“নন্দিনী মোটেই এমন মানুষ নয়, ও যেটা করেছে সেটা থেকে অধিকারবোধ জন্মেছে রাজবীরের প্রতি তাই”, “সাতপাঁচ না ভেবে সাময়িকের ভুলের জন্য ওর চরিত্র নিয়ে যে কথা উঠছে সেটা ভুল!” রাজবীরকে মারধর করে বিগ বস থেকে বিতাড়িত হয়েছেন নন্দিনী, প্রিয় বন্ধুর পাশে দাঁড়িয়ে সমর্থনে কী বললেন তিতিক্ষা দাস?

বিগ বসের বাড়ি থেকে সম্প্রতি বিদায় নিতে হয়েছে নন্দিনী দত্তকে। সহপ্রতিযোগী রাজবীর দে-র গায়ে হাত তোলার ঘটনায় বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। শেষ পর্যন্ত এই আচরণের জন্যই শো থেকে বাদ পড়তে হয় তাঁকে। নন্দিনীর এই কাণ্ড নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। অনেকেই তাঁর আচরণের তীব্র নিন্দা করেছেন। তবে নন্দিনীর কাছের মানুষদের বক্তব্য কিছুটা আলাদা। অভিনেত্রীর এমন আচরণের পিছনে কী কারণ থাকতে পারে, তা নিয়ে মুখ খুলেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং সহ-অভিনেত্রী তিতিক্ষা দাস। আজকাল ডট ইন-এর তরফে যোগাযোগ করা হলে নন্দিনীকে নিয়ে নিজের মতামত জানিয়েছেন তিনি। তিতিক্ষার দাবি, বাস্তব জীবনে নন্দিনী মোটেই এমন স্বভাবের মানুষ নন।

নন্দিনীর আচরণের ব্যাখ্যা দিতে গিয়ে তিতিক্ষা জানিয়েছেন, রাগের মাথায় কাউকে আঘাত করার মতো মানুষ নন তাঁর বন্ধু। রাজবীরের প্রতি নন্দিনীর মনে যে ভালবাসা তৈরি হয়েছিল, সেখান থেকেই এক ধরনের অধিকারবোধ জন্ম নেয় বলে মনে করেন তিনি। সেই আবেগের বশেই নন্দিনী সাতপাঁচ না ভেবে এমন কাজ করে ফেলেছেন। তিতিক্ষার কথায়, “আমি নন্দিনীকে চিনি, ও মোটেই এমন ধরনের মানুষ নয় যে রাগের বশে কাউকে আঘাত করবে। ও যেটা করেছে সেটা ভালবাসা থেকে করেছে। ভালবাসা থেকে অধিকারবোধ জন্মেছে ওর রাজবীরের প্রতি। তাই সাতপাঁচ ভাবেনি। এটাই সাময়িক ভুল হয়ে গিয়েছে ওর।” তাঁর মতে, ঘটনাটি যে রাগের বশে ঘটেনি, তা রাজবীরও বুঝতে পেরেছে। যদিও দর্শক যে সিদ্ধান্ত নিয়েছেন, নন্দিনী সেটি মেনে নিয়েছেন বলেই জানিয়েছেন তিতিক্ষা।

তবে শুধু বিগ বসের বাড়ির এই ঘটনা নয়, শোয়ে যাওয়ার আগে থেকেই নন্দিনীকে নিয়ে একদল মানুষের নেতিবাচক মন্তব্য করার প্রবণতা রয়েছে বলে দাবি করেছেন তিতিক্ষা। তাঁর বিশ্বাস, আগামী দিনেও এমন সমালোচনা চলতে পারে। কিন্তু এসব নিয়ে নন্দিনী খুব একটা মাথা ঘামান না। তিতিক্ষার কথায়, তাঁর বন্ধু অত্যন্ত ইতিবাচক মানসিকতার মানুষ। জীবনের খারাপ অভিজ্ঞতা বা অন্যের নেতিবাচক মন্তব্য মনে পুষে রেখে চলতে পছন্দ করেন না তিনি। বরং নিজের মতো সুস্থভাবে বাঁচতে জানেন নন্দিনী। তাই এই ঘটনা থেকেও শিক্ষা নিয়ে তিনি আবার নিজের জীবনে এগিয়ে যাবেন বলেই বিশ্বাস তিতিক্ষার। বন্ধুর মানসিকতা সম্পর্কে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। তাঁর মতে, সাময়িক একটি ভুলের জন্য নন্দিনীর জীবনের বাকি পরিচয়কে বিচার করা উচিত নয়।

তিতিক্ষা আরও জানিয়েছেন, বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসার পর নন্দিনীর সঙ্গে তাঁর কথা হয়েছে। শুধু তিনি নন, নন্দিনীর বাবা-মাও তাঁর পাশে রয়েছেন। কাছের মানুষরা বিষয়টি বুঝেছেন এবং নন্দিনীকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। তিতিক্ষার মতে, এই মুহূর্তে নন্দিনীর কাছে পরিবারের সমর্থন এবং বন্ধুদের পাশে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাইরে কে কী বলছেন, কে কীভাবে সমালোচনা করছেন, তা নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই। এই প্রসঙ্গে তিতিক্ষা শাহরুখ খানের উদাহরণও টেনেছেন। তাঁর কথায়, “আর নিন্দা তো শাহরুখ খানেরও হয়, কিছু সময়। এটা ধরে বসে থাকলে তো হয় না।” অর্থাৎ জনপ্রিয় বা পরিচিত মানুষদের নিয়েও নানা সময়ে সমালোচনা হয়। তাই সেই সব মন্তব্যকে আঁকড়ে ধরে বসে থাকলে জীবনে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলেই মনে করেন তিনি।

আরও পড়ুনঃ রাজবীরের প্রেমে পড়েই ট্রফি, আত্মসম্মান সব বিসর্জন দিল নন্দিনী? শুরুতেই সৃজলাকে ফাঁদে ফেলার চেষ্টা পরে জয়িতা বিদায় নিতেই বোকা পেয়ে নন্দিনীর সঙ্গে সমীকরণ গড়ে হিরো হলেন রাজবীর, সব হারালেন নন্দিনী! বিগ বস বাংলা থেকে নন্দিনীর বহিষ্কার ঘিরে সমালোচনা নেটপাড়ায়! নিজের খেলা ভুলে দু’দিনের সম্পর্ককে প্রাধান্য দেওয়াই কাল হল?

তবে নন্দিনীর এই ঘটনার জন্য তাঁর চরিত্র নিয়ে যেভাবে প্রশ্ন তোলা হচ্ছে, তাতে আপত্তি জানিয়েছেন তিতিক্ষা। তিনি স্পষ্ট করে দিয়েছেন, বন্ধুর কাজকে সমর্থন করে কোনও সাফাই দিচ্ছেন না। কিন্তু একটি ভুল কাজের কারণে একজন মানুষকে সম্পূর্ণ খারাপ বলে দাগিয়ে দেওয়াও ঠিক নয়। তিতিক্ষার বক্তব্য, অল্প কয়েক দিনের পরিচয়েই রাজবীরের প্রতি নন্দিনীর মনে গভীর ভালবাসা তৈরি হয়েছিল। সেই ভালবাসা থেকেই তাঁর মধ্যে অধিকারবোধ জন্মায় এবং আবেগের মুহূর্তে তিনি এমন কাজ করে ফেলেন। অভিনেত্রীর কথায়, “এই কাজের জন্য ওর চরিত্র নিয়ে যে কথা উঠছে সেটা ভুল। একটা মানুষ অল্পদিনেই ভালবেসেছে সম্পূর্ণ অচেনা একজনকে। তারপর সে অধিকারবোধ থেকে কাজটা করে ফেলেছে। এটা নিয়ে সাফাই কেউ দিচ্ছে না, কিন্তু সেই নিয়ে কাউকে খারাপভাবে দাগিয়ে দেওয়াও ভুলই।” বন্ধুর ভুলকে ভুল বলেও তাঁর পাশে দাঁড়িয়েছেন তিতিক্ষা। এখন এই বিতর্কের পর নন্দিনী কীভাবে নিজের নতুন পথচলা শুরু করেন, সেদিকেই নজর দর্শকদের।

You cannot copy content of this page