বাঙালির কাছে উত্তম সুচিত্রা হামেশাই নস্টালজিক রোম্যান্টিক জুটি। উত্তম, সুচিত্রা বা সুপ্রিয়া দেবীর কেউই আজ নেই। কিন্তু এমন কোনও বাঙালি নেই যিনি আজও এই দুই জুটির প্রেম মিস করেন না।
যদিও উত্তম এবং সুচিত্রার সম্পর্ক কী ছিল সেই নিয়ে যেমন ধোঁয়াশা রয়ে গেছে তেমন সুচিত্রার সঙ্গে সুপ্রিয়ার কেমন সম্পর্ক ছিল সেট নিয়েও অনেক না জানা কথা থেকে গেছে। দুজনই উত্তম কুমারকে খুব কাছ থেকে চিনতেন।
উত্তম-সুচিত্রা জুটির সঙ্গে কাজ করা অনুপ কুমার একবার বলেন যে দুজনের এতটাই ভালো বন্ধুত্ব ছিল যে ইগো প্রকাশ পেত না। কাউকেই ঝগড়া করতে দেখেননি তিনি। এদিকে উত্তম কুমারের বেণুকে কি ভালোবাসতেন সুচিত্রাও? হ্যাঁ, দুজনের সম্পর্ক খুব ভালো ছিল। সুচিত্রাকে শ্রদ্ধাপূর্ণ চোখে দেখতেন সুপ্রিয়া।
একবার এক স্মৃতি মন্থন করতে গিয়ে সুপ্রিয়া জানান যে সুচিত্রা বৃষ্টির দিনে ময়রার স্ট্রিটের বাড়িতে ফোন করেন। সেইসময় উত্তম বাড়িতে ছিলেন না। তাঁর খোঁজ নিতেই ফোন করেন সুচিত্রা। কিন্তু খোঁজ না পেয়ে দুঃখ করে মজার ছলে বলেন ইশ উতু নেই। শুটিংয়ে গেছে? উতুকে এখন ভীষণ চুমু খেতে ইচ্ছে করছে।
নায়িকার এই বাক্যে বিন্দুমাত্র বিচলিত হননি সুপ্রিয়া। সেটা দেখে অবাক সুচিত্রা। বরং সুপ্রিয়া বলেন উত্তম কুমার এলে তিনি সেটা জানিয়ে দেবেন। কেনো অবাক হননি সুপ্রিয়া? এই উত্তরে নায়িকা বলেন যে তিনি রমাদিকে চেনেন।






“রামচন্দ্রকে আমি একদম পছন্দ করি না!” “লোকের কথায় নিজের স্ত্রীকে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করেছিলেন! বলতে পারতেন না, আমার স্ত্রী, তাতে তোমাদের কী?” সীতাকে সবচেয়ে বড় অপমান করেছেন রাবণ না রাম? সতীত্বের প্রমাণ চেয়ে চরম সিদ্ধান্ত, প্রশ্ন তুলে ‘আদর্শ পুরুষ’ রামকে কাঠগড়ায় দাঁড় করালেন মানসী সিনহা! অভিনেত্রীর যুক্তিতে সহমত দর্শক?