জীবনের নতুন অধ্যায়ে সায়ক! জড়িয়ে ধরে ‘ভালোবাসি’ বলে ভালোবাসার ইজহার, খেলেন চুমুও! দেখে অবাক অনুরাগীরা, জানতেই পারেননি এতদিন! কে সেই বিশেষ সঙ্গী?

গত কয়েক মাস ধরে একাধিক কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী। বিশেষ করে গো-মাংস বিতর্কের জেরে তাঁকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। সেই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের ক্ষোভও দেখা গিয়েছিল। পাশাপাশি তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়েও নানা আলোচনা চলেছে বিভিন্ন মহলে। তবে সেই সব বিতর্ককে পিছনে ফেলে এবার একেবারে অন্য কারণে খবরের শিরোনামে উঠে এলেন অভিনেতা। নিজের ভালোবাসার মানুষের পরিচয় প্রকাশ করেছেন ভেবে অনেকেই চমকে গিয়েছিলেন। কিন্তু পরে সামনে আসে আসল চমক।

বুধবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করেন সায়ক। ছবিগুলিতে তাঁকে দেখা যায় সাদা শার্ট এবং নীল জিন্সে। চোখে ছিল স্টাইলিশ সানগ্লাস। তবে দর্শকদের নজর কেড়েছে তাঁর পাশে থাকা বিশেষ সঙ্গী। কখনও গাড়ির সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন, আবার কখনও নিজের প্রিয় জিনিসটিকে চুমু খেতেও দেখা গেছে তাঁকে। প্রথমে অনেকে ভেবেছিলেন কোনও বিশেষ মানুষের সঙ্গে হয়তো সম্পর্কের কথা প্রকাশ করেছেন অভিনেতা। কিন্তু ছবিগুলি ভালো করে দেখার পর পরিষ্কার হয়, তাঁর ভালোবাসার মানুষ নয়, বরং একটি গাড়ি।

ছবিগুলির সঙ্গে সায়ক একটি মজার ক্যাপশনও জুড়ে দেন। তিনি লেখেন, “আমি আমার গাড়িকে ভালোবাসি।” এই একটি বাক্যই নেটিজেনদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করে। পোস্টটি প্রকাশ্যে আসার পর মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতার অনুরাগীরাও কমেন্ট সেকশনে ভালোবাসা উজাড় করে দেন। একজন লিখেছেন, “দারুণ, খুব কিউট।” আর একজনের মন্তব্য, “খুব সুন্দর লাগছে।” অনেকেই সায়কের এই পোস্টকে মজাদার এবং ব্যতিক্রমী বলে উল্লেখ করেছেন। ফলে অভিনেতার নতুন পোস্ট ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়াই বেশি দেখা গিয়েছে।

প্রসঙ্গত, কয়েক মাস আগে একটি বিতর্কের কারণে সায়ককে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। অভিনেতার দাবি ছিল, পার্ক স্ট্রিটের একটি পরিচিত রেস্তোরাঁয় তিনি মাটন স্টেক অর্ডার করেছিলেন। কিন্তু তাঁর অভিযোগ, ভুলবশত সেখানে বিফ পরিবেশন করা হয় এবং না জেনেই সেটি খেয়ে ফেলেন তাঁরা। পরে বিষয়টি সামনে আসতেই বড় বিতর্কের সৃষ্টি হয়। সায়ক অভিযোগ করেছিলেন, তাঁকে ধর্মীয়ভাবে আঘাত করার উদ্দেশ্যেই এমনটা করা হয়েছে। ঘটনার জেরে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে বচসা শুরু হয় এবং শেষ পর্যন্ত বিষয়টি পুলিশ পর্যন্ত গড়ায়। সেই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলেছিল।

আরও পড়ুনঃ বাংলায় সরকার বদলাতেই রাহুলের মৃ’ত্যুর তদন্তে নড়েচড়ে বসল প্রশাসন! কী ভাবে হয়েছে মৃ’ত্যু? গাফিলতি কার? ওড়িশা সরকারকে কড়া পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রী দফতরের

অভিনয় জীবনের দিক থেকেও সায়ক পরিচিত মুখ। দীর্ঘ বিরতির পর তিনি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’র মাধ্যমে ছোট পর্দায় প্রত্যাবর্তন করেন। এরপর তাঁকে জি বাংলার ‘তুই আমার হিরো’ এবং স্টার জলসার ‘রাজ রাজেশ্বরী রাণী ভবাণী’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়। অভিনয়ের পাশাপাশি তিনি নিয়মিত ভ্লগও তৈরি করেন। নিজের দৈনন্দিন জীবন, কাজের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন সেই ভিডিওগুলির মাধ্যমে। আর এবার নিজের প্রিয় গাড়ির সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়ে আবারও চর্চায় উঠে এলেন অভিনেতা।

You cannot copy content of this page