‘কিছু একটা আমায় ফলো করছে…’ মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে আতঙ্কিত অবস্থায় ফেসবুক লাইভ রণজয় বিষ্ণুর, আচমকাই বন্ধ হয়ে গেল! তারপর ফোনও স্যুইচড অফ, কী ঘটেছিল অভিনেতার সঙ্গে? এখন কেমন আছেন তিনি?

মাঝরাতে অভিনেতা রণজয় বিষ্ণুর একটি ছোট্ট ফেসবুক লাইভ ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। ৩০ অগস্ট রাত প্রায় ১টা নাগাদ সমাজমাধ্যমে লাইভে আসেন অভিনেতা। তবে সাধারণত তারকাদের যে ধরনের পরিপাটি লাইভ দেখতে অভ্যস্ত দর্শক, এটি একেবারেই তেমন ছিল না। ক্যামেরার অবস্থানও ঠিকঠাক ছিল না, এমনকি রণজয়ের কথাও সবসময় স্পষ্ট শোনা যাচ্ছিল না। লাইভে অভিনেতাকে দেখে প্রথম থেকেই কিছুটা অস্বাভাবিক পরিস্থিতির আভাস পান অনুরাগীরা। রণজয় জানান, শুটিং শেষ করে তিনি বাড়ির দিকে ফিরছিলেন। সেই সময়ই তাঁর মনে হতে শুরু করে, কেউ যেন তাঁকে অনুসরণ করছে। পরিস্থিতি নিয়ে সন্দেহ হওয়ায় তিনি নাকি নিরাপত্তার কথা ভেবেই আচমকা ফেসবুক লাইভে আসেন।

বর্তমানে ‘প্রতীক্ষা’ ধারাবাহিকে অভিনয় করছেন রণজয় বিষ্ণু। ফলে মনে করা হচ্ছে, ওই দিনও সম্ভবত ধারাবাহিকের শুটিং শেষ করেই বাড়ি ফিরছিলেন অভিনেতা। মধ্যরাতের রাস্তায় ফেরার সময় আচমকা তাঁর মনে হয়, কেউ তাঁকে অনুসরণ করছে। সেই অস্বস্তিকর অনুভূতির মধ্যেই তিনি সমাজমাধ্যমে এসে বিষয়টি জানান। কিন্তু লাইভ চলাকালীনই ঘটে যায় আরও অদ্ভুত ঘটনা। কথা বলতে বলতে আচমকাই ক্যামেরার দিক বদলে যায়। এরপর রণজয়ের গলার আওয়াজও আর স্পষ্ট শোনা যায়নি। কিছুক্ষণের মধ্যেই কোনও রকম ব্যাখ্যা ছাড়াই বন্ধ হয়ে যায় পুরো লাইভ। এরপর আর তাঁকে ক্যামেরায় দেখা যায়নি। ফলে স্বাভাবিকভাবেই রণজয়ের পরিচিত এবং অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

ঘটনা এখানেই শেষ হয়নি। রণজয়ের ওই মাঝরাতের লাইভ ছড়িয়ে পড়ার পর তাঁর পরিচিতদের একাংশ সমাজমাধ্যমে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন। তাঁদের দাবি, লাইভ করার পরেই নাকি অভিনেতার ফোন স্যুইচড অফ হয়ে যায়। একাধিকবার ফোন করেও রণজয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলেও জানান তাঁর পরিচিতরা। ফলে কী ঘটেছে, তা নিয়ে জল্পনা আরও বাড়তে থাকে। রাতের অন্ধকারে রাস্তায় ফেরার সময় কাউকে অনুসরণ করতে দেখার আশঙ্কা, তারপর আচমকা লাইভ বন্ধ হয়ে যাওয়া এবং শেষে ফোন বন্ধ হয়ে যাওয়া, সব মিলিয়ে পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। অল্প সময়ের মধ্যেই রণজয়ের সেই লাইভ সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁর কাছ থেকে বিস্তারিত জানার অপেক্ষায় থাকেন।

এরপর সকালে নিজেই সমাজমাধ্যমে একটি পোস্ট করে পরিস্থিতি নিয়ে মুখ খোলেন রণজয়। তিনি লেখেন, “কাল রাতে যা ঘটেছে, আমার ফেসবুক লাইভটি করার পরে আমার কাছে বহু ফোন এসেছে। আমার ফোনটা সকালে কোনোরকমে ঠিক হওয়ার পরে, ফোন মেসেজ আর ফোন কলে ভরে গিয়েছে। আমার এখন শুধু একটুকুই বলার, গতকাল রাতে যা ঘটেছে, তার ব্যাপারে বিশদে কাল বলব। শুধু বলব না, বিস্তারিত দেখাব কী কী ঘটেছে।” তাঁর এই পোস্টের পর আরও একবার প্রশ্ন উঠতে শুরু করে, আসলে মধ্যরাতে কী ঘটেছিল অভিনেতার সঙ্গে। তবে সেই মুহূর্তে এর বেশি কোনও তথ্য প্রকাশ করেননি তিনি। ফলে তাঁর পরবর্তী বক্তব্যের দিকেই নজর রাখছেন অনুরাগীরা।

আরও পড়ুনঃ অবাক করার মতো শিল্পী নেই… কেউ ৭ বছর এমন সাধনা করবে না, বর্তমান জেনারেশন অনেক দুর্বল!” আজকের প্রজন্মের শিল্পচর্চা নিয়ে আক্ষেপ পণ্ডিত অজয় চক্রবর্তীর! রিয়্যালিটি শো-র জনপ্রিয়তা আর ৩০ সেকেন্ডের রিলে কি হারিয়ে যাচ্ছে শিল্পের সাধনার গভীরতা?

রণজয়ের ওই পোস্ট প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমের মন্তব্যের জায়গায় একের পর এক প্রশ্ন আসতে থাকে। অনুরাগীরা জানতে চান, রাতে ঠিক কী হয়েছিল এবং কেন তিনি এমন পরিস্থিতিতে লাইভে এসেছিলেন। অনেকেই তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আবার কেউ কেউ পুরো ঘটনাটিকে অন্য দৃষ্টিতে দেখছেন। তাঁদের একাংশের ধারণা, আচমকা ফেসবুক লাইভ করা এবং তার পরের এই রহস্যময় পোস্ট কোনও প্রচার কৌশলের অংশও হতে পারে। যদিও এই মুহূর্তে এমন ধারণার কোনও নিশ্চিত ভিত্তি নেই। অভিনেতা নিজেই জানিয়েছেন, আগামী দিনে তিনি শুধু মুখে বলবেন না, বরং কী ঘটেছিল তা বিস্তারিত দেখাবেন। তাই মধ্যরাতের সেই রহস্যের আসল উত্তর কী, তা জানতে এখন রণজয়ের পরবর্তী বক্তব্যের অপেক্ষা।

You cannot copy content of this page