বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন মধুমিতা সরকার। ছোট পর্দা থেকে নিজের অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে বড় পর্দা এবং ওয়েব সিরিজেও তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। প্রসঙ্গত স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’তে পাখি চরিত্রে অভিনেতা যশ দাশগুপ্তর বিপরীতে অভিনয় করেন অভিনেত্রী মধুমিতা সরকার আর সেখান থেকেই তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়।

তবে ‘বোঝেনা সে বোঝে না’ করার আগেও তিনি বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছিলেন। তার ফলে টেলিভিশনের একজন পরিচিত মুখই তিনি ছিলেন। তবে স্টার জলসার পাখি-অরণ্য জুটিকে বাংলার দর্শক আজও মনে রেখেছে। সেই ধারাবাহিকের পর স্টার জলসার আরো একটি জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম দোলা’তে অভিনয় করে মধুমিতা বাংলা টেলিভিশনে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন।

বর্তমানে এই অভিনেত্রীর জনপ্রিয়তা খুব বেশি সোশ্যাল মিডিয়াতেও। প্রায় সময় নিজের নানা রকম ফটোশুট এবং ভিডিও শুটের একাধিক ঝলক শেয়ার করেন এবং তার অনুরাগীরা তাকে প্রশংসায় ভরান। সম্প্রতি দীপাবলিতে একটি অসাধারণ লুকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী যার ফলে তার সেই মোহময়ী অবতারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল নেটিজেনরা।

অভিনেত্রী হওয়ার পাশাপাশি মধুমিতা এখন বাংলার একজন স্টাইল আইকন। তার স্টাইলকে অনুসরণ করে এমন অনেক বাংলার মেয়ে রয়েছে। আবার ছেলেদের বং ক্রাশ মধুমিতা। কিন্তু অভিনেত্রীর ক্রাশ কে? সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের কাছে তিনি তা প্রকাশ করলেন।মধুমিতা এদিন নিজের ক্রাশ সম্বন্ধে বলেন দক্ষিণ কোরিয়ার অভিনেতা লি মেন হো , এছাড়া নাগা চৈতন্য তার খুব প্রিয়। এখানেই শেষ নয় তার আরো অনেক ক্রাশ রয়েছে গোপনে।







“আমি তো সিঙ্গেল, আমার তো বর নেই!” অবিবাহিত হয়েও সিঁথিভরা সিঁদুর, হাতে মোটা শাঁখা-পলা! লক্ষ্মীপুজোয় প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়ের এমন সাজ ঘিরে তুমুল চর্চা, স্বামী না থাকলেও কেন বিবাহিত নারীর মতো সেজে থাকেন অভিনেত্রী? নিজেই করলেন ফাঁস, এই বিশেষ পছন্দের নেপথ্যে রয়েছে কোন কারণ?