টলিউডে এই মুহূর্তে ব্যস্ততম অভিনেত্রী হলেন ‘শুভশ্রী গাঙ্গুলী’ (Subhashree Ganguly)। অভিনয় জগতে আসার পর থেকেই জনপ্রিয়তায় সমবয়সী সকল অভিনেত্রীদের চাপিয়ে গিয়েছেন। স্বামী ‘রাজ চক্রবর্তী’র (Raj Chakraborty) পরিচালনায় ‘পরিণীতা’ (Parineeta) তে মেহুল চরিত্রে অভিনয় করার পর থেকেই, তিনি ব্যতিক্রমী চরিত্রকে বেশি প্রাধান্য দেওয়া শুরু করেছেন। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ (Indubala Bhaater Hotel) সিরিজে তাঁর অনবদ্য অভিনয় ভোলার নয়। সেই জন্য ছক ভাঙা চরিত্রে তিনিই হয়ে উঠেছেন ইন্ডাস্ট্রির পরিচালকদের প্রথম পছন্দ।
সম্প্রতি মুক্তি পেল তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘গৃহপ্রবেশ’ (Grihapravesh), আসন্ন আগস্ট মাসে মুক্তি পেতে চলেছে এক যুগ ধরে ধুলো জমতে থাকা ছবি ‘ধুমকেতু’ (Dhumketu)। যদিও এই মুহূর্তে তিনি গৃহপ্রবেশ ছাড়া অন্য কোনও ছবি নিয়ে কথা বলতে নারাজ। কিন্তু একদিকে তিনি যেমন নিজের কেরিয়ারকে আরও শক্ত-পোক্ত করতে ব্যস্ত, ঠিক তেমনি মা হিসেবেও শুভশ্রীর ভূমিকা আর দায়িত্ববোধ চোখে পড়ার মতো। কর্ম জীবনের ব্যস্ততার মাঝেও ছেলে ইউভান আর মেয়ে ইয়ালীনিকে নিয়েই কেটে যায় তাঁর ফাঁকা সময়।
এদিন ‘গৃহপ্রবেশ’ ছবি প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে শুভশ্রী বলেন,”আমি এমনিতে রাগী না, সবকিছু মানিয়ে নিয়ে চলতে পারি। কিন্তু কেউ যখন মিথ্যে কথা বলে বা আমায় ম্যানিপুলেট করার চেষ্টা করে, সেটা আমার সবচেয়ে অপছন্দের। হ্যাঁ, অস্বিকার করব না। আমিও মিথ্যে বলি, কিন্তু সেই মিথ্যেতে কারোর ক্ষতি হয় না।” উল্লেখ্য, এই বিষয়েই তিনি সন্তানদের মিথ্যে বলা নিয়ে একটি মিষ্টি মুহূর্তকে তুলে ধরেছেন উদাহরণস্বরূপ।
শুভশ্রী হাসতে হাসতে বলেন,”বাচ্চাদের ভালোর জন্য মা-বাবাকে মাঝে মাঝে মিথ্যে কথা বলতে হয়। যেমন আমার ছেলে আইসক্রিম খাবে বায়না করলে আমি বলি নিশ্চয়ই খাওয়াব, কিন্তু স্বাস্থ্যকর চিনি ছাড়া আইসক্রিম কিনে দেই। সে যখন খেয়ে বলে, এটাতে চিনি নেই তাই ভালো না, আমি উল্টে বলি এটাই ভালো এটাতেই সবথেকে বেশি চিনি থাকে।” ব্যক্তিগত ও পেশাগত জীবনকে কীভাবে সামঞ্জস্যপূর্ণভাবে এগিয়ে নিয়ে যেতে হয়,
আরও পড়ুনঃ মাত্র ঘণ্টা সাতেকের ব্যবধানে মৃত্যু! একটিতে শোকপ্রকাশ, অন্যটিতে নাম লেখালেন নিজেই!— আমেদাবাদের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশের পরেই প্রাণ হারালেন করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী! নেপথ্যে কারণ কি?
শুভশ্রী গাঙ্গুলী তা যেন নিজের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রমাণ করে চলেছেন। অভিনয়ে দক্ষতা, বাস্তব জীবনে সদা হাসি-খুশি মায়ের ভূমিকায় উত্তীর্ণ হওয়া, আর নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ, এই সব মিলিয়ে শুভশ্রী হয়ে উঠেছেন আজকের টলিউডের এক আইকনিক ব্যক্তিত্ব। ‘গৃহপ্রবেশ’-এর মতো চরিত্রনির্ভর ছবিতে তাঁর অভিনয় যেমন দর্শককে ভাবায়, তেমনি তাঁর নিখাদ মা হওয়ার মুহূর্তগুলো অনুরাগীদের হৃদয় ছুঁয়ে যায়।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।






“বাজি আমরা ফাটাব, বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখ চলে যায়”, “আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কালীপুজোয় বাজি তো হবেই!” বাজি ফাটালে রোগ সারে, পাপিয়া অধিকারীর মন্তব্যে তোলপাড়! “শব্দবাজি পোড়ালে ঠিক কোন কোন অসুখ কমে তালিকাটা যদি দাও” বিজেপি বিধায়ক তথা অভিনেত্রীকে একহাত নিলেন শ্রীলেখা মিত্র!