“আমি জ্ঞান হারিয়ে ফেলি অ্যাংজাইটি অ্যা’টাকে…অ্যাম্বুলেন্স ডাকে” শন ব্যানার্জির সঙ্গে প্রেমের জল্পনায় মুখ খুললেন সৃজলা গুহ! ট্রোলিংয়ের তীব্র চাপ থেকে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, আচমকা অসুস্থতা! কী ঘটছে অভিনেত্রীর জীবনে? এখন কেমন আছেন তিনি?

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ সৃজলা গুহ (Srijla Guha) আবারও শিরোনামে, তবে এবার কাজের জন্য নয় ব্যক্তিগত জীবন এবং সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্যের জন্য। ‘মন ফাগুন’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী পরবর্তীতে পিকাসো, কালঙ্কো এবং সাম্প্রতিক দাদুর কীর্তি-তে অভিনয় করে নিজের জায়গা আরও মজবুত করেছেন। পাশাপাশি ফরএভার জানুয়ারি নামে তাঁর কবিতার বইও তাঁকে অন্য এক পরিচিতি দিয়েছে। কিন্তু আলো ঝলমলে এই জীবনের আড়ালে যে সম্পর্ক, মানসিক চাপ এবং বাস্তব লড়াই রয়েছে সেই দিকটাই এবার সামনে আনলেন তিনি।

শন ব্যানার্জি-র সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চলা নানা আলোচনা ও জল্পনার প্রসঙ্গে সৃজলা খুব পরিষ্কার ভাষায় বলেন, তিনি ব্যক্তিগত সম্পর্ককে সবসময় ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। তিনি জানান, “সব কিছু সোশ্যাল মিডিয়ায় জানানো বা প্রমাণ করার প্রয়োজন নেই।” তাঁর মতে, সম্পর্ক মানে শুধু প্রকাশ্যে দেখানো নয় বরং সেটার ভিতরের বোঝাপড়া, সময় দেওয়া এবং পারস্পরিক সম্মানটাই আসল। তিনি আরও বলেন, অনেক সময় মানুষ তুলনা করে কে কাকে কতটা সময় দিচ্ছে, কে কতটা সফল কিন্তু এই তুলনাগুলোই সম্পর্ককে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। সৃজলার কথায়, “সব সম্পর্কের আলাদা গতি থাকে, আর সেটাকে অন্য কারও সঙ্গে মেলানোটা একেবারেই ঠিক নয়।”

সৃজলা জানান, প্রেমের সম্পর্ক মানেই সবসময় সুখের গল্প নয়। এর সঙ্গে আসে দায়িত্ব, মানসিক চাপ এবং অনেক সময় ভুল বোঝাবুঝিও। তিনি বলেন, একজন অভিনেতা হিসেবে তাঁদের জীবন এমনিতেই চাপে ভরা তার উপর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বাইরে থেকে মন্তব্য পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে। তিনি স্পষ্ট করে জানান, “আমি এমন জীবন বেছে নিয়েছি যেখানে সবসময় নজরে থাকতে হয়। এটা সহজ নয়, কিন্তু আমি এটাকে ভালোবাসি।” তবে এই ভালোবাসার মধ্যেই তিনি বারবার নিজের ব্যক্তিগত জায়গাটাকে রক্ষা করার কথা বলেছেন।

সম্পর্ক, কাজের চাপ এবং সোশ্যাল মিডিয়ার কটাক্ষ সব মিলিয়ে একসময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সৃজলা জানান, তাঁর অ্যাংজাইটি ধরা পড়ে এবং একদিন তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকা হয় এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, “এটা খুব ভয়ংকর একটা অনুভূতি। আপনি বুঝতেই পারবেন না কী হচ্ছে, কিন্তু শরীর আর মন দুটোই ভেঙে পড়ে।” তিনি এটাও জানান, এই পরিস্থিতি তাঁকে বুঝিয়েছে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া কতটা জরুরি, বিশেষ করে যখন আপনি সবসময় আলোচনার কেন্দ্রে থাকেন।

আরও পড়ুনঃ লাইনে দাঁড়াতেন না মহানায়ক, তাঁর জন্য ছিল আলাদা ব্যবস্থা! বিশেষ উপায়ে ভোট দিতেন উত্তম কুমার! জনপ্রিয়তার চাপে বদলে গিয়েছিল নিয়ম, জানেন কীভাবে?

সব বিতর্কের শেষে সৃজলার বার্তা খুব স্পষ্ট ভালোবাসা মানে কাউকে প্রমাণ করা নয়, বরং নিজের মতো করে সেই সম্পর্ককে বাঁচিয়ে রাখা। তিনি বলেন, “আমি যা অনুভব করি, সেটা আমার। আমি সেটাকে সবার সামনে তুলে ধরতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।” তিনি আরও যোগ বলেন, জীবনে সবসময় কাজ করে যাওয়া বা নিজেকে প্রমাণ করার চাপ নেওয়া ঠিক নয়। সম্পর্ক হোক বা ক্যারিয়ার সব কিছুরই একটা নিজস্ব সময় থাকে। আর সেই সময়টাকে সম্মান করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

You cannot copy content of this page