“রাহুলদার ওই মেসেজটা এখনও আছে, এই তো সেদিনই বলল…অপূর্ণই থেকে গেল সেই স্বপ্নটা” রাহুলের অরুণোদয়ের মৃ’ত্যুতে আক্ষেপ শ্রাবন্তীর! চলে যাওয়ার আগে কোন পরিকল্পনার কথা জানিয়ে ছিলেন তিনি? অবশেষে ফাঁস করলেন অভিনেত্রী!

বাংলা বিনোদন জগতের জন্য ২৯ মার্চ, ২০২৬ দিনটি যেন এক গভীর শোকের দিন হয়ে রয়েছে, জনপ্রিয় অভিনেতা রহুল আরুনোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) আর নেই। মাত্র ৪৩ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যুতে স্তব্ধ টলিপাড়া থেকে দর্শক মহল। ওড়িশার তালসারি সমুদ্রসৈকতে একটি শুটিংয়ের কাজে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই শুটিং চলাকালীন সমুদ্রে নামার পর দুর্ঘটনার কবলে পড়েন তিনি। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। দীর্ঘ অভিনয়জীবনে নিজের অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব এবং বহুমুখী প্রতিভার মাধ্যমে আলাদা জায়গা তৈরি করেছিলেন রাহুল। তাঁর এই হঠাৎ চলে যাওয়া বাংলা চলচ্চিত্র ও ওয়েব দুনিয়ার জন্য যে বড় ক্ষতি, তা বলাই বাহুল্য।

রাহুলের মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে আসে বাংলা বিনোদন জগতে, একের পর এক অভিনেতা-অভিনেত্রী, পরিচালক এবং শিল্পীরা সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে শোকপ্রকাশ করেন। যাঁরা তাঁর সঙ্গে কাজ করেছেন, তাঁরা প্রত্যেকেই রাহুলকে শুধু একজন দক্ষ অভিনেতা নয়, বরং একজন ভালো মানুষ হিসেবেও স্মরণ করেছেন। সহকর্মীদের অনেকেই জানিয়েছেন, রাহুল সবসময় প্রাণবন্ত, হাসিখুশি এবং কাজের প্রতি নিবেদিত ছিলেন। তাঁর অসময়ে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। টলিপাড়ার অনেকেই মনে করছেন, বাংলা ইন্ডাস্ট্রি এক উজ্জ্বল প্রতিভাকে হারাল।

এই ঘটনার পর মুখ খুলেছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী, কিছুদিন আগেই ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজে রাহুলের সঙ্গে কাজ করেছিলেন তিনি। মৃত্যুর খবর প্রথম শুনেই ভেঙে পড়েন শ্রাবন্তী। তাঁর কথায়, “ আমার সঙ্গে তো এই কয়েক দিন আগেই কথা হয়েছিল।” শ্রাবন্তীর কথায় স্পষ্ট, এই মৃত্যুর খবর তাঁর কাছে একেবারেই অপ্রত্যাশিত। তিনি জানিয়েছেন, রাহুলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল খুবই সহজ-সরল এবং আন্তরিক। দীর্ঘদিনের পরিচয়ে তিনি রাহুলকে কাছ থেকে দেখেছেন একজন সৎ, ভদ্র এবং অত্যন্ত প্রতিভাবান মানুষ হিসেবে।

কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন শ্রাবন্তী। তিনি জানান, কয়েকদিন আগেই মজা করে রাহুল তাঁকে বলেছিলেন, “ভেবেছিলাম, আমরা নায়ক-নায়িকা হব। কিন্তু তুই আমার ঠাকুমা হলি।” ‘ঠাকুমার ঝুলি’তে একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের রসায়ন দর্শকেরও বেশ পছন্দ হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে শ্রাবন্তী বলেন, তিনিও রাহুলকে বলেছিলেন, “চলো আবার আমরা কাজ করি, এ বার আমরা নায়ক-নায়িকা হব।” কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হল না। সেই আক্ষেপই এখন আরও বেশি কষ্ট দিচ্ছে অভিনেত্রীকে। তাঁদের একসঙ্গে সাফল্য উদ্‌যাপনের পরিকল্পনাও ছিল, কিন্তু সবকিছু যেন মুহূর্তে থেমে গেল।

আরও পড়ুনঃ “টলিউডে অদৃশ্য নিয়ন্ত্রণের পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল” দাবি পাপিয়া অধিকারীর ! এবার কি ফিরবে স্বচ্ছতা? শেষ হবে ‘মাফিয়া কালচার’? বদলাতে চলেছে টলিগঞ্জের ক্ষমতার সমীকরণ, যোগ্যতার ভিত্তিতেই কি কাজ পাবেন কলাকুশলীরা? ভোটে জিতে ঠিক কী বার্তা দিলেন তিনি?

শ্রাবন্তী আরও জানান, প্রায় দশ বছর আগে রাহুলের সঙ্গে তাঁর প্রথম আলাপ হয়েছিল। এত বছরে রাহুলের মধ্যে কোনও পরিবর্তন দেখেননি তিনি। তাঁর মতে, রাহুল শুধু অভিনয়েই নয়, কথা বলা, ভাবনা প্রকাশ, এমনকি পডকাস্টের মতো ক্ষেত্রেও দারুণ দক্ষ ছিলেন। তাই তাঁর চলে যাওয়া শুধুই একজন অভিনেতার মৃত্যু নয়, একজন গুণী মানুষের বিদায়। আজও এই সত্যিটা মেনে নিতে পারছেন না শ্রাবন্তীসহ গোটা টলিপাড়া। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শূন্যতা যে সহজে পূরণ হবে না, তা বলছেন সকলেই।

You cannot copy content of this page