জনের জন্য প্রয়োজন প্রায় ২ কেজি ২০০ গ্রাম থেকে ২ কেজি ৭৫০ গ্রাম মাংস। দু’জন না খেলেও মোট পরিমাণ দাঁড়ায় প্রায় ২ থেকে আড়াই কেজি। এর সঙ্গে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, তেল ও অন্যান্য মশলার খরচ। এতটা খাবার তৈরি হওয়ার পরেও সেই মাংসের স্বাদ নষ্ট করার পরিকল্পনা করেন জিতু ও সৃজলা। অভিযোগ, তনুশ্রীর সঙ্গে আগের ঝামেলার বদলা নিতেই রান্না করা মাংসে মিষ্টির রস মিশিয়ে দেন তাঁরা। প্রথমে বিষয়টি বাড়ির অন্য সদস্যদের নজরে না এলেও দর্শকদের চোখ এড়ায়নি এই ঘটনা। পরে পরিবারের সপ্তাহে মেয়ের কাছ থেকে বিষয়টি জানতে পারেন তনুশ্রী রায় দাস। শুক্রবারের পর্বে জিতুকে সরাসরি প্রশ্ন করতেই সামনে আসে গোটা ঘটনা।

তনুশ্রী প্রথমে জিতুকে জিজ্ঞাসা করেন, তিনি কখনও বাড়ির অন্যদের খাবার নষ্ট করেছেন কি না। জিতু প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে মাংসে মিষ্টির রস ঢালার কথা স্বীকার করেন। তাঁর যুক্তি ছিল, তনুশ্রী রান্না সামলে নিতে পারবেন বলেই এমনটা করেছিলেন। কিন্তু এই যুক্তিতে সন্তুষ্ট হননি তনুশ্রী। বরং তাঁর বক্তব্য, মাংসের মধ্যে প্রায় অর্ধেক বোতল চিনির শিরা ঢেলে দেওয়ার পরেও রান্নার স্বাদ ঠিক রাখতে তাঁকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। প্রায় ৩৫ থেকে ৪০টি কাঁচালঙ্কা দিয়ে মাংসের মিষ্টি স্বাদ সামঞ্জস্য করার চেষ্টা করেন তিনি। এই ঘটনায় মনামী ঘোষ, সোনামণি সাহা, রণিতা এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কেও জিতু ও সৃজলার আচরণের বিরোধিতা করতে দেখা যায়। সৌরভও জিতুকে প্রশ্ন করেন, অন্যদের খাবার নিয়ে এমন কাজ করার প্রয়োজন কী ছিল? কিন্তু জিতু ও সৃজলা নিজেদের কাজকে খাবার নষ্ট করার চেষ্টা বলে মানতে চাননি। তাঁদের বক্তব্য ছিল, শেষ পর্যন্ত সবাই মাংস খেয়েছেন, তাই খাবার নষ্ট হয়নি। সৃজলাও জিতুর হয়ে কথা বলতে গিয়ে তনুশ্রীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

এই ঘটনাতেই ক্ষোভ উগরে দিয়েছেন দর্শকদের একাংশ। তাঁদের বক্তব্য, মাংস শেষ পর্যন্ত সবাই খেতে পেরেছেন বলেই যে কোনও ক্ষতি হয়নি, এমনটা বলা যায় না। একজন দর্শক হিসাব করে জানিয়েছেন, ১১ জনের জন্য প্রায় আড়াই কেজি মাংসের পাশাপাশি যে পরিমাণ পেঁয়াজ, রসুন, আদা, তেল ও মশলা খরচ হয়েছে, সেটাও যথেষ্ট মূল্যবান। তার উপর প্রায় অর্ধেক বোতল চিনির শিরা এবং রান্নার স্বাদ ঠিক করতে ৩৫ থেকে ৪০টি কাঁচালঙ্কা ব্যবহার করতে হয়েছে। এই সমস্ত খাবারও তো নষ্ট হয়েছে! ওই দর্শকের প্রশ্ন, মাংস কোনওরকমে খাওয়া গেলেই কি বাকি উপকরণের অপচয়কে অস্বীকার করা যায়? তাঁর মতে, খাবার নষ্ট না হওয়ার যুক্তি দিয়ে অন্যের খাবারে ইচ্ছাকৃতভাবে এমন কিছু মিশিয়ে দেওয়া সমর্থনযোগ্য নয়। বিশেষ করে বিগ বসের বাড়িতে যেখানে খাবারের পরিমাণ নির্দিষ্ট, সেখানে বিলাসবহুল খাবার পেতে প্রতিযোগীদের টাস্ক জিততে হয়, সেখানে এমন কাজ আরও বেশি দায়িত্বজ্ঞানহীন। খাবার বাঁচানোর কথা বলা আর নিজেরাই অন্যের খাবার নষ্ট করার চেষ্টা করা, এই দুই আচরণের মধ্যে স্পষ্ট বিরোধ দেখছেন দর্শকরা।

শুধু মাংসে মিষ্টির রস মেশানো নয়, সৃজলা ও জিতুর বিরুদ্ধে আরও একটি পুরনো অভিযোগ তুলে ধরেছেন দর্শকদের একাংশ। তাঁদের দাবি, অন্যদের খাবার নষ্ট হওয়া নিয়ে এত কথা বললেও নিজেরা নাকি কাউকে না জানিয়ে প্রায় ৫০০ গ্রাম মাখন খেয়ে নিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে এক দর্শক প্রশ্ন তুলেছেন, অন্যের খাবারের অপচয় নিয়ে এত জ্ঞান দেওয়ার আগে নিজেদের আচরণের দিকে তাকানো উচিত নয় কি? তাঁর বক্তব্য, তনুশ্রী অন্যদের খাবার নিয়ে সচেতন থাকেন বলে বারবার কথা শোনানো হয়, অথচ নিজেদের ক্ষেত্রে সেই নিয়ম মানতে দেখা যায় না। সমাজমাধ্যমে এক দর্শক ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘খাবার নষ্ট নিয়ে এত জ্ঞান দেয় সৃজলা, আর এদিকে বাকিদের মাটন খাওয়াটা মিষ্টির শিরা ঢেলে নষ্ট করছে। কী মানসিকতা রে বাবা!’ তাঁর মতে, যেখানে সবাই জানেন বাড়ির খাবার সীমিত এবং অতিরিক্ত খাবার পেতে টাস্ক জিতে বিলাসবহুল বাজেট অর্জন করতে হয়, সেখানে এমন আচরণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাই সৃজলা ও জিতুর আচরণকে দ্বিচারিতা বলেই দেখছেন দর্শকদের একাংশ।

আরও পড়ুনঃ ‘শিল্পী হতে চাইলে স্বাধীনতা প্রয়োজন, বিয়ে না করাই ভালো!’ ছোটবেলা থেকেই হয়েছে তুলনা, দিদি ইন্দ্রাণী সেনের মতো মেধাবী ছিলেন না তিনি? নিজের পরিচয়েই বাঁচতে করতে হয়েছে অনেক কষ্ট? মায়ের স্মৃতি আঁকড়েই কেন একা থাকার সিদ্ধান্ত গায়িকার, কেন সংসারকে বা সন্তানকে বোঝা মনে করেন? ব্যক্তিগত জীবন নিয়ে অকপট শ্রাবণী সেন!

আরও এক দর্শক নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, প্রায় ৭১ দিন পর বাড়ির সদস্যরা মাংস খাওয়ার সুযোগ পেয়েছিলেন। সেই আনন্দ নষ্ট করার চেষ্টা করা হয়েছে বলেই তাঁর ক্ষোভ। তাঁর বক্তব্য, কেউ একজন বা দু’জন মিলে চিনির শিরা ঢেলে এতটা মাংসের স্বাদ নষ্ট করার চেষ্টা করেছেন, আর অন্য একজন রান্না জানেন বলেই ৩৫ থেকে ৪০টি কাঁচালঙ্কা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন। ফলে শেষ পর্যন্ত মাংস খাওয়া সম্ভব হলেও চিনির শিরা ও অতিরিক্ত কাঁচালঙ্কার অপচয় তো হয়েছেই। কিন্তু তার থেকেও বড় বিষয়, অন্যের খাবার ইচ্ছাকৃতভাবে নষ্ট করার মানসিকতা। ওই দর্শক সরাসরি জিতু ও সৃজলার উদ্দেশে লিখেছেন, ‘জিতু এন্ড সৃজলা, আপনাদের মানসিক সুস্থতা কামনা করি।’ অন্যদিকে আরেক দর্শক সৃজলাকে কটাক্ষ করে লিখেছেন, ‘এই দুমুখো জিনিসটাই বেকার।’ সব মিলিয়ে মাংসে মিষ্টির রস মেশানোর ঘটনাকে নিছক মজা বলে মানতে নারাজ দর্শকদের বড় অংশ। তাঁদের মতে, খাবারের অভাব ও তার জন্য প্রতিযোগীদের পরিশ্রমের বিষয়টি মাথায় রেখে এমন আচরণ করা উচিত হয়নি। তনুশ্রীর রান্না বাঁচানোর চেষ্টা এবং জিতু-সৃজলার যুক্তি, দুটোই এখন বিগ বসের বাড়ির বাইরেও বিতর্কের বিষয় হয়ে উঠেছে।

You cannot copy content of this page