প্রয়াত হয়েছেন ফুটবলের প্রবাদপ্রতিম তারকা পেলে। প্রথমে মারাদোনা তারপর পেলে, ফুটবল জগৎ যেনো পিতৃহীন হয়ে পড়ল। শোকে ভেঙে পড়েছে গোটা ফুটবল দুনিয়া। তারকা থেকে সাধারণ মানুষ সকলেই নিজেদের মতো করে শ্রদ্ধার্ঘ জানাচ্ছে পেলেকে।
অন্যান্যদের মতো শ্রদ্ধা জানানোর তালিকায় শামিল হলেন অভিনেত্রী মধুমিতা সরকার। যদিও এখনো লোকে তাকে “পাখি” নামে বেশি চেনে। বোঝে না সে বোঝে না সিরিয়ালে অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন। তারপর আর ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে।

কিন্তু ফুটবল তারকাকে সম্মান জানাতে গিয়ে একটা ভুল করে বসলেন তিনি। তারপরেই গোটা সোশ্যাল মিডিয়া রাগে ফেটে পড়ল তার উপর। কী করেছেন তিনি?
আসলে পেলের মৃত্যুর খবর পাওয়ার পরেই পেলেকে শ্রদ্ধা জানাতে তিনি একটি ছবি শেয়ার করেছিলেন যেখানে পেলের সঙ্গে ছিল আরেক ফুটবল তারকার ছবি। সেই তারকা হলেন ভিনিসিয়াস জুনিয়র। সকলে তাকে চেনে ভিনি নামেই। ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন “রিপ লেজেন্ড”। একজন প্রয়াত তারকার সঙ্গে একজন জীবিত তারকার ছবি দিয়ে যে ভুল মধুমিতা করলেন তার জন্যে এবার রীতিমতো কটুক্তি এবং কটাক্ষের মুখে পড়তে হচ্ছে তাকে।

হাজার হাজার কটাক্ষ ধেয়ে এসেছে অভিনেত্রীর দিকে। কেউ কেউ লিখেছে সস্তার ফুটেজ খাওয়ার চেষ্টা, আবার কেউ লিখেছে ফুটবলের ফ জানে না এদিকে রিপ লেখার বন্যায় গা ভাসিয়ে দিতে হবে। আবার কেউ কেউ মজার ছলে প্রশ্ন করেছে, আগের পোস্ট তিনি ডিলিট করলেন কেন? কেউ কেউ এটাও বলছে এই পোস্ট ডিলিট করে দিন নইলে রাতের ঘুম উড়ে যাবে আপনার। মধুমিতা এই ঘটনার কিছুক্ষণ পরে তার আগের পোস্ট ডিলিট করে আবার নতুন করে পেলের ছবি শেয়ার করে শ্রদ্ধা জানিয়েছেন।
View this post on Instagram






‘অন্যায় দেখলে রুখে দাঁড়ায়, দরকারে গলা তোলে!’ ‘সকলে গিরগিটির মতো রং বদলে ফেলল…তোমরা কি ওঁকে ভয় পাচ্ছো?’ সামাজিক মাধ্যমে লাগাতার সমালোচনা ও কটাক্ষের মাঝেই, স্বামী ভরতের ‘বিগ বস’-এর ক্যাপ্টেন্সির প্রশংসা করেই কাদের বিঁধলেন গর্বিত স্ত্রী জয়শ্রী?