“এতো মানুষের স্মৃতি এক নিমেষে মুছে দেওয়া ভালোবাসা যেনো বিয়ে অবধি যায়, ওদের বিয়েতে আমি…” “দেওয়ালটা কারোর একার নয়, অনেকের স্মৃতি জড়িয়ে ছিল, ওর কাছে এগুলোর কোনও গুরুত্ব নাই থাকতে পারে, সব কিছু জুড়ে নন্দিনী হতেই পারে!” খুব অপমানজনক? নন্দিনীর জন্য বিগ বসের এক্স প্রতিযোগীদের লেখা মুছতেই রাজবীরকে কটা’ক্ষ সায়কের! কী বললেন অভিনেতা?

‘বিগ বস বাংলা’র বাড়িতে একের পর এক ঘটনা ঘিরে বাড়ছে বিতর্ক। সম্প্রতি নিজের আচরণের কারণে শো থেকে বেরিয়ে যেতে হয়েছে নন্দিনী দত্তকে। প্রেমিকা বাড়ি ছাড়ার পরেই নতুন করে বিতর্কে জড়িয়েছেন রাজবীর দে। নন্দিনী চলে যাওয়ার পর বাড়ির একটি দেওয়ালে চোখ পড়ে তাঁর। সেখানে আগের প্রতিযোগীরা বাড়ি ছাড়ার আগে নিজেদের অভিজ্ঞতা এবং মনের কথা লিখে সই করে গিয়েছিলেন। কিন্তু সেই দেওয়ালে নন্দিনীর কোনও লেখা দেখতে পাননি রাজবীর। বিষয়টি জানার পরই রেগে যান তিনি। প্রেমিকার স্মৃতি মুছে দেওয়া হয়েছে, এমনটা ভেবেই বাড়ির অন্য প্রতিযোগীদের লেখা মুছতে শুরু করেন রাজবীর। উপস্থিত সকলে তাঁকে আটকানোর চেষ্টা করলেও ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। অর্ধেকেরও বেশি প্রাক্তন প্রতিযোগীর লেখা এবং সই মুছে দেন তিনি।

এরপর বাড়ির সদস্যদের কাছে রাজবীর জানতে চান, নন্দিনীর লেখা কে মুছে দিয়েছেন? উত্তরে তাঁরা জানান, অন্য কেউ নয়, নন্দিনী নিজেই বাড়ি ছাড়ার আগে নিজের লেখাটি মুছে দিয়ে গিয়েছেন। কিন্তু ততক্ষণে রাগের মাথায় অন্যদের স্মৃতিও মুছে ফেলেছেন রাজবীর। তাঁর এই আচরণে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নজর এড়ায়নি ‘বিগ বস বাংলা’র প্রাক্তন প্রতিযোগী সায়ক চক্রবর্তীরও। রাজবীরের এই কাণ্ড দেখে সোশ্যাল মিডিয়ায় তাঁকে বিদ্রূপ করেন অভিনেতা। সরাসরি নিজের অসন্তোষ প্রকাশ না করলেও তাঁর মন্তব্যে স্পষ্ট ছিল রাজবীরের আচরণে তিনি মোটেই খুশি নন। সায়ক লেখেন, “এতো মানুষের স্মৃতি এক নিমেষে মুছে দেওয়া যায়। এই ভালোবাসা যেনো বিয়ে অবধি যায়, ওদের বিয়ে খেতে যাবো বলে খুব Excited আমি।” তাঁর এই মন্তব্য ঘিরেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, বিগ বসের বাড়িতে কাটানো দিনগুলির স্মৃতি হিসেবে ওই দেওয়ালে প্রত্যেক প্রতিযোগী নিজের মতো করে কিছু কথা লিখে এসেছিলেন। সেখানে শুধু সায়কের নয়, ঝিলম, দীপেন্দু, ভরত কল-সহ একাধিক প্রাক্তন প্রতিযোগীর লেখা এবং সই ছিল। তাই রাজবীরের এই আচরণে ব্যক্তিগতভাবে আঘাত পেয়েছেন সায়ক। আজকাল ডট ইনের তরফে যোগাযোগ করা হলে অভিনেতা জানান, লক্ষ্মীপুজোর নিমন্ত্রণে সেদিন তিনি ভরত কলের বাড়িতে গিয়েছিলেন। সেখানে উপস্থিত সকলে মিলে বসে বিগ বস দেখছিলেন। কিন্তু পরের পর্বে রাজবীরের এই কাণ্ড দেখানোর পর তাঁরা সবাই হতবাক হয়ে যান। সায়কের কথায়, ওই দেওয়ালটি আসলে একটি প্রমোশনাল ব্র্যান্ডেড পেজের অংশ ছিল। সেখানে প্রত্যেকে নিজেদের অভিজ্ঞতা এবং স্মৃতি লিখে রেখে এসেছিলেন। সেই লেখাগুলি মুছে দেওয়া একেবারেই উচিত হয়নি বলে মনে করেন তিনি।

রাজবীরের আচরণের সমালোচনা করে সায়ক আরও জানান, নন্দিনীকে যদি তিনি সত্যিই ভালোবেসে এই কাজ করে থাকেন, তা হলেও তাঁর আগে বাড়ির অন্য সদস্যদের সঙ্গে কথা বলা উচিত ছিল। কারণ, দেওয়ালে শুধু তাঁর একার নয়, আরও অনেকের স্মৃতি জড়িয়ে ছিল। সায়কের কথায়, “ওখানে শুধু আমার নয়, ঝিলমদি, দীপেন্দুদা, ভরতদা সহ যাঁরা বেরিয়ে গিয়েছেন সকলের লেখা এবং সই ছিল। ওর কাছে এগুলোর কোনও গুরুত্ব নাই থাকতে পারে, সব কিছু জুড়ে নন্দিনী হতেই পারে। এটা যার যার ব্যক্তিগত প্রায়োরিটি হতেই পারে। কিন্তু অন্য কোনও মানুষের লেখা, যেটা সে ভালবেসে লিখে এসেছে সেটা মোছাটা খুব অপমানজনক।” তবে রাজবীর হয়তো রাগের মাথায় ভুল করে এমনটা করে ফেলেছেন বলেও মনে করেন অভিনেতা। এই ঘটনার জন্য বিগ বস কর্তৃপক্ষ কী পদক্ষেপ করেন, সেটাও এখন দেখার বিষয় বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ প্রায় ১০০ বছরের পুরনো পটের কালী, কেন ছোঁয়াও যায় না তাঁকে? কেন কাচের বাক্সে আজও বন্দি দেবীমূর্তি? বাবার আমল থেকে চলে আসছে পুজো, এখন বড়দার দায়িত্ব, অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের বাড়ির কালীপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে এক অন্যরকম গল্প? দীপান্বিতা অমাবস্যা ছাড়াও মা পূজিত হন এক বিশেষ দিনে, রয়েছে কী কী নিয়ম?

রাজবীরকে নিয়ে কথা বলতে গিয়ে সায়ক আরও জানান, মানুষ হিসেবে রাজবীর যথেষ্ট ভালো। কিন্তু মাঝেমধ্যে রেগে গিয়ে না ভেবেই এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যা পরবর্তী সময়ে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাঁর মতে, বয়সের কারণেও হয়তো রাজবীরের মধ্যে এই ধরনের তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখানোর প্রবণতা রয়েছে। অভিনেতা মনে করেন, কোনও বিষয়ে পদক্ষেপ করার আগে রাজবীরের আরও একটু ভেবে দেখা উচিত। বিশেষ করে যখন তিনি জাতীয় টেলিভিশনের একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের অংশ, তখন তাঁর প্রতিটি আচরণই দর্শকদের নজরে আসছে। সায়ক উদাহরণ হিসেবে বিগ বসের বাড়িতে রাজবীরের শুরুর দিকের কিছু আচরণের কথাও উল্লেখ করেন। তাঁর মতে, শুরু থেকেই রাজবীরের এমন কিছু সিদ্ধান্ত বিতর্ক তৈরি করেছে। তাই নিজের রাগ নিয়ন্ত্রণ করে পরিস্থিতি বুঝে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রেমিকার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে অন্য প্রতিযোগীদের স্মৃতির প্রতি অসম্মান দেখানো কোনওভাবেই ঠিক হয়নি বলেই মনে করছেন সায়ক।

You cannot copy content of this page