রূপম ইসলামের স্ত্রীকে একাধিকবার খু’নের হুম’কি! গায়ক-পত্নীর বি’স্ফোরক অভিযোগে চাঞ্চল্য! কারা রয়েছে এইসবের পেছনে? রূপসার কথায় সামনে এল নেপথ্যের নাম?

ফসিল্‌স ব্যান্ডের ম্যানেজার এবং সংগীতশিল্পী রূপম ইসলামের স্ত্রী রূপসা দাশগুপ্তকে খু’নের হু’মকি দেওয়ার অভিযোগ ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিষয়টি সামনে আসে ফসিল্‌স অনুরাগী পূজা দাসের একটি পোস্টের মাধ্যমে। তিনি কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করে দাবি করেন, এক ব্যক্তি তাঁকে ব্যক্তিগত বার্তায় জানিয়েছেন যে কলকাতায় এলে তিনি রূপসা দাশগুপ্তকে “পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ” থেকে গুলি করে হ’ত্যা করবেন। এই অভিযোগ সামনে আসতেই বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয় অনুরাগীদের একাংশের মধ্যে। পরে গোটা ঘটনা নিয়ে নিজের বক্তব্যও প্রকাশ করেন রূপসা। তিনি জানান, বিষয়টি নতুন নয় এবং দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তির আচরণ নিয়ে তাঁরা অবগত।

ঘটনা প্রসঙ্গে রূপসার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ওঁর মস্তিষ্কে একটু সমস্যা আছে।” একই সঙ্গে তিনি আরও জানান, “ওঁর অনেকদিন ধরেই এই সমস্যা চলছে। একবার ভাল বলে, একবার খারাপ বলে। এটা নিয়ে বিশেষ কিছু বলতে চাই না। ওঁর চিকিৎসা চলছে। আজ পূজাকে নিয়ে অনেক কিছু লিখেছে, ওঁর বাবা মাকে নিয়ে বলেছেন, সেই জন্যই এই পোস্ট করেছে। নইলে এটা বহুদিন ধরেই চলে আসছে। আমরা এটাকে খুব একটা পাত্তা দিই না।” তাঁর বক্তব্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তির আচরণ দীর্ঘদিন ধরেই অস্বাভাবিক ছিল এবং সেই কারণেই তাঁরা বিষয়টিকে অন্যভাবে দেখার চেষ্টা করেছেন। যদিও সাম্প্রতিক হুমকির ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আইনি পদক্ষেপের বিষয়ে প্রশ্ন করা হলে রূপসা জানান, এই মুহূর্তে তাঁরা কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে নিজের সামাজিক মাধ্যমে তিনি বিস্তারিতভাবে লেখেন যে অভিযুক্ত রাহি চক্রবর্তীকে তিনি বহু বছর ধরে চেনেন। রূপসার কথায়, “আমি রাহি চক্রবর্তীকে বহু বছর ধরে চিনি। আজকের সকালের আগে পর্যন্ত আমি ওঁকে ক্রমাগত সাহায্য করে গিয়েছি। রাহি রূপমকে নিয়ে ভীষণ অবসেসড। দিনরাত আমি ওর অসংখ্য মেসেজ পাই।” তিনি আরও লেখেন, “কখনও আমি ওর কাছে দিদি, কখনও ওর টিচার, কখনও বাংলা রক সঙ্গীতের জন্য অনেক কিছু করেছি এমন একজন মানুষ, কখনও ব্যান্ড কী করে ম্যানেজ করতে হয় সেটা শেখানোর লোক। পরদিনই আবার ও বলে আমি নাকি বাংলা রককে শেষ করে দিয়েছি। কখনও আমায় রূপসা দাশগুপ্ত বলে, কখনও কাকিমা, কখনও আবার ভিলেন, সবটাই ওর মুডের উপর আর সেদিন ও কোন গল্প বলছে সেটার উপর নির্ভর করে।”

রূপসা আরও দাবি করেন, ওই ব্যক্তি অতীতেও একাধিক উদ্বেগজনক বার্তা পাঠিয়েছেন। তাঁর বক্তব্য, “ও এমন একাধিক মেসেজ করেছে যেখানে ও আত্মহত্যা করার কথা বলেছে, জানিয়েছে নিজেই নিজের কুকুরকে মেরেছে, ও নাকি আমায় আর রূপমকে কেনার ক্ষমতা রাখে।” শুধু তাই নয়, তাঁর অভিযোগ, ওই ব্যক্তি তাঁর এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভিডিওও বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছেন। রূপসার দাবি, এত কিছুর পরেও তিনি বারবার ওই ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করেছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে।

আরও পড়ুনঃ এক সময়ের জনপ্রিয় মুখ, আজ কি উপেক্ষিত? এত বছরের অভিজ্ঞতার পরও প্রাপ্য মর্যাদা মিলছে না অঞ্জন কন্যার! দীর্ঘদিন পর্দা থেকে দূরে থাকা নিয়ে মুখ খুললেন চুমকি চৌধুরী! ক্ষো’ভ উগরে কী জানালেন অভিনেত্রী?

শেষ পর্যন্ত নিরাপত্তার প্রশ্ন সামনে আসায় কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান রূপসা। তিনি জানিয়েছেন, বর্তমানে ওই ব্যক্তিকে ব্লক করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর কাছে অভিযুক্তের সঙ্গে হওয়া সমস্ত কথোপকথনের স্ক্রিনশট সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন। রূপসার কথায়, চাইলে তিনি অনেক আগেই আইনি পথে এগোতে পারতেন, কিন্তু তা করেননি। বরং দীর্ঘদিন বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তবে সাম্প্রতিক হুমকির ঘটনার পর বিষয়টি ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এবং অনুরাগীদের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে।

You cannot copy content of this page