“কি মানসিকতা! নিজে সাজলেন সুন্দর করে, আর বৃদ্ধা মাকে নাইটি?” মেয়ে হিয়ার প্রথম ছবির বিশেষ প্রদর্শনীতে, মাকে নাইটি পরিয়ে আনার ভিডিও ভাইরাল! নেটিজেনদের কটাক্ষের মুখে শাশ্বত চট্টোপাধ্যায়ের স্ত্রী মহুয়া!

টলিপাড়ার তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের কৌতূহল নতুন কিছু নয়। বিশেষ করে কোনও অভিনেতা বা অভিনেত্রীর পরিবার নিয়ে সামান্য ঘটনাও মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সম্প্রতি এমনই হয়েছে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)-এর পরিবারের সঙ্গে। আসলে তাঁর মেয়ে হিয়া চট্টোপাধ্যায় টলিউডে পা রেখেছেন ‘মন মানে না’ ছবির মাধ্যমে। ছবিটি বক্স অফিসে বড় সাফল্য না পেলেও, প্রথম ছবিকে ঘিরে উৎসাহ কিন্তু কম ছিল না। বিশেষ প্রদর্শনীর দিন অনেক তারকাই উপস্থিত ছিলেন, আর সেখানেই ঘটে যায় এমন একটি ঘটনা, যা নিয়ে পরে শুরু হয় তুমুল বিতর্ক।

সেই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাশ্বতর স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায়ও। মেয়ের প্রথম ছবি বলে কথা, তাই তিনি নিজে সুন্দর করে সেজে অনুষ্ঠানে যান এবং সঙ্গে নিয়ে যান নিজের মাকেও। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে প্রথমে নেমে তিনি ধীরে ধীরে তাঁর বৃদ্ধা মাকে নামতে সাহায্য করছেন। বয়সের কারণে মহুয়ার মা ঠিকভাবে হাঁটতে পারেন না, তাই লাঠির সাহায্যেই চলাফেরা করেন, ভিডিওতেই সেটা ছিল স্পষ্ট। মেয়ের সাফল্যের মুহূর্তে দিদিমাকে সঙ্গে নিয়ে যাওয়ার এই দৃশ্য অনেকের কাছেই ছিল খুব স্বাভাবিক এবং আবেগঘন।

তবে, সামাজিক মাধ্যমে সব দৃশ্যই একরকমভাবে ধরা পড়ে না। ভিডিওটি ভাইরাল হতেই শুরু হয় নানান সমালোচনা। কারণ, অনুষ্ঠানে মহুয়ার মাকে দেখা যায় নাইটি পরে থাকতে! আর এই বিষয়টিকেই কেন্দ্র করে শুরু হয় কটাক্ষ। কেউ লিখেছেন, “নিজে এত সুন্দর করে সেজেছে আর মাকে একটা শাড়ি পড়িয়ে নিয়ে আসতে পারেনি। কী পরিয়েছে, না একটা নাইটি? কি মানসিকতা!” আবার অন্য একজন মন্তব্য করেছেন, “এটা তো কোনও পারিবারিক অনুষ্ঠান না, অনেক মানুষ এখানে আমন্ত্রিত। এমন অনুষ্ঠানে বয়স্ক মানুষকে শাড়ি না হোক, অন্যরকম পোশাকও পরিয়ে আনতে পারতেন।

মানলাম উনি হাঁটতে পারেন না, তবুও আজকাল বাজারে অনেক রকম পোশাক পাওয়া যায়।” এই বিতর্কের মাঝেই আবার অনেকেই মনে করিয়ে দিয়েছেন, একজন বয়স্ক মানুষের স্বাচ্ছন্দ্যই হয়তো এখানে বেশি গুরুত্বপূর্ণ ছিল। অনেক সময় বয়স বাড়লে ভারী বা জটিল পোশাক পরা অসুবিধাজনক হয়ে ওঠে। তাই পরিবারের লোকেরা প্রায়ই এমন পোশাকই বেছে নেন যাতে চলাফেরা সহজ হয়। যদিও এই যুক্তির মধ্যেও সমালোচনার ঢেউ থামেনি, কারণ সামাজিক মাধ্যমে একবার বিতর্ক শুরু হলে তা সহজে থামে না।

আরও পড়ুনঃ “একজন সেলিব্রেটি শুনলাম বাউন্সার নিয়ে বিয়ে করেছে…তুই বাউন্সার রাখবি, আমিও নিয়ে যাবো তারপর চুলোচুলি হবে” মানসী-অশ্মিতার ভাইরাল ভিডিও! বিয়ের অনুষ্ঠানে সাংবাদিকদের অপমানের অভিযোগ! বাউন্সার বিতর্কে এবার নিজের ইন্ডাস্ট্রিতেই কটাক্ষের মুখে অনন্যা-সুকান্ত!

এদিকে, অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় এবং মহুয়ার সম্পর্কের গল্পটাও টলিপাড়ায় বেশ পরিচিত। প্রথম আলাপেই নাকি অভিনেতার আচরণে বেশ রেগে গিয়েছিলেন মহুয়া। তখন শাশ্বত টেলিভিশনের জনপ্রিয় মুখ, আর সেই সময়ের কিছু কথাবার্তা নিয়ে ভুল বোঝাবুঝিও তৈরি হয়েছিল। পরে অবশ্য সেই পরিচয়ই পরিণত হয়েছে দীর্ঘ দাম্পত্যে। আজ তাঁদের মেয়ে হিয়া অভিনয়ের জগতে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন, আর সেই পথচলার শুরুতেই পরিবারকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলবে।

You cannot copy content of this page