বড়পর্দার আগেই রাজনৈতিক মঞ্চে আত্মপ্রকাশ? ইন্ডাস্ট্রির মেগাস্টারের পুত্রের গলায় ‘জয় শ্রী রাম’ ধ্বনি! ভোটমুখী বাংলায় গেরুয়া শিবিরে যোগের ইঙ্গিত? তৃষাণজিৎকে ঘিরে সরগরম নেটমাধ্যম!

ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচনের (WB Election 2026) দিনক্ষণ। ভোটের আবহে রাজ্য রাজনীতি যখন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে, ঠিক সেই সময়েই সামাজিক মাধ্যমে একটি পোস্ট ঘিরে নতুন জল্পনার জন্ম দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায় (Trishanjit Chatterjee)। গতকাল রাতের সেই পোস্টে বিজেপি নেতা ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) -এর সঙ্গে একটি ছবি ভাগ করে নেন তিনি এবং ক্যাপশনে লেখেন “জয় শ্রীরাম”।

নির্বাচনের আগে এমন একটি পোস্ট স্বাভাবিকভাবেই নানান ব্যাখ্যার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এর মধ্যে হয়তো রাজনৈতিক ইঙ্গিত লুকিয়ে রয়েছে। তবে, ছবিটি অবশ্য নতুন নয়। এটি সম্ভবত তোলা হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে, যখন অভিনেতার পদ্মশ্রী প্রাপ্তির পর তাঁকে শুভেচ্ছা জানাতে তাঁর বালিগঞ্জের বাড়িতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেই সময়েই একসঙ্গে দেখা গিয়েছিল বিজেপি নেতা এবং তৃষাণজিৎকে। ওই ছবিতেই মাঝখানে দাঁড়িয়ে ছিলেন তারকাপুত্র।

অনেকটা মুহূর্তের স্মৃতি হিসেবেই হয়তো ছবিটি তোলা হয়েছিল। কিন্তু ভোটের আবহে সেটি নতুন করে সামনে আসায় আলোচনার ঝড় উঠেছে। এই পোস্ট সামনে আসার পরই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক জল্পনা। কেউ কেউ মনে করছেন, পর্দায় আত্মপ্রকাশের আগেই, তৃষাণজিৎ হয়তো গেরুয়া শিবিরের দিকে ঝুঁকছেন। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত তাঁর বা তাঁর বাবা প্রসেনজিতের তরফে কোনও স্পষ্ট মন্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

তবু ভোটের আগে এমন একটি পোস্ট অনেকের মনেই প্রশ্ন তুলেছে। অন্যদিকে, ফেব্রুয়ারির সেই সাক্ষাৎ নিয়ে তখন সুকান্ত মজুমদার স্পষ্ট জানিয়েছিলেন, অভিনেতার বাড়িতে যাওয়ার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তাঁর বক্তব্য ছিল, প্রসেনজিৎ দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন এবং সেই অবদানের স্বীকৃতি হিসেবেই তাঁকে পদ্ম সম্মানে সম্মানিত করা হয়েছে। সেই উপলক্ষেই তাঁকে শুভেচ্ছা জানাতে তিনি সেখানে গিয়েছিলেন।

আরও পড়ুনঃ “এমন শিল্পীকে বোঝার জন্য পাণ্ডিত্য লাগে, এখনও অনেকেই কবীর সুমনকে ঠিকভাবে চিনতে পারেননি!” সহ-শিল্পীর জন্মদিনে স্মৃতিচারণে অকপট গায়ক রূপঙ্কর বাগচী!

তবু, রবিবার রাতের পোস্টে এমন একটি লেখা যুক্ত হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। কেউ এটিকে নিছক ব্যক্তিগত মতপ্রকাশ হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন এর মধ্যে হয়তো ভবিষ্যতের কোনও ইঙ্গিত রয়েছে। আপাতত নিশ্চিত কিছু না জানা গেলেও, ভোটের মরশুমে একটি ছবি এবং একটি শব্দই যে কতটা জল্পনা তৈরি করতে পারে, সেই ছবিটাই যেন আবার সামনে এল।

You cannot copy content of this page