রাখি পূর্ণিমার দিন আচমকাই একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন মিমি চক্রবর্তী। ছবিগুলি প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। প্রথম ছবিতে গাল ফুলে যাওয়া অবস্থায় মুখ ঢেকে বসে থাকতে দেখা যায় তাঁকে। ছবিটি দেখেই বোঝা যায়, তিনি যথেষ্ট অস্বস্তি এবং কষ্টের মধ্যে রয়েছেন। এরপরের ছবিতে তাঁকে শুয়ে থাকতে দেখা যায়। আর একটি ছবিতে রয়েছে বেশ কিছু ওষুধ। তবে শুধু সেখানেই শেষ নয়, পরের ছবিতে তাঁর পায়ে বাঁধা ব্যান্ডেজও নজরে আসে।
এরপরের ছবিতে আরও স্পষ্ট হয়ে ওঠে মিমির শারীরিক সমস্যার চিত্র। তাঁর পা বেশ ফুলে রয়েছে বলেও ছবিতে বোঝা যায়। তবে এই অসুস্থতার মধ্যেও নিজের আদরের সারমেয়র সঙ্গে সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে। ছবিগুলির মাধ্যমে মিমি নিজেই তাঁর বর্তমান পরিস্থিতির কিছুটা আভাস দিয়েছেন। শুধু ছবি পোস্ট করেই থেমে থাকেননি তিনি। পোস্টের ক্যাপশনেও নিজের শরীরের কী অবস্থা, তা স্পষ্ট করে জানিয়েছেন অভিনেত্রী। মিমি লিখেছেন, ‘একটা দাত পড়ে গিয়েছে, একটা গাল ফুলে গিয়েছে। বেশ কয়েকটা সেলাই। ঠোঁটে কালশিটে। পায়ে খিল ধরেছে। অগোছালো চুল। মেকআপ ছাড়া মুখ। কফি। কুকুর এই চক্র চলতেই থাকছে।’
নিজের শারীরিক সমস্যার পাশাপাশি সমাজমাধ্যমে তারকাদের সাজানো ছবির আড়ালের বাস্তবতাও তুলে ধরেছেন মিমি। তিনি স্পষ্ট করে জানান, এই ছবির পিছনে কোনও গ্ল্যাম টিম নেই। মিমির কথায়, ‘ক্যামেরার আড়ালে কোন গ্ল্যাম টিম নেই। আমি এভাবেই ঘুম থেকে উঠেছি।’ নিজের এই অবস্থাকে নিয়ে কোনও ভান করার প্রয়োজন নেই বলেও জানান তিনি। বরং তাঁর মতে, এটি একজন সাধারণ মানুষের জীবনের একেবারে সাধারণ একটি সপ্তাহ। অনলাইনে সবকিছু পরিপাটি করে তুলে ধরার অভ্যাসের কারণে বাস্তব জীবনকে স্বাভাবিকভাবে দেখানো এখন অনেকের কাছে অস্বাভাবিক মনে হয় বলেও ইঙ্গিত করেন অভিনেত্রী।
তাঁর বক্তব্য, বাস্তব থাকাটাই যেন এখন নতুন করে সাহস দেখানোর মতো হয়ে দাঁড়িয়েছে। মিমির পোস্ট করা ছবিগুলির মধ্যে তাই একদিকে যেমন তাঁর অসুস্থতার চিত্র সামনে এসেছে, তেমনই অন্যদিকে উঠে এসেছে তারকাদের ব্যক্তিগত জীবনের একেবারে স্বাভাবিক মুহূর্ত। ফোলা গাল, মুখে সেলাই, ঠোঁটে কালশিটে এবং পায়ে ব্যান্ডেজ নিয়েও নিজের সেই অবস্থাকে আড়াল করেননি তিনি। বরং মেকআপ ছাড়া এবং অগোছালো অবস্থাতেই নিজের ছবি প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। তাঁর সঙ্গে রয়েছে কফি এবং প্রিয় সারমেয়ও। এই ছবিগুলির মাধ্যমে মিমি যেন বুঝিয়ে দিয়েছেন, পর্দায় দেখা তারকার জীবন আর বাস্তব জীবনের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। অনলাইনে সবসময় নিখুঁত দেখানোর বদলে নিজের বাস্তব অবস্থাকেই তিনি সামনে এনেছেন।
আরও পড়ুনঃ প্রিয় নায়ককে একঝলক দেখতে রাস্তায় পেন বিক্রি করা খুদে ভক্ত, তাঁর ইচ্ছে জানতে পেরেই কী করলেন ‘মিস্টার ইন্ডাস্ট্রি’? ‘উৎসব’-এর সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাক্ষাতের ভিডিও ভাইরাল! অভিনেতার মানবিকতার নজিরে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া!
আর সেই কারণেই তাঁর এই পোস্ট অনুরাগীদের মধ্যে বিশেষ নজর কেড়েছে। অভিনেত্রীর পোস্টে অসুস্থতার কারণ বিস্তারিতভাবে জানানো হয়নি। তবে তাঁর নিজের কথাতেই বোঝা যাচ্ছে, সাম্প্রতিক সময়টা শারীরিকভাবে খুব একটা স্বস্তির নয়। দাঁত পড়ে যাওয়া, গালে ফোলা, একাধিক সেলাই এবং ঠোঁটে কালশিটের পাশাপাশি পায়েও সমস্যা রয়েছে। তার মধ্যেই ওষুধ খেতে হচ্ছে এবং বিশ্রামও নিতে হচ্ছে তাঁকে। তবু এই পরিস্থিতিতেও নিজের বাস্তব চেহারা এবং দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মিমি। তারকা হওয়ার আড়ম্বরের বদলে একেবারে সাধারণ মানুষের মতো নিজেকে তুলে ধরেছেন তিনি। মিমির এই খোলামেলা পোস্ট তাই তাঁর শারীরিক অবস্থার পাশাপাশি সমাজমাধ্যমে বাস্তব জীবনকে কীভাবে দেখা হয়, সেই বিষয়টিও নতুন করে সামনে এনেছে।






