টলিউডে শোকের আবহ কাটতে না কাটতেই ফের দুঃসংবাদ এল অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর পরিবারে। কিছুদিন আগেই ভাতৃসম সহঅভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন তিনি এবং তাঁর বোন বিদীপ্তা চক্রবর্তী। সেই শোক এখনো কাটেনি, তার মধ্যেই আরও বড় আঘাত এল তাঁদের জীবনে। এবার তাঁরা হারালেন নিজের মাকে। পরিবারের এই পরপর বিপর্যয়ে গভীর দুঃখের ছায়া নেমে এসেছে। কাছের মানুষদের হারানোর এই যন্ত্রণা সামলানো তাঁদের জন্য খুবই কঠিন হয়ে উঠেছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অনেকেই। টলিউডের বহু মানুষ তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন।
জানা গিয়েছে, সুদীপ্তা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর দ্রুত তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছিলেন, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁর অবস্থা গুরুতর হয়ে পড়ে। হাসপাতালে ভর্তি থাকার সময় তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পরিবার ও চিকিৎসকরা সবরকম চেষ্টা চালিয়েছিলেন তাঁকে সুস্থ করে তোলার জন্য। কিন্তু শেষ পর্যন্ত সমস্ত চেষ্টা ব্যর্থ হয়।
বৃহস্পতিবার, ২ এপ্রিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীপালি চক্রবর্তী। এই খবর সামনে আসতেই শোকের ঢেউ নেমে আসে তাঁর পরিবার ও পরিচিতদের মধ্যে। মায়ের মৃত্যুর খবর নিজেই সমাজমাধ্যমে জানান সুদীপ্তা। তিনি মায়ের একটি ছবি পোস্ট করেন এবং সেখানে শুধু একটি শব্দ লেখেন, ‘মা’। এই একটি শব্দেই তাঁর মনের গভীর কষ্ট ফুটে ওঠে। পোস্টটি দেখেই অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। ভক্ত ও সহকর্মীরা তাঁকে সান্ত্বনা জানানোর চেষ্টা করেন।
সুদীপ্তার এই পোস্টে অনেকে শোকপ্রকাশ করেছেন। পরিচালক রাম কমল মুখোপাধ্যায়সহ টলিউডের অনেকেই তাঁদের সমবেদনা জানিয়েছেন। এক অনুরাগী লিখেছেন, এত বড় শোকের কোনও সান্ত্বনা হয় না। পরপর এত প্রিয়জন হারানো খুবই কঠিন। ঈশ্বর যেন তাঁদের শক্তি দেন এই কঠিন সময়ে। অনেকেই মন্তব্য করেছেন যে এই সময়ে পরিবারের পাশে থাকা সবচেয়ে জরুরি। এই দুঃসময়ে তাঁদের মানসিক শক্তি ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। সহকর্মী এবং অনুরাগীদের এই সমর্থন কিছুটা হলেও সাহস জোগাচ্ছে।
আরও পড়ুনঃ ‘নূন্যতম নিরাপত্তার জন্য খরচও বাঁচানো হয়’ রিজওয়ান ফাঁস করলেন টলিপাড়ার ‘গোপন নোং’রা রাজনীতি’! জানালেন, রাহুলের মতো শুটিংয়ে প্রাণ হারাতে বসেছিলেন তিনিও! এত বছর চুপ ছিলেন কার ভয়ে?
এর আগে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়েও নিজের কষ্টের কথা জানিয়েছিলেন সুদীপ্তা। তিনি বলেছিলেন, ইন্ডাস্ট্রির ক্ষতি হয়েছে কি না জানেন না, কিন্তু তাঁর ব্যক্তিগত ক্ষতি অনেক বড়। সেই সময় শুটিং থেকে ছুটি না পাওয়া নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন টলিউডের তথাকথিত ‘একটাই পরিবার’ ধারণা নিয়ে। তাঁর সেই কথাগুলোও নতুন করে সামনে আসছে এই পরিস্থিতিতে। একের পর এক শোকের ধাক্কায় তাঁর পরিবার যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তা স্পষ্ট।






