“আমার সঙ্গে যে এটা ঘটে যাবে ভাবিনি…যদি বসে ম*দ খেতাম, তাহলে হয়তো ভালো হতাম!” বছরের শুরু থেকেই জীবনে নানান বিপর্যয়, বছরের শেষে এসেও শান্তি নেই! হঠাৎ কী ঘটে গেল দেবলীনা নন্দীর সঙ্গে? ভয়ানক হু*মকি, অকথ্য ভাষায় গা*লিগালাজ ও গাড়ি নিয়ে তাড়া করার মতো গুরুতর অভিযোগ! লাইভে এসে কার বিরুদ্ধে ফের বি*স্ফোরক বিতর্কিত গায়িকা?

লাইভ শো করতে গিয়ে শিল্পীদের হেনস্তা, অপমান কিংবা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ার ঘটনা যেন ক্রমশ বেড়েই চলেছে। কখনও নির্ধারিত সময়ের বাইরে গান গাওয়ার চাপ, কখনও আবার দর্শকদের দুর্ব্যবহার বিভিন্ন সময়ে এমন অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন একাধিক শিল্পী। এবার এমনই এক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হলেন জনপ্রিয় সংগীতশিল্পী দেবলীনা নন্দী। মেদিনীপুরে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে তাঁকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা নিয়েই সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন গায়িকা। শুধু অনুষ্ঠানের সময়সীমা নিয়ে সমস্যা নয়, অনুষ্ঠান শেষে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকির মুখেও পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

দেবলীনা নন্দী পশ্চিমবঙ্গের সংগীতজগতের পরিচিত মুখ। রবীন্দ্রসংগীত, নজরুলগীতি থেকে শুরু করে শাস্ত্রীয় সংগীত এবং বিভিন্ন ধারার গান পরিবেশনে তাঁর দক্ষতা রয়েছে। নিজের গানের পাশাপাশি ইউটিউবের মাধ্যমেও অসংখ্য শ্রোতা ও অনুরাগীর কাছে পৌঁছে গিয়েছেন তিনি। নিয়মিত মঞ্চানুষ্ঠানেও অংশ নেন এই গায়িকা। তবে সাম্প্রতিক একটি অনুষ্ঠানের অভিজ্ঞতা তাঁর কাছে যে যথেষ্ট অপমানজনক হয়ে উঠেছে, তা স্পষ্ট তাঁর সমাজমাধ্যমের বক্তব্যে।

গায়িকার বক্তব্য অনুযায়ী, সম্প্রতি মেদিনীপুরের গোপালপুরে নবযুগ সংঘ নামের একটি ক্লাবের অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠানের জন্য তাঁর সময় নির্ধারিত ছিল রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত, অর্থাৎ মোট দেড় ঘণ্টা। কিন্তু শুরু থেকেই কিছুটা সমস্যার মুখে পড়তে হয় তাঁকে। অনুষ্ঠানের সঞ্চালক নির্ধারিত সময়ে উপস্থিত না থাকায় অনুষ্ঠান শুরু করতে অসুবিধা হয়। যদিও রাত ১১টার কিছুক্ষণ পরেই মঞ্চে উঠে গান গাইতে শুরু করেন দেবলীনা। এরপর নির্ধারিত সময় অনুযায়ী টানা সাড়ে ১২টা পর্যন্ত গান পরিবেশন করেন তিনি। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পরেও তাঁকে রাত ১টা পর্যন্ত গান গাওয়ার অনুরোধ করা হয়। শুধু তাই নয়, তাঁকে ওড়িয়া ভাষায় গান গাওয়ার কথাও বলা হয়। অথচ গায়িকা আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি ওড়িয়া ভাষায় গান জানেন না। পাশাপাশি নিজের নির্ধারিত সময়ের বাইরে আর গান গাওয়া সম্ভব নয় বলেও স্পষ্ট করে দেন তিনি।

এরপর অনুষ্ঠান শেষ করে বাড়ির উদ্দেশে রওনা দেন দেবলীনা। কিন্তু কোলাঘাটে খাবার খাওয়ার জন্য গাড়ি থামাতেই ঘটে আরও একটি অপ্রীতিকর ঘটনা। গায়িকার অভিযোগ, পিছন থেকে বাইকে করে এক ব্যক্তি এসে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। এমনকী মেদিনীপুরে যাতে তাঁকে আর ঢুকতে না দেওয়া হয়, সেই হুমকিও দেওয়া হয় বলে দাবি তাঁর। পরিস্থিতি এতটাই অস্বস্তিকর হয়ে ওঠে যে শেষ পর্যন্ত কিছু না খেয়েই গাড়িতে উঠে সেখান থেকে চলে যেতে বাধ্য হন তিনি। গাড়িতে বসেই সমাজমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা জানান গায়িকা। তাঁর আরও অভিযোগ, ওই ব্যক্তি নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দিয়েছিলেন। পাশাপাশি অনুষ্ঠানের কমিটির সদস্যরাও মদ্যপ অবস্থায় ছিলেন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ পাঁচ দশকের দাম্পত্যে ইতি, প্রয়াত অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী তথা কিংবদন্তি সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়! ২০১৯ সালের হারিয়েছিলেন বড় মেয়েকে, এবার জীবনসঙ্গীর চলে যাওয়া শোকে পাথর বর্ষীয়ান অভিনেত্রী! ছিল কী কোনও অসুস্থতা, মৃ’ত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?

সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ পেয়েছে দেবলীনার শেষ বক্তব্যে। তাঁর কথায়, শিল্পীকে টাকা দিয়ে অনুষ্ঠানে আনা হয়েছে বলেই যে তাঁকে ইচ্ছামতো গান গাইতে বাধ্য করা যাবে, এমনটা কখনওই হতে পারে না। একজন শিল্পীরও নিজস্ব সময়, সম্মান এবং ব্যক্তিগত সীমাবদ্ধতা রয়েছে। ক্ষোভের সুরে গায়িকা এমনও মন্তব্য করেন, যদি সবার সঙ্গে বসে মদ খেতে পারতেন, তাহলে হয়তো ভালো শিল্পী হতে পারতেন! তাঁর এই বক্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মঞ্চে গান পরিবেশন করতে যাওয়া একজন শিল্পীকে কি নিজের নির্ধারিত সময় মেনে চলার জন্য এমন অপমানের মুখে পড়তে হবে? শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দেবলীনা নন্দীর এই অভিজ্ঞতা।

You cannot copy content of this page