ভাইরাস জ্বর থেকে একাধিক শারীরিক জটিলতা, এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি চান্দ্রেই ঘোষ! অসুস্থতার কারণে ছাড়লেন ধারাবাহিক, কী এমন হল অভিনেত্রীর যে অভিনয় থেকেই সরে দাঁড়াতে হল তাঁকে?

বিনোদন জগতে পর্দার আড়ালে এমন অনেক ঘটনা ঘটে, যার খবর সাধারণ দর্শকদের কাছে সহজে পৌঁছয় না। পর্দায় যাঁদের হাসিমুখে অভিনয় করতে দেখি, দর্শকদের মনোরঞ্জনের জন্য যাঁরা দিনের পর দিন পরিশ্রম করেন, তাঁদের ব্যক্তিগত জীবনেও কখনও কখনও নেমে আসে কঠিন সময়। কাজের ব্যস্ততার মাঝেও শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করতে হয় অনেক শিল্পীকে। তেমনই এক খবরে মন খারাপ বাংলা বিনোদন জগতের অনুরাগীদের। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। অসুস্থতার জেরে আপাতত অভিনয় থেকেও দূরে থাকতে হচ্ছে তাঁকে। এমনকী শারীরিক পরিস্থিতির কারণে ছাড়তে হয়েছে চলতি ধারাবাহিকের কাজও।

বাংলা টেলিভিশন এবং চলচ্চিত্র জগতের পরিচিত মুখ চান্দ্রেয়ী ঘোষ। ২০০৭ সালে জি বাংলার ‘লাবণ্যের সংসার’ ধারাবাহিকের হাত ধরে টেলিজগতে যাত্রা শুরু করেছিলেন তিনি। এরপর প্রায় দুই দশক ধরে একের পর এক ধারাবাহিক ও চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন অভিনেত্রী। তবে দর্শকদের কাছে তাঁর পরিচিতির অন্যতম বড় কারণ ‘কিরণমালা’ ধারাবাহিকের কটকটি চরিত্রটি। এই চরিত্রে তাঁর অভিনয় আজও অনেক দর্শকের মনে রয়েছে। বাংলা বিনোদন জগতে দীর্ঘদিনের পরিচিত এই অভিনেত্রীর অসুস্থতার খবর সামনে আসতেই স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। কবে আবার তাঁকে পর্দায় দেখা যাবে, এখন সেই অপেক্ষাতেই রয়েছেন সকলে।

জানা গিয়েছে, প্রথমে ভাইরাস জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চান্দ্রেয়ী ঘোষ। অভিনেত্রীর ধারণা ছিল, প্রাথমিক চিকিৎসার পর এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন। কিন্তু পরিস্থিতি তাঁর ভাবনার মতো সহজ হয়নি। পরবর্তীকালে একাধিক শারীরিক জটিলতা দেখা দেয়। বিশেষ করে রক্তচাপ অনেকটাই কমে যাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। এর পাশাপাশি অন্যান্য শারীরিক সমস্যাও দেখা দেওয়ায় চিকিৎসার জন্য তাঁকে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হচ্ছে। যে কারণে এক সপ্তাহের মধ্যে বাড়ি ফেরার আশা থাকলেও শেষ পর্যন্ত এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আপাতত তাঁর শারীরিক সুস্থতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

আরও পড়ুন: “নন্দিনীরটা হচ্ছে উগ্র আর সৃজলা হচ্ছে একটু পলিশ, দু’জনেই একই, সব সীমা পার করে যাচ্ছে!” “আমি তো ক্যারেক্টার সার্টিফিকেট নিতে যাইনি বিগ বসে…” বিগ বসের ঘর থেকে বেরিয়েই নন্দিনী ও সৃজলাকে নিয়ে বি*স্ফোরক সোহিনী পাল! কেন তুললেন একের পর এক অভিযোগ? দুর্নিবার, রাজবীরকে নিয়েও ফাঁস করলেন কোন অজানা কথা?

অসুস্থ হওয়ার আগে শ্রী বাংলার ‘সাতপাকে বাঁধা’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন চান্দ্রেয়ী । তাঁর অসুস্থতার খবর পেয়ে ধারাবাহিকের টিমও চাইছিল, দ্রুত সুস্থ হয়ে আবার শুটিংয়ে ফিরুন অভিনেত্রী। জানা গিয়েছে, এই কঠিন সময়ে সেটের পক্ষ থেকেও তাঁকে সহযোগিতা করা হয়েছিল। সহকর্মীরাও অপেক্ষায় ছিলেন তাঁর সুস্থ হয়ে ফিরে আসার। কিন্তু দীর্ঘদিন ধরে ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রটি অনুপস্থিত থাকায় কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত নিজের ইচ্ছাতেই এনওসি দিয়ে ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন চান্দ্রেয়ী ঘোষ। ফলে তাঁর জায়গায় এবার থেকে ওই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী নন্দিনী চ্যাটার্জিকে। অর্থাৎ, ধারাবাহিকে চান্দ্রেয়ীর পরিবর্তে নতুন মুখ হিসেবে আসছেন নন্দিনী।

অভিনেত্রীর এই অসুস্থতার খবর নিঃসন্দেহে তাঁর অনুরাগীদের কাছে মন খারাপের। দীর্ঘদিনের অভিনয়জীবনে একাধিক জনপ্রিয় চরিত্রে দর্শকদের মন জয় করেছেন চান্দ্রেয়ী ঘোষ। তাই আপাতত পর্দায় তাঁকে দেখতে না পাওয়ার খবরে অনেকেই হতাশ। তবে কাজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের পিছনে রয়েছে তাঁর শারীরিক সুস্থতার বিষয়টি। অভিনেত্রীর সহকর্মী, বন্ধু, পরিবার এবং অনুরাগীরা সকলেই চাইছেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন তিনি। আবার আগের মতো অভিনয়ের জগতে ফিরে আসুন এবং নতুন চরিত্রে দর্শকদের মন জয় করুন। আপাতত তাঁর দ্রুত আরোগ্য কামনাই করছেন সকলে। এখন দেখার, শারীরিকভাবে সুস্থ হয়ে কবে আবার অভিনয়ে ফিরতে পারেন এই জনপ্রিয় অভিনেত্রী।

You cannot copy content of this page