এক, দুই নয়, সাত বছরে মোট ছয়টি প্রেম! শ্যামৌপ্তিকে বিয়ের আগে মডেল থেকে অভিনেত্রীদের সঙ্গে একের পর এক সম্পর্ক! সোহিনী থেকে অস্মিতা, রণজয় বিষ্ণুর সম্পর্কের দীর্ঘ তালিকায় রয়েছে কাদের নাম? কেন টিকিয়ে রাখতে পারেননি একজনকেও?

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু শুধু অভিনয় নয়, ব্যক্তিগত জীবন নিয়েও বারবার আলোচনায় উঠে এসেছেন। চলতি বছর অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে ধুমধাম করে বিয়ে করেন তিনি। তবে বিয়ের মাত্র পাঁচ মাসের মধ্যেই তাঁদের সম্পর্ক ভাঙার জল্পনা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও সম্প্রতি একটি দীর্ঘ ভিডিও প্রকাশ করে রণজয় সকলের কাছে অনুরোধ করেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অযথা আলোচনা বা জল্পনা না বাড়ানোর জন্য। কিন্তু শ্যামৌপ্তির সঙ্গে সম্পর্কই তাঁর জীবনের একমাত্র আলোচিত অধ্যায় নয়। এর আগেও একাধিক অভিনেত্রী ও মডেলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে নানা সময়ে চর্চা হয়েছে।

Antara Chowdhury

রণজয়ের জীবনের প্রথম পরিচিত প্রেমের সম্পর্ক শুরু হয় ২০০৯ সালে। সেই সময় অভিনেত্রী অস্মিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০১০ সালের মধ্যেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর একই বছরে অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতার সঙ্গে নতুন সম্পর্কে জড়ান রণজয়। প্রায় তিন বছর একসঙ্গে থাকার পর ২০১৩ সালে তাঁদের পথও আলাদা হয়ে যায়। সেই বিচ্ছেদের পর অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

Antara Chowdhury

সায়ন্তনীর সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর রণজয় বাংলার বাইরে হিন্দি বিনোদন জগতের অভিনেত্রী শিবাঙ্গি শর্মার সঙ্গে সম্পর্কে জড়ান। কিন্তু সেই সম্পর্কও খুব বেশি দিন টেকেনি। এক বছরের মধ্যেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে শিবাঙ্গি বিবাহিত এবং সংসারের পাশাপাশি একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার হিসেবেও পরিচিত। এরপর ২০১৫ সালে ছোট পর্দার অভিনেত্রী প্রিয়াঙ্কা মণ্ডলের সঙ্গে সম্পর্কে জড়ান রণজয়। প্রায় তিন বছর একসঙ্গে থাকার পর ২০১৮ সালে সেই সম্পর্কও শেষ হয়ে যায়।

Antara Chowdhury

 

এরপর ২০১৯ সালে মডেল অন্তরা চৌধুরীর সঙ্গে নতুন সম্পর্কে জড়ান অভিনেতা। কিছুদিন একসঙ্গে থাকার পর সেই সম্পর্কেরও ইতি ঘটে। তারপর ২০২০ সালে অভিনেত্রী সোহিনী গুহরায়ের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। লকডাউনের সময় দু’জন একসঙ্গে লিভ ইন সম্পর্কেও ছিলেন। তাঁদের সম্পর্ক নিয়ে অনুরাগীদের মধ্যেও যথেষ্ট উচ্ছ্বাস ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্কও টেকেনি। গত বছর সোহিনীর সঙ্গে বিচ্ছেদের পর দু’জনই আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নেন।

Antara Chowdhury

আরও পড়ুনঃ মাঝরাতে নাকি শ্যামৌপ্তিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছিলেন রণজয়? বড় পর্দায় স্ত্রীর সাফল্য নিয়ে অস্ব’স্তি, বয়সের ফারাক নিয়ে মান’সিক চাপ থেকে আর্থিক টানাপোড়েন, বিয়ের কয়েক মাসের মধ্যেই রণজয়-শ্যামৌপ্তির সংসার ভাঙনের নেপথ্যে বি*স্ফোরক অভিযোগ! সূত্রের খবরে প্রকাশ্যে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য?

Antara Chowdhury

সোহিনীর সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে রণজয়ের ঘনিষ্ঠতা বাড়ে। পরে সেই সম্পর্ক পরিণতি পায় বিয়েতে এবং চলতি বছর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়। যদিও সেই সমস্ত গুঞ্জনের মধ্যে রণজয় স্পষ্ট জানিয়েছেন, ব্যক্তিগত জীবন নিয়ে অযথা চর্চা না করার জন্য। তবুও তাঁর অতীতের একাধিক সম্পর্ক এবং বর্তমান ব্যক্তিগত জীবনকে ঘিরে কৌতূহল এখনও দর্শকদের একাংশের মধ্যে বজায় রয়েছে।

Antara Chowdhury

You cannot copy content of this page