এই মুহূর্তে সামাজিক মাধ্যমে ঝড় তোলা এই বিতর্কে নতুন মোড় আসে গত রাতে, যখন সুস্মিতা রায়ের (Susmita Roy) বি’স্ফোরক লাইভের পর প্রাক্তন স্বামী ‘সব্যসাচী চক্রবর্তী’ (Sabyasachi Chakraborty) পাল্টা নিজের বক্তব্য সামনে আনেন। তাঁর দাবি, সম্পর্কের ভেতরের বাস্তবটা সম্পূর্ণ উল্টো, বরং তিনিই নাকি দীর্ঘদিন ধরে মা’নসিক ও শা’রীরিক চাপে ছিলেন। এখান থেকেই শুরু হয় নতুন প্রশ্ন, যদি সবকিছুই মিথ্যে হয়, তবে এতদিন তিনি চুপ ছিলেন কেন? অনেকেই কটাক্ষ করে বলছেন, অন্যের বিষয় নিয়ে সোচ্চার থাকা মানুষটি নিজের জীবনে এতটাই ভয় পেতেন কি না, সেই সন্দেহও উঁকি দিচ্ছে।
সুস্মিতার অভিযোগের মতো, সব্যসাচীর অভিযোগের তালিকাও কম দীর্ঘ নয়। তিনি দাবি করেন, সুস্মিতা তাঁর জীবনে একাধিকবার বিয়ে করেছেন এবং বর্তমান সম্পর্কটি নাকি সেই ধারাবাহিকতারই অংশ! শুধু তাই নয়, তিনি আরও বলেন, সম্পর্কের মধ্যে তিনি বারবার অপমানিত হয়েছেন, নি’র্যাতনের শিকার হতে হয়েছে। এমনকি তাঁকে এমন কিছু পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে যা তাঁর কাছে অস্বস্তিকর ছিল। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট করেন, এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা ছাড়া আর কোনও পথ খোলা ছিল না।
অন্যদিকে, এই সব কিছুর সূত্রপাত যে সুস্মিতার ফেসবুক লাইভ থেকে, সেটাও এড়িয়ে যাওয়া যাচ্ছে না। সেখানে তিনি প্রাক্তন স্বামী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। ব্যক্তিগত জীবনের এমন কিছু দিক প্রকাশ্যে আনেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। তাঁর বক্তব্যে উঠে আসে মানসিক চাপ, সম্পর্কের অস্বস্তি এবং কিছু এমন দাবি, যা শুনে অনেকেই হতবাক হয়েছেন। বিতর্ক এখানেই থেমে থাকেনি। দুই পক্ষ থেকেই সামনে আসতে শুরু করে নানা স্ক্রিনশট, অডিও ক্লিপ, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
একদিকে সুস্মিতার অভিযোগ, অন্যদিকে সব্যসাচীর পাল্টা দাবি, এই টানাপোড়েনে আসল সত্যিটা কোথায়? তা বোঝা ক্রমেই কঠিন হয়ে উঠছে। তবুও একসময় সব্যসাচী ইঙ্গিত দেন, তিনি আর এই প্রকাশ্য ‘কাদা ছোড়াছুড়ি’তে থাকতে চান না এবং প্রয়োজনে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেবেন। এই ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে নতুন এক প্রশ্ন জোরালো হয়ে উঠছে। অনেকেই বলছেন, যিনি পেশায় সাংবাদিক এবং অন্যের সমস্যা, অন্যায় বা সামাজিক ইস্যুতে বারবার সরব হন, তিনি নিজের জীবনে এতদিন ধরে যদি সত্যিই নি’র্যাতনের শিকার হয়ে থাকেন, তবে কেন এতদিন চুপ ছিলেন?
আরও পড়ুনঃ “যেন র’ক্তাক্ত না হয়…কোনও প্ররোচনায় পা দেবেন না!” বাংলার ভোটের আগে অশান্তির আশঙ্কায় সরব জয়জিৎ বন্দ্যোপাধ্যায়! উত্তেজনা বাড়তেই, অতীতের কোন অভিজ্ঞতা থেকে সবাইকে সতর্ক করলেন অভিনেতা?
এই নীরবতাই যেন এখন কৌতূহল বাড়াচ্ছে নেটিজেনদের। কারও মতে, হয়তো পরিস্থিতি এতটাই জটিল ছিল যে প্রকাশ্যে আসা সম্ভব হয়নি, আবার অনেকে সরাসরি প্রশ্ন তুলছেন, তাহলে কি বাইরে যতটা শোনা যাচ্ছে, তার অন্তত কিছুটা সত্যি লুকিয়ে রয়েছে? এই দ্বিধা আর সংশয়ের মাঝেই এখন পুরো বিষয়টি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাঁর ভূমিকা আর দীর্ঘ নীরবতা। তবে, এই ব্যক্তিগত লড়াই এখন আর শুধুই দু’জন মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। নেটদুনিয়ায় তা পরিণত হয়েছে একপ্রকার বিচারসভায়, যেখানে প্রত্যেকেই নিজের মতো করে মত দিচ্ছেন।






