টলিউড ইন্ডাস্ট্রিতে (Tollywood Industry) সম্পর্কের সমীকরণ কখনওই একরকম থাকে না। আজ যাঁরা একসঙ্গে কাজ করছেন, কাল তাঁদের মধ্যেই মতবিরোধ বা তর্ক-বিতর্ক দেখা যায়। এই ইন্ডাস্ট্রিতে প্রতিভা যেমন আছে, তেমনই রয়েছে রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত অবস্থান এবং কাজের সুযোগ নিয়ে নানা টানাপোড়েন। ফলে সময়ে সময়ে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে প্রকাশ্যে মতবিরোধ তৈরি হওয়াটা নতুন কিছু নয়।
এই ধরনের পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া এবং সাক্ষাৎকার গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় খুব স্বাভাবিকভাবেই। কারণ এখানেই শিল্পীরা নিজেদের মতামত খোলাখুলি জানান। আর সেই বক্তব্য থেকেই তৈরি হয় বিতর্ক, শুরু হয় জল্পনা। সম্প্রতি আবারও সেই একই চিত্র দেখা গেল, যেখানে মুখোমুখি অবস্থানে দুই পরিচিত অভিনেতা রুদ্রনীল ঘোষ।
অনেকদিন আগে থেকেই এই বিতর্কের সূত্রপাত। অনির্বাণ ভট্টাচার্য তাঁর ব্যান্ড ‘হুলিগানিজম’-এর একটি গান নিয়ে শিরোনামে আসেন। সেই গানে তিনি তিনজন বিশিষ্ট রাজনৈতিক নেতাকে খোঁচা দেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। গানের ভাষা এবং ব্যঙ্গাত্মক উপস্থাপন দর্শকদের একাংশের কাছে বেশ প্রশংসিত হয়। অনেকেই তাঁর সাহসিকতার প্রশংসা করেন, আবার রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র সমালোচনা। এই ঘটনাকে কেন্দ্র করে শিল্প ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
এই প্রসঙ্গেই সেই সময় সরব হয়েছিলেন রুদ্রনীল ঘোষ। তিনি দাবি করেন, অনির্বাণকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে, তাই বাধ্য হয়ে তাঁকে গান গাইতে হচ্ছে। রুদ্রনীলের মতে, এটি কার্যত এক ধরনের ‘বয়কট’ যা শাসকদলের প্রভাবেই হচ্ছে। তিনি আরও বলেন, ২০২১ সালে যখন তাঁকে বয়কট করার জন্য মিছিল হয়েছিল, তখন অনির্বাণ এবং তাঁর ঘনিষ্ঠরা কোনও প্রতিবাদ করেননি। এই মন্তব্যের পর থেকেই দুই অভিনেতার মধ্যে দূরত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে রুদ্রনীল ঘোষ আবারও এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন। তিনি বলেন, “যদি আমার অভিনয় এতই প্রশংসিত হয়, তাহলে আমাকে নতুন করে কাজ দেওয়া হচ্ছে না কেন?” পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, কেন বারবার অনির্বাণ ভট্টাচার্যের নামই সামনে আনা হচ্ছে। তাঁর বক্তব্য, “এমন তো নয় যে অনির্বাণ ফিরে এলেই বাংলা সিনেমার হাল ফিরে যাবে।” এই মন্তব্যে ইন্ডাস্ট্রির ভেতরের প্রতিযোগিতা এবং ক্ষোভের ইঙ্গিত স্পষ্ট।
আরও পড়ুনঃ “সেদিন জলে মৃ’ত্যু হতে পারত আমারও, বেঁচে গিয়েছি ভাগ্যবশত” রাহুল অরুণোদয়ের অকাল মৃ’ত্যুর শো’কে ভাসছে টলিপাড়া, এবার আউটডোর শুটিংয়ে শিউরে ওঠা অভিজ্ঞতা ভাগ করলেন মাধবী মুখোপাধ্যায়! কী ঘটেছিল বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে?
এখানেই থামেননি রুদ্রনীল। তিনি আরও বলেন, টলিউডে অনির্বাণের মতো আরও অনেক প্রতিভাবান শিল্পী রয়েছেন, কিন্তু তাঁদের কথা কেউ তুলে ধরছে না। এমনকি সনাতন ধর্ম নিয়ে অনির্বাণের পর্যাপ্ত পড়াশোনা নেই বলেও কটাক্ষ করেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। সব মিলিয়ে, টলিউডের এই দুই জনপ্রিয় মুখের মধ্যে চলতে থাকা এই মতবিরোধ এখন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভবিষ্যতে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।






