“বাড়িতে এসে শাঁসি’য়ে গেছে, ভয়ে দরজা-জানালা বন্ধ করে আছি” কাজ পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ‘প্রিয়’ হতে হবে! ফেডারেশনে অভিযোগ জানাতেই খু’নের হুম’কি! টলিউডের সহকারী রূপসজ্জাশিল্পী সিমরনের বি’স্ফোরক অভিযোগ! সব শুনে পাশে দাঁড়ালেন দেব!

টলিউডে দীর্ঘদিন ধরে চলা অসংগতি আবারও প্রকাশ্যে এসেছে। সহকারী রূপসজ্জাশিল্পী সিমরন পাল অভিযোগ করেছেন, গত দুই বছর ধরে তাঁর হাতে কোনও কাজ নেই। সিমরন জানান, তিনি একাধিকবার মেকআপ গিল্ডের সম্পাদক বাপি মালাকারকে বিষয়টি জানিয়েছেন, কিন্তু কোনো ফল হয়নি। বাধ্য হয়ে তিনি ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসকে একটি লিখিত অভিযোগ পাঠান। এর পর থেকেই তিনি খু’নের হুমকি পেতে শুরু করেন, বলে দাবি করেন সিমরন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ১০ এপ্রিল গল্ফ গ্রিন থানায় নিরাপত্তার জন্য লিখিত অভিযোগ দাখিল করেন সিমরন।

তার এই দুর্দশার কথা জানতে পেরে, অভিনেতা এবং সাংসদ দেব বিষয়টি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এবং সিমরনকে কাজ দেওয়ার আশ্বাস দেন। দেবের শেয়ার করা ভিডিওতে সিমরন জানান, গত দুই বছর ধরে কাজ না পাওয়ার কারণ জানতে চাইলেও সঠিক উত্তর পাননি তিনি। তবে তিনি শোনা গুঞ্জন অনুযায়ী বলেছেন, কাজের সময় যদি কেউ মোবাইলে ব্যস্ত থাকেন, তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষ বিরক্ত হয়, আর তখনই কাজ বন্ধ হয়ে যায়। সিমরন পাল্টা যুক্তি দিয়ে বলেন, তিনি তরুণী নন যে সারা দিন মোবাইলের সঙ্গে ব্যস্ত থাকবেন।

এর পাশাপাশি তিনি দাবি করেন, অনেক বার তাঁকে বলা হয়েছে যে কাজ পেতে হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে “প্রিয়” হতে হবে, তবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তিনি আরও বলেন, গিল্ডের সম্পাদক বাপি মালাকারও একই রকম কথাই বলেছেন, কাজ পেতে হলে ‘বস’-এর পছন্দের হতে হবে, কিন্তু কীভাবে তা হবে, তা কেউ স্পষ্ট করেনি। সিমরন জানিয়েছেন, তার আর্থিক পরিস্থিতি খুবই খারাপ, কারণ গত দুই বছর ধরে তিনি কাজ পাচ্ছেন না। সঞ্চিত অর্থও শেষ হয়ে গেছে এবং তিনি ধারদেনা করে সংসার চালাচ্ছেন।

তার প্রয়াত স্বামী বৈদ্যুতিক কাজ করতেন, এবং তিনি দুই বিবাহিত কন্যার মা। সিমরনের বাবা জীবিত থাকাকালে তাকে বাড়ি ভাড়া ও খাবার জোগাতেন, কিন্তু গত ডিসেম্বর মাসে তিনিও মারা গেছেন। সিমরন কিছুটা সাহায্যের জন্য বাগুইআটির বাসা ছেড়ে লালকুঠি এলাকায় বাড়ি ভাড়া নিয়েছিলেন, কিন্তু তার ভাড়া পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় সিমরন ফেডারেশনের কাছে লিখিত অভিযোগ জানালে, তাকে খুনের হুমকি দেওয়া হয়, যা তিনি কখনও ভাবেননি। সিমরনের ভাষায়, “বাড়ি এসে হুমকি দিয়ে গেল!”

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এই বিষয়ে বলেন, “সিমরন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। প্রশাসন নিশ্চয়ই পদক্ষেপ নেবে। অভিযোগ প্রমাণিত হলে ফেডারেশন অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেবে।” তবে তিনি সিমরনের অভিযোগ সম্পর্কে আরও কিছু জানাতে চাননি। তাঁর কথায়, ফেডারেশন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে, কিন্তু খতিয়ে না দেখে কিছু বলা সম্ভব নয়। এদিকে, মেকআপ গিল্ডের সম্পাদক বাপি মালাকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। গিল্ডের সহ-সম্পাদক অনুপ জানান, এই বিষয়ে একমাত্র কথা বলতে পারেন গিল্ডের সম্পাদক।

আরও পড়ুনঃ “সকাল ১০:৩৭-এ ফোনে কথা হয়েছিল আমার সঙ্গে…গাফিলতি নয়, খু’ন…” এক বছরেরও বেশি ম’দ্যপান ছেড়েছিলেন রাহুল, অভিনেতার মৃত্যু নিয়ে বি’স্ফোরক বন্ধু সৌরভ পালধি! সুরক্ষা ব্যবস্থার ব্যর্থতা, নাকি ইচ্ছে করেই চাপা দেওয়া হচ্ছে আসল সত্য? প্রশ্ন তুললেন তিনি!

অভিনেতা দেব, যিনি সিমরনের ভিডিও দেখে তাকে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁর মন্তব্য ছিল, “এভাবে জনে জনে কাজ দেওয়া আমি বা কেউ করতে পারব না। তবে, আমরা কাজ আনতে পারি, প্রযোজক আনতে পারি, এতে ইন্ডাস্ট্রিতে কাজ বাড়বে।” দেবের মতে, ফেডারেশন সভাপতির কাছে তিনি আবেদন জানিয়েছেন, “আমরা কাজ আনলেই যদি সেটা নিয়মের অজুহাতে নষ্ট হয়ে যায়, তাহলে ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে। কাজ দিতে না পারলেও, কাজ বন্ধ করা উচিত নয়।” সিমরনের মতো অনেক শিল্পী কাজের অভাবে এখন কর্মহীন হয়ে পড়েছেন, তাই দেব ফেডারেশনকে অনুরোধ করেছেন, যেন কাজ বন্ধ করা না হয়।

You cannot copy content of this page