রাজা চন্দ পরিচালিত ছবি ‘ম্যাজিক’ দিয়ে প্রেমিক অঙ্কুশ হাজরার সঙ্গে প্রথমবার বড় পর্দায় অভিনয় করেছিলেন তিনি। ছবিটি বেশ সাফল্য পায়। এই ছবিতে ঐন্দ্রিলা সেনের অভিনয়ের প্রশংসা করেছিলেন দর্শক। কিন্তু অনেকেই জানিয়েছিলেন বাড়তি ওজনের জন্য ঐন্দ্রিলাকে খারাপ দেখাচ্ছে।অনেক কষ্ট করে রোগা হয়েছিলেন অঙ্কুশের প্রেমিকা।
কিন্তু এরপর জুটল কটাক্ষ। নেট মাধ্যমে ছবি দিতেই ফের নেটিজেনদের কটাক্ষের মুখে পড়লেন ঐন্দ্রিলা।প্রসঙ্গত, অতিরিক্ত ওজনের কারণে আগে নিয়মিত সমালোচনার সম্মুখীন হতে হতো অভিনেত্রী ঐন্দ্রিলাকে। নেটিজেনদের একাংশের মতে, বিনোদন জগতে থাকতে গেলে মেদহীন ফিট চেহারা থাকা বাঞ্ছনীয়। এরপর বেশ কয়েক মাসের শরীরচর্চা এবং নিয়মিত ডায়েট এর ফলাফল হিসেবে বেশ খানিকটা ওজন কমিয়ে ফেলতে সক্ষম হয়েছিলেন অভিনেত্রী।
View this post on Instagram
কিন্তু এরপরও মিলল না রেহাই। ফের সেই কটাক্ষের মুখে পড়তে হল ঐন্দ্রিলাকে। সম্প্রতি, নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী। এই ছবিকে ঘিরে নানান জনের নানান মত শোনা গিয়েছে।
কেউ কেউ ঐন্দ্রিলার এই ছবির প্রশংসা করলেও, কেউ কেউ আবার নানান নেগেটিভ কমেন্ট করতে কসুর করেন নি। কেউ লিখেছেন, “শুকনো কাঠের মতো লাগছে”। কেউ আবার লিখেছেন, তাঁকে আগেই বেশি ভালো লাগত।
তবে এই নিয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছে ঐন্দ্রিলার অনুরাগীদের। তাদের মতে, ঐন্দ্রিলাকে সবসময়ই সুন্দর লাগে, তা সে তিনি যেভাবেই থাকুন না কেন। এর পাশাপাশি, এই সমস্ত নেগেটিভ কথায় ঐন্দ্রিলাকে কান দিতে বারণ করেছেন তাঁর অনুরাগীরা।






“রামচন্দ্রকে আমি একদম পছন্দ করি না!” “লোকের কথায় নিজের স্ত্রীকে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করেছিলেন! বলতে পারতেন না, আমার স্ত্রী, তাতে তোমাদের কী?” সীতাকে সবচেয়ে বড় অপমান করেছেন রাবণ না রাম? সতীত্বের প্রমাণ চেয়ে চরম সিদ্ধান্ত, প্রশ্ন তুলে ‘আদর্শ পুরুষ’ রামকে কাঠগড়ায় দাঁড় করালেন মানসী সিনহা! অভিনেত্রীর যুক্তিতে সহমত দর্শক?