ফাঁকা রাস্তায় বেপরোয়া লরির ধাক্কায় ভয়ংকর দুর্ঘ’টনার কবলে জয়জিৎ বন্দোপাধ্যায়! গাড়ির ডানদিকের অংশ চূড়ান্ত পর্যায়ে ক্ষতিগ্রস্ত! গাড়ির সামনের সিটে বসেছিলেন অভিনেতা, একটুর জন্য প্রাণে বাঁচলেও কেমন আছেন তিনি?

জনপ্রিয় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় স্টেটাস দিয়ে নিজেই সেই ঘটনার কথা জানিয়েছেন অভিনেতা। জয়জিতের দাবি, টালিগঞ্জের করুণাময়ী ব্রিজ থেকে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। হরিদেবপুরের দিকে যাওয়ার পথে তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি দ্রুতগতির লরি। তাঁর গাড়ির ডানদিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা। তবে সৌভাগ্যক্রমে সেই সময় তিনি গাড়ির সামনের সিটে বসেছিলেন। তাই বড় কোনও আঘাত পাননি তিনি। তবে পিছনের সিটে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলে জানিয়েছেন জয়জিৎ।

ঘটনার পর গোটা বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগও জানান অভিনেতা। জয়জিতের অভিযোগ, লরিটি ফাঁকা রাস্তায় অত্যন্ত বেপরোয়া ভাবে চলছিল। তাঁর মতে, লরির চালক সম্ভবত স্বাভাবিক অবস্থায় ছিলেন না। অভিনেতা জানিয়েছেন, তাঁর গাড়ির চালক সঠিকভাবেই গাড়ি চালাচ্ছিলেন। তিনি বলেন, লরির ধাক্কায় তাঁর গাড়ির ডানদিকটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার অভিযোগ জানাতে তিনি নিকটবর্তী হরিদেবপুর থানায় যান। সেখানে MCR করে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানান অভিনেতা। তবে ঘটনার পরও লরিটির চালককে চিহ্নিত করার বিষয়ে পুলিশের আরও তৎপরতা প্রয়োজন ছিল বলে মনে করেছেন তিনি।

জয়জিতের কথায়, এই দুর্ঘটনা শুধু তাঁর গাড়ির ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়। বেপরোয়া ভাবে চলা ওই লরি সামনে আরও কোনও বড় দুর্ঘটনা ঘটাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তাঁর বক্তব্য, তাঁর গাড়িতে ধাক্কা লেগেছে বলেই বিষয়টি শেষ হয়ে যায়নি। এই ধরনের গাড়ি চালানোর কারণে অন্য মানুষের প্রাণহানিও ঘটতে পারে। কলকাতা শহর CCTV-তে মোড়া হওয়ায় পুলিশ ফুটেজ দেখে লরিটিকে চিহ্নিত করার চেষ্টা করবে বলে আশা করেছিলেন তিনি। তবে সেই সময় পুলিশের তরফে তেমন তৎপরতা তাঁর চোখে পড়েনি বলে জানিয়েছেন অভিনেতা। তবুও কলকাতা পুলিশের উপর তাঁর ভরসা অটুট রয়েছে বলেই জানিয়েছেন জয়জিৎ। এখন পুলিশ কী পদক্ষেপ করে, সেদিকেই নজর রাখছেন তিনি।

আরও পড়ুনঃ ‘প্রতিদিন ঘুম থেকে উঠে মা-বাবার বুক আর পেটের দিকে তাকাই…’, কোন ভয় আজও তাড়া করে বেড়ায় আয়েশা ভট্টাচার্যকে? কেন বাবাকে ডাকেন “বড়লোক কিপ্টে” ও মাকে “বুড়ো বাচ্চা”? অভিনেত্রী জানালেন নিজের জীবনের অজানা কথা, কোন আতঙ্ক নিয়ে প্রতিদিন সকাল শুরু হয় তাঁর?

অভিনেতা অবশ্য জানিয়েছেন, তিনি বর্তমানে সুস্থ রয়েছেন এবং গুরুতর কোনও আঘাত পাননি। তবে এমন ঘটনা নিরাপত্তার স্বার্থে সকলের সামনে তুলে ধরা প্রয়োজন বলেই মনে করেন তিনি। জয়জিতের এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। ছোটপর্দা থেকে বড়পর্দা, দুই মাধ্যমেই দীর্ঘদিন ধরে কাজ করছেন এই অভিনেতা। বর্তমানে ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘তিলোত্তমা’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। এই ধারাবাহিকে চিকিৎসক প্রতাপের ভূমিকায় অভিনয় করছেন জয়জিৎ। তাঁর অভিনয় বরাবরই দর্শকদের কাছে পরিচিত এবং জনপ্রিয়। তাই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তাঁর দ্রুত সুস্থতার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা।

You cannot copy content of this page