ছোটপর্দা থেকে সরে দাঁড়ালেন সাবিত্রী চট্টোপাধ্যায়! তবে কি ‘চিরসখা’-ই তাঁর শেষ কাজ? রাহুলের মৃ’ত্যুতে বড় সিদ্ধান্ত নিলেন বর্ষীয়ান অভিনেত্রী?

বাংলা অভিনয় জগতে সাবিত্রী চট্টোপাধ্যায়ের নাম একপ্রকার ইতিহাস। দশকের পর দশক ধরে তিনি নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মুগ্ধ করে এসেছেন। বয়সের গণ্ডি পেরিয়েও তাঁর কাজের প্রতি ভালোবাসা আজও একটুও কমেনি। ৮০ পেরিয়েও একই উৎসাহে কাজ করে যাওয়া এই কিংবদন্তি অভিনেত্রী প্রমাণ করেছেন, শিল্পীর কোনও অবসর হয় না, থাকে শুধু কাজের প্রতি অদম্য টান। বড় পর্দা হোক বা ছোট পর্দা, সব জায়গাতেই তাঁর উপস্থিতি আলাদা মাত্রা এনে দিয়েছে।

তবে সম্প্রতি শোনা যাচ্ছে, হয়তো আর ছোট পর্দায় দেখা যাবে না এই বর্ষীয়ান অভিনেত্রীকে। এর আগে বহু প্রবীণ অভিনেতা-অভিনেত্রীই জানিয়েছেন, টেলিভিশনের দীর্ঘ সময় ধরে শ্যুটিং করা তাঁদের জন্য বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়। সময়ের চাপ, শারীরিক পরিশ্রম, সব মিলিয়ে অনেকেই ধীরে ধীরে ছোট পর্দা থেকে সরে দাঁড়াচ্ছেন। সেই তালিকায় কি তবে নাম লেখাতে চলেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়? এমন প্রশ্নই এখন ঘুরছে দর্শকমহলে।

বর্তমানে তাঁকে দেখা যাচ্ছিল ‘চিরসখা’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে তাঁর উপস্থিতি দর্শকদের কাছে ছিল বিশেষ আকর্ষণ। কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এই প্রোজেক্ট। ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার সঙ্গে জড়িত রাহুল অরুণোদয় ব্যানার্জীর অকাল প্রয়াণের পর থেকেই থমকে যায় কাজ। ফলে ‘চিরসখা’-র শ্যুটিং বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চয়তায় পড়ে যায় ধারাবাহিকটির ভবিষ্যৎ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, এটাই কি তবে সাবিত্রী দেবীর শেষ কাজ?

প্রযোজনা সংস্থার সঙ্গেই দীর্ঘদিন ধরে কাজ করছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, তিনি নাকি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন আপাতত আর নতুন কোনও টেলিভিশন প্রোজেক্টে কাজ করবেন না। বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, ইন্ডাস্ট্রির অন্দরমহলে এমনই জল্পনা জোরদার হচ্ছে। ফলে অনেকেই মনে করছেন, যদি ‘চিরসখা’ নতুন করে শুরু না হয়, তাহলে হয়তো আর ছোট পর্দায় দেখা যাবে না তাঁকে।

আরও পড়ুনঃ “আমার লক্ষাধিক টাকা ও পুঁজি লুট করে নিয়েছে” “দিন আনি দিন খাই, এখন কাজও নেই হাতে” সর্বস্বান্ত হয়ে কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন শৈবাল ভট্টাচার্য! অভিনেতার এমন অবস্থার কারণ কী?

এই খবর ছড়িয়ে পড়তেই আবেগঘন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দর্শকদের মধ্যে। দীর্ঘদিন ধরে যাঁরা তাঁকে ছোট পর্দায় দেখেছেন, তাঁদের কাছে এই সম্ভাবনা মেনে নেওয়া কঠিন। অনেকেই ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, তাঁকে আর টিভিতে না দেখলে একটা বড় শূন্যতা তৈরি হবে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা সময়ই বলবে। তবে আপাতত একটাই প্রশ্ন ঘুরছে, সত্যিই কি শেষবারের মতো পর্দায় দেখা গেল সাবিত্রী চট্টোপাধ্যায়কে?

You cannot copy content of this page