আবার সিলভার স্ক্রিনে দেখা যেতে চলেছে কোয়েল মল্লিককে। অরিন্দম শীল নিজেই এই বিষয়ে মুখ খুললেন।বাংলা চলচ্চিত্র জগতে বাবার একচেটিয়া দাপট থাকলেও সব সময় নিজের অভিনয় প্রতিভার দ্বারা বাঙালি দর্শকের মন জয় করেছে কোয়েল মল্লিক।

বাংলা চলচ্চিত্র জগতে এমন একটা সময় ছিল যখন দেব, জিৎ ,পরমব্রত ,যীশু সেনগুপ্ত সব অভিনেতার বিপরীতে দেখা যেত কোয়েলকে। সেই ২০০৩ সালের জিতের পরিবর্তে নায়িকার ভূমিকায় প্রথম অভিনয় জগতে পা দেন তিনি। সিনেমাটির নাম ছিল “নাটের গুরু”। প্রথম তাকে সিনেমার পর্দায় দেখেই অগুন্তি ভক্ত হয়ে গিয়েছিল কোয়েলের। তারপর থেকে একাধিক জনপ্রিয় ছবিতে দেখতে পাওয়া গেছে কোয়েলকে। যেমন প্রেমের কাহিনী, মন মানে না, সাত পাকে বাঁধা, বন্ধন, পাগলু ,১০০% লাভ প্রভৃতি।

তার অভিনয় দক্ষতা এতটাই প্রভাবশালী ছিল যে অরুন্ধতী, মিতিন মাসির মত জনপ্রিয় নারীকেন্দ্রিক সিনেমাগুলিকে একার অভিনয় প্রতিভা দিয়েই দর্শকের মন জয় করেছিলেন। গোটা ১৮ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে একচেটিয়া রাজত্ব করে গেছেন কোয়েল মল্লিক।
![]()
তারপর ২০১৩ সালে বিখ্যাত ছবি পরিচালক নিশপাল সিংকে বিয়ে করেন কোয়েল। তারপরে বছর দুই আগে তার একটি পুত্র সন্তান হয়। স্বামী পুত্র নিয়ে সংসার সামলানোর পাশাপাশি নিজের সিনেমার ক্যারিয়ারে ও একাধিক ছবি করতে দেখা যায় তাকে। ২০২১ সালে বনি, ফ্লাইওভারের মত ছবিতে দেখা যায় তাকে। তবে তারপর থেকে তাকে আর সিনেমার পর্দায় দেখা যায়নি।
![]()
আবার প্রায় এক বছর পর তাকে সিনেমার পর্দায় দেখা যেতে চলেছে। প্রথমে গুঞ্জন উঠলেও সে বিষয়ে নিশ্চিত ছিল না কেউ।কিন্তু কয়েকদিন আগে ছবির পরিচালক অরিন্দম শীল নিজেই এই সংবাদটিতে সিলমোহর দিয়েছেন। তিনি বলেছেন খুব শীঘ্রই “মিতিন মাসি ২” আসতে চলেছে দর্শকদের সামনে। আর তাতে আগেরবারের মত এবারেও মিতিন মাসির চরিত্রে অভিনয় করবে কোয়েল মল্লিক।






“রামচন্দ্রকে আমি একদম পছন্দ করি না!” “লোকের কথায় নিজের স্ত্রীকে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করেছিলেন! বলতে পারতেন না, আমার স্ত্রী, তাতে তোমাদের কী?” সীতাকে সবচেয়ে বড় অপমান করেছেন রাবণ না রাম? সতীত্বের প্রমাণ চেয়ে চরম সিদ্ধান্ত, প্রশ্ন তুলে ‘আদর্শ পুরুষ’ রামকে কাঠগড়ায় দাঁড় করালেন মানসী সিনহা! অভিনেত্রীর যুক্তিতে সহমত দর্শক?