“চাঙ্গিমুঙ্গির দল…মুম্বই যাওয়ার জন্য লাফালাফি করতে থাকে” বিগ বসের ওয়াইল্ড কার্ড রাজবীরের মন্তব্যে রেগে আ’গুনত্বরিতা চট্টোপাধ্যায়! “বাংলার শিল্পীদের ছোট করার তুমি কে?” “মুম্বইয়ে এত কাজ যখন বাংলায় এলে কেন?” ফাঁকা কলসির আওয়াজ বেশি বলে একহাত নিলেন অভিনেত্রী!

বিগ বস বাংলায় ওয়াইল্ড কার্ড হিসেবে রাজবীর দে প্রবেশ করার পর থেকেই একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে। শোয়ে এসেই অন্য প্রতিযোগীদের উদ্দেশে ‘চাঙ্গিমুঙ্গির দল’ বলে কটাক্ষ করেছিলেন তিনি। এবার তাঁর নিশানায় সরাসরি বাংলা বিনোদন ইন্ডাস্ট্রি এবং এখানকার শিল্পীরা। বিগ বস বাংলার ঘরে রাজবীর দাবি করেন, বাংলা ইন্ডাস্ট্রির শিল্পীরা নাকি মুম্বই যাওয়ার জন্য লাফালাফি করেন। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। নেটপাড়ার পাশাপাশি টলিউডের অন্দরেও এই বক্তব্য নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। রাজবীরের মন্তব্যের কড়া প্রতিবাদ করে এবার সামাজিক মাধ্যমে সরব হলেন অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়।

রাজবীরের মন্তব্য নিয়ে নিজের ক্ষোভ আর চেপে রাখেননি ত্বরিতা। সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে সরাসরি রাজবীরের যোগ্যতা এবং তাঁর মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী। ত্বরিতা লেখেন, ‘আমার প্রশ্ন, কে তুমি ভাই? মুম্বইয়ে এমন কী কাজ করেছ?’ এরপর বাংলা ইন্ডাস্ট্রির শিল্পীদের নিয়ে রাজবীরের মন্তব্যের জবাবও দেন তিনি। তাঁর প্রশ্ন, বাংলা ইন্ডাস্ট্রির মানুষ যদি মুম্বই যাওয়ার জন্য এতটাই আগ্রহী হন, তাহলে রাজবীর নিজেই বা বাংলায় কেন এলেন? ত্বরিতার বক্তব্য, ‘তাহলে তো তোমার মুম্বইয়ের বিগ বসেই থাকা উচিত ছিল, বাংলার বিগ বসে নয়!’ অভিনেত্রীর এই পোস্ট প্রকাশ্যে আসার পরেই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং রাজবীরকে ঘিরে বিতর্ক আরও তীব্র হয়।

ত্বরিতার বক্তব্যকে সমর্থন করেছেন বিনোদন জগতের অনেকেই। সামাজিক মাধ্যমেও দর্শকদের একাংশ রাজবীরের মন্তব্যের সমালোচনা করেছেন। অনেকেরই ধারণা, নিজের খেলায় নজর কাড়ার বদলে বিতর্ক তৈরি করেই আলোচনায় আসতে চাইছেন তিনি। আঞ্চলিক শিল্পীদের ছোট করে দেখানোর এই ধরনের মন্তব্য মেনে নিতে পারছেন না দর্শকদের একাংশ। একজন নেটিজেন মন্তব্য করেন, ‘ফাঁকা কলসির আওয়াজ বেশি।’ অন্যদিকে আরেকজনের বক্তব্য, ‘ও কিন্তু আসল খেলাটা খেলছে।’ সব মিলিয়ে রাজবীরের মন্তব্য নিয়ে এখন শুধু বিগ বস বাংলার ঘরেই নয়, শোয়ের বাইরেও জোর চর্চা শুরু হয়েছে।

তবে রাজবীর দে একেবারে অপরিচিত মুখ নন। শিলিগুড়ির ছেলে রাজবীর প্রথমে পোশাকের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, পরে শোবিজের জগতে পা রাখেন। ২০১৭ সালে ‘পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়া’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তিনি। এরপর জাতীয় স্তরের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘এমটিভি রোডিজ’-এ দেখা গিয়েছে তাঁকে। ‘কসৌটি জিন্দেগি কি ২’ ধারাবাহিকেও কাজ করেছেন রাজবীর। বর্তমানে তিনি মুম্বইয়ের বাসিন্দা এবং বাংলা টেলিভিশনে ‘বিগ বস বাংলা’ই তাঁর প্রথম কাজ। বাংলার দর্শকদের কাছে এখনও তিনি খুব বেশি পরিচিত নন এবং ফলোয়ারের সংখ্যাতেও অন্যান্য পরিচিত প্রতিযোগীদের তুলনায় পিছিয়ে রয়েছেন।

আরও পড়ুনঃ “অর্পিতা আর তৃষানজিতের জন্যই সম্পর্কটা আরও গভীর হয়েছে” প্রসেনজিৎ-পুত্রবধূকে নিয়ে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের আবেগঘন স্বীকারোক্তি! মেয়ে প্রাইমা জানালেন, কীভাবে পুত্রবধূর হাত ধরেই দূরত্ব মুছে ফের কাছাকাছি বাবা-ছেলে? এতদিনের আড়ালে থাকা চট্টোপাধ্যায় পরিবারের কোন অজানা কাহিনি এবার প্রকাশ্যে?

তবে বিগ বস বাংলায় রাজবীরের প্রবেশের পর ঘরের সমীকরণ যে বদলেছে, তা অস্বীকার করার জায়গা নেই। প্রথম থেকেই তাঁর মন্তব্য এবং আচরণকে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা। এবার বাংলা ইন্ডাস্ট্রির শিল্পীদের নিয়ে মন্তব্য করে সেই বিতর্ক আরও বড় আকার নিয়েছে। রাজবীরের কথার বিরোধিতা করে ত্বরিতা তাঁকে ‘ইডিয়ট’ বলেও আক্রমণ করেছেন। অভিনেত্রীর বক্তব্যকে ঘিরে বিনোদন জগতের একাংশ এবং দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে সমর্থন। ফলে বিগ বস বাংলার ঘরের একটি মন্তব্য এখন শোয়ের বাইরেও টলিউড বনাম রাজবীর বিতর্কের চেহারা নিয়েছে। আগামী দিনে এই প্রসঙ্গে রাজবীরের কোনও প্রতিক্রিয়া আসে কি না, সেদিকেই নজর থাকছে।

You cannot copy content of this page