বাবা হিসেবে মেয়ে সানাকে নিয়ে কথা বললেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে গর্বের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। এবার নিজের জীবনের নতুন ইনিংসের জন্য প্রস্তুত হচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে স্টার জলসায় শুরু হতে চলা ‘বিগ বস বাংলা’র সঞ্চালকের ভূমিকায়। এর আগে বাংলায় এই অনুষ্ঠানের দুটি মরশুম সম্প্রচারিত হয়েছে। প্রথম মরশুমের দায়িত্বে ছিলেন মিঠুন চক্রবর্তী, আর দ্বিতীয় মরশুম সঞ্চালনা করেছিলেন জিৎ। এবার সেই দায়িত্বই উঠছে সৌরভের কাঁধে। জনপ্রিয় ‘দাদাগিরি’ থেকে সরে এমন একটি নতুন দায়িত্ব নেওয়াকে অনেকেই তাঁর বড় সিদ্ধান্ত হিসেবে দেখছেন।
নতুন দায়িত্ব নিয়ে সৌরভ নিজে যেমন প্রস্তুতি নিচ্ছেন, তেমনই তাঁর সঞ্চালনা দেখার জন্য মুখিয়ে রয়েছেন পরিবারের সদস্যরাও। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সৌরভ জানান, তাঁর মেয়ে সানাও বিগ বসে বাবার নতুন ভূমিকাটি নিয়ে বেশ উৎসাহী। সানার সঙ্গে হওয়া কথোপকথনের কথাও মজার ছলে জানিয়েছেন তিনি। সৌরভ বলেন, “আজকেই আমায় সানা জিজ্ঞাসা করেছে। নিজের বাড়িতেই আমরা তোমার অস্তিত্ব টের পাই না, তুমি এত চুপ থাকো। ওখানে তুমি কীভাবে ম্যানেজ করবে এতগুলো লোককে?” মেয়ের এমন প্রশ্নের উত্তরে সৌরভও ক্রিকেটের প্রসঙ্গ টেনে রসিকতা করে বলেন, “ঠিক কিছু না কিছু ভাবে ম্যানেজ করে নেব। যেভাবে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির বল ম্যানেজ করতাম। কোনো না কোনো রাস্তা খুঁজে নেবই।”
সৌরভের নতুন দায়িত্ব নিয়ে অবশ্য যথেষ্ট আত্মবিশ্বাসী তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি গোটা দলকে শুভেচ্ছা জানান এবং সৌরভের সঞ্চালনায় নিজের আস্থার কথা জানান। ডোনা বলেন, “গোটা টিমকে শুভেচ্ছা। খুব সফল হোক। দাদা হাতে নিয়েছে মানে দুর্দান্তভাবে এটি করবে।” আগামী ৩০ অগস্ট থেকে স্টার জলসা এবং জিওহটস্টারে শুরু হতে চলেছে ‘বিগ বস বাংলা’। ‘দুর্গ জয় সহজ নয়’ এই ভাবনাকে সামনে রেখেই তৈরি হচ্ছে নতুন মরশুম। ইতিমধ্যেই অনুষ্ঠানের সম্ভাব্য প্রতিযোগীদের নিয়ে দর্শকদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কারও নাম ঘোষণা করা হয়নি, তবুও বেশ কয়েকজন তারকার নাম ঘুরছে।
সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় উঠে আসছে পিয়া সেনগুপ্ত, জিৎু কমল, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়ক চক্রবর্তী, তিথি বসু, ঊষসী চক্রবর্তী, যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের নাম। তবে এই তালিকার কোনও নামই এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। অন্যদিকে সৌরভের মেয়ে সানার কথাও নতুন করে আলোচনায় এসেছে। কলকাতার লরেটো হাউস থেকে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য লন্ডনে পাড়ি দিয়েছিলেন তিনি। করোনা সংক্রমণের কারণে লকডাউন শুরু হওয়ার ঠিক আগে বিদেশে যান সানা। প্রথমদিকে তাঁর সঙ্গে ডোনাও লন্ডনে ছিলেন। পরে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।
আরও পড়ুনঃ “কাঞ্চনের সাইজ থেকে ডিউরেশন পর্যন্ত ফ্যান্টাসাইজ করছে মেয়েরা… কাঞ্চনের গোপনা*ঙ্গ নিয়ে ভাবতে ভাবতে দেখবেন যেন মা’রা না যান!” “নিজের বরকে তাড়াতাড়ি গাইনোকলজিস্ট দেখান, তাহলেই অন্যেরটা নিয়ে টানাটানি করতে হবে না” দ্বিতীয়বার বাবা হতেই স্বামীর বয়স থেকে যৌ*নক্ষমতা নিয়ে কটা’ক্ষ, ট্রো’লারদের একহাত নিলেন শ্রীময়ী! অ’শ্লীল ভাষা নিয়ে ছিছিক্কার নেটপাড়ায়!
বর্তমানে সানা করপোরেট পরামর্শদাতা হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিভিত্তিক সংস্থায় কাজ করছেন। সৌরভ জানিয়েছেন, আগামী অক্টোবর মাসে পাকাপাকিভাবে দেশে ফিরে আসবেন তাঁর মেয়ে। পড়াশোনা ও পেশাগত জীবনের পাশাপাশি মায়ের কাছ থেকে পাওয়া নাচের প্রতিভাও ধরে রেখেছেন সানা। ছোটবেলা থেকেই তিনি ওডিশি নৃত্যের প্রশিক্ষণ নিয়েছেন এবং বর্তমানে তিনি একজন প্রশিক্ষিত ওডিশি নৃত্যশিল্পীও। ফলে সৌরভের নতুন টেলিভিশন ইনিংসের পাশাপাশি তাঁর মেয়ে সানার দেশে ফেরার খবরও গঙ্গোপাধ্যায় পরিবারকে ঘিরে আগ্রহ বাড়িয়েছে। এখন দেখার, বিগ বস বাংলার মঞ্চে সৌরভ কীভাবে তাঁর পরিচিত শান্ত স্বভাবের সঙ্গে প্রতিযোগীদের সামলান।






