টলিউডে (Tollywood) বহু জুটি এসেছে, আবার সময়ের সঙ্গে অনেকেই হারিয়েও গেছে। কিন্তু দেব (Dev) এবং কোয়েল মল্লিক (Koel Mallick) -এর নাম উঠলে আজও দর্শকদের মনে একটা আলাদা উষ্ণতা কাজ করে। দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে করতে তাঁদের সম্পর্ক শুধু সহকর্মীর মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং গড়ে উঠেছে স্বচ্ছন্দ এবং সহজ বন্ধুত্ব। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েই দেব নিজেই সেই বন্ধুত্বের কথা তুলে ধরেন হাসতে হাসতে।
এদিন দেব মজা করেই জানান, টলিউডের নাকি যত গসিপ আছে, তার বড় অংশই তিনি কোয়েলের সঙ্গেই ভাগ করে নেন। তাঁর কথায়, কোয়েল নাকি একেবারে ‘গসিপ কুইন’! নায়িকাদের মধ্যে যদি কাউকে নিঃসংকোচে নিজের কথা বলা যায়, তাহলে সেটাও কোয়েলই! এমনটাই মেগাস্টার দেবের মত। তাঁর কথার মধ্যেই স্পষ্ট হয়েছে, এই সম্পর্কের ভিতটা অনেক দিনের বিশ্বাস আর নিঃশর্ত বন্ধুত্বের ওপর দাঁড়িয়ে আছে।
প্রসঙ্গত, অভিনয়ের জগতে একসঙ্গে এত কাজ করার সুযোগও কিন্তু খুব কম জুটির হয়। ‘পাগলু’, ‘পাগলু ২’, ‘প্রেমের কাহিনী’, কিংবা ‘ককপিট’, এমন একাধিক ছবিতে তাঁদের জুটি দর্শকদের নজর কেড়েছে। এই ছবিগুলো শুধু বক্স অফিসেই ভালো ব্যবসা করেনি, বরং দর্শকের মনেও তাঁদের অনস্ক্রিন রসায়নকে আলাদা করে জায়গা করে দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই পর্দার সেই সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহলও কম ছিল না।
তবে, সময়ের সঙ্গে অনেক কিছু বদলালেও দেব আর কোয়েলের ব্যক্তিগত সমীকরণে তেমন পরিবর্তন আসেনি। আগে একটি সাক্ষাৎকারে দিয়ে বলেছিলেন ককপিট ছবিটি করার জন্য তিনি শেষ মুহূর্তে কোন নায়িকা পাচ্ছেন না। সেই সময় কোয়েলকে প্রস্তাব দিতেই তিনি রাজি হয়ে যান। পারিশ্রমিক হিসেবে একটি ব্ল্যাংক চেক দিলেও আজও কোন টাকা নেননি। বর্তমানে সংসার ও কাজের ব্যস্ততার মধ্যেও তাঁদের বন্ধুত্ব আগের মতোই স্বাভাবিক আছে।
আরও পড়ুনঃ “আমি কোনও রাজনীতিই বুঝি না, তাই বারবার কষ্ট পাই” এত বছর টলিউডের সাফল্যের অংশীদার, তবুও অদৃশ্য রাজনীতির শি’কার ঋতুপর্ণা সেনগুপ্ত! ‘মই হিসেবে ব্যবহার করে অনেকেই উপরে উঠেছে’ জীবনের কোন অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী?
ইন্ডাস্ট্রির প্রতিযোগিতামূলক পরিবেশে এমন সহজ সম্পর্ক টিকিয়ে রাখা সত্যিই প্রশংসনীয়। যাঁদের এতদিন বড় পর্দায় একসঙ্গে দেখতে অভ্যস্ত ছিল মানুষ, তাঁদের বাস্তব জীবনের সম্পর্কও যে এতটা আন্তরিক, সেটা জানলে স্বাভাবিকভাবেই ভালো লাগে। সম্প্রতি আবার রাজ্যসভার প্রার্থী হবার পর, কোয়েলকে মাঠে নামতে দেখা গেল দেবেরই হাত ধরে! তাই রাজনীতি ও টলিউডের ব্যস্ততার মাঝেও দেব-কয়েকের এর দীর্ঘদিনের বন্ধুত্ব আজও ভক্তদের কাছে এক আলাদা উদাহরণ হয়ে আছে।






‘টলি কুইন’ নয়, দেবের মতে কোয়েল ‘গসিপ কুইন’! এতদিন টলিউডে জুটি হিসেবে ঝড় তুলেছেন, এবার রাজনীতির মঞ্চেও একসঙ্গে নজর কেড়েছেন! অভিনেতার হাসির মাঝেই ফাঁস রহস্য, শুনে চমকে যাবেন!