“চুল-দাড়ি আবার গজাবে, কিন্তু নিরঞ্জন যা বিসর্জন দিয়েছে সেটা স্বয়ং বিগ বসও আর ফিরিয়ে দিতে পারবে না!” “নিরঞ্জনকে বিগ বস যা করালেন, সেটা নিছক টাস্ক না, একান্ত ব্যক্তিগত আবেগে সরাসরি আ*ঘাত করা!” প্রতিদ্বন্দ্বীকে বাঁচাতে প্রাণের চেয়ে প্রিয় স্ক্র্যাপবুক পুড়িয়ে দিলেন নিরঞ্জন! বিগ বসের নিষ্ঠুর পরীক্ষায় চোখে জল প্রতিযোগীদের, ‘লাফটারসেন’-এর এমন আত্মত্যাগ দেখে আবেগঘন নেটপাড়া!

বিগ বস বাংলার ঘিরে দর্শকদের উত্তেজনা ক্রমশ বাড়ছে। ফাইনালের দিন যত এগিয়ে আসছে, ততই প্রতিযোগীদের মধ্যে বাড়ছে জেতার লড়াই। প্রত্যেকেই নিজেদের সেরাটা দিয়ে দর্শকদের মন জয় করার পাশাপাশি নমিনেশন থেকে বাঁচার চেষ্টা করছেন। কখনও কঠিন শর্ত, কখনও ব্যক্তিগত আবেগের পরীক্ষা, আবার কখনও অন্যের জন্য নিজের স্বার্থত্যাগ সব মিলিয়ে বিগ বসের ঘরে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন চমক। তবে সাম্প্রতিক নমিনেশন পর্বে এমন একটি ঘটনা ঘটেছে, যা প্রতিযোগিতার বাইরেও দর্শকদের আবেগপ্রবণ করে তুলেছে। আর সেই ঘটনার কেন্দ্রে রয়েছেন নিরঞ্জন মণ্ডল ওরফে ‘লাফটারসেন’।

সোমবারের পর্বে বিগ বস নিয়ে আসেন অভিনব নমিনেশন প্রক্রিয়া। বাড়ির গার্ডেনে বসানো হয় একটি এসটিডি বুথ। সেখানে ফোন করে প্রতিযোগীদের জানানো হয়, তাঁরা চলতি সপ্তাহের জন্য নমিনেটেড। তবে নমিনেশন থেকে বাঁচার সুযোগও দেওয়া হয় তাঁদের। শর্ত একটাই, অন্য প্রতিযোগীকে সুরক্ষিত করতে হলে নিজের ব্যক্তিগত পছন্দের কিছু বিসর্জন দিতে হবে। এই টাস্কে জিতু কমলকে বাঁচাতে সৃজলাকে কাঁধ পর্যন্ত চুল কেটে ফেলার শর্ত দেওয়া হয়। প্রথমে আপত্তি জানালেও শেষ পর্যন্ত নিজের হাতেই চুল কেটে ফেলেন অভিনেত্রী। অন্যদিকে, মনামী ঘোষকে বাঁচাতে রণিতাকে মাছের সস, কাসুন্দি ও কাঁচা ডিমের মিশ্রণ দিয়ে দাঁত মাজতে হয়। তিনিও হাসিমুখে সেই চ্যালেঞ্জ সম্পূর্ণ করেন।

তবে এই পর্বে প্রত্যেকের সিদ্ধান্ত একরকম ছিল না। তনুশ্রী রায়ের ক্ষেত্রে সন্তানের প্রতি মায়ের আবেগের বিষয়টি সামনে আসে। অন্যদিকে, সোনামনি সাহা ও রাজবীর দের সিদ্ধান্ত নিয়েও দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। শেষ পর্যন্ত এই সপ্তাহে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য নমিনেটেড হয়েছেন সোনামনি সাহা, রাজবীর দে ও তনুশ্রী রায় দাস। তবে বাকি প্রতিযোগীদের টাস্কের মধ্যে সবচেয়ে বেশি আবেগঘন মুহূর্ত তৈরি করেন নিরঞ্জন মণ্ডল। রণিতা দাসকে নমিনেশন থেকে বাঁচানোর জন্য নিরঞ্জনকে বিগ বসের তরফে দেওয়া হয় অত্যন্ত কঠিন একটি শর্ত।

নিজের বাড়ি থেকে পাওয়া স্মৃতির স্ক্র্যাপবুকটি আগুনে পুড়িয়ে নষ্ট করে দিতে হবে তাঁকে। স্বাভাবিকভাবেই এমন ব্যক্তিগত স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা জিনিস বিসর্জন দেওয়া সহজ ছিল না। রনিতা নিজেও কোনওভাবেই নিরঞ্জনকে এই কাজ করতে দিতে চাইছিলেন না। কিন্তু অন্যকে বাঁচানোর সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি। স্ক্র্যাপবুকটি আনতে গিয়ে হাউহাউ করে কেঁদে ফেলেন নিরঞ্জন। তাঁকে জড়িয়ে ধরে সামলানোর চেষ্টা করেন সৃজলা। শেষ পর্যন্ত নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে স্মৃতির সেই স্ক্র্যাপবুকটি আগুনে পুড়িয়ে দেন তিনি। এই দৃশ্য দেখে কেঁদে ফেলেন রণিতাও। আবেগ ধরে রাখতে পারেননি বাড়ির অন্য প্রতিযোগীরাও।

আরও পড়ুনঃ “ঈশ্বর এসে বললেও বিশ্বাস করব না, আমি বিগ বসে যাওয়া ডিজার্ভ করি না!” “অপমানও করবে আবার বের করবে, একটা ভুলের দুটো শাস্তি হয় না!” “আপনার নিজেরও তো একটা মেয়ে আছে, শব্দগুলো ব্যবহার করলেন, এভাবে না বললেও পারতেন!” “বিগ বসকে সবচেয়ে বেশি টিআরপি আমি দিয়েছি” সৌরভের মন্তব্যে অভিমানী নন্দিনী দত্ত, মেয়ের প্রসঙ্গ টেনে দাদাকে বিঁধলেন অভিনেত্রীর মাও!

এই ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে নিরঞ্জনকে নিয়ে প্রশংসার ঝড় উঠেছে। দর্শকদের একাংশের মতে, চুল বা দাড়ি সময়ের সঙ্গে আবার ফিরে আসতে পারে, কিন্তু জীবনের ব্যক্তিগত স্মৃতি ও আবেগের সঙ্গে জড়িয়ে থাকা জিনিসের জায়গা কখনও পূরণ করা সম্ভব নয়। একজন নেটিজেন নিরঞ্জনের এই সিদ্ধান্তের প্রশংসা করে জানিয়েছেন, তিনি শুধু একটি টাস্ক সম্পূর্ণ করেননি, বরং অন্যের কথা ভেবে নিজের অত্যন্ত প্রিয় স্মৃতিও বিসর্জন দিয়েছেন। তাঁর মতে, নিরঞ্জনের মধ্যে জেতার ইচ্ছা থাকলেও মানুষের প্রতি দায়িত্ববোধ ও মানবিকতা আরও বেশি করে প্রকাশ পেয়েছে। তাই অনেকের চোখে বিগ বসের ঘরে সেদিনের আসল নায়ক নিরঞ্জন মণ্ডল। প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কে জিতবেন, তা সময় বলবে। তবে এই একটি ঘটনার মাধ্যমে দর্শকদের মনে যে বিশেষ জায়গা করে নিয়েছেন ‘লাফটারসেন’, তা বলাই যায়।

You cannot copy content of this page