দীর্ঘদিন ধরেই ছোটপর্দা থেকে দূরে ‘রোশনাই’-এর গরিমা, লেখা চট্টোপাধ্যায়! বারবার ফেরার জল্পনা উঠলেও দেখা মিলছে না অভিনেত্রীর? দর্শকদের একটাই প্রশ্ন, আবার কবে নতুন ধারাবাহিকে ফিরবেন তিনি? তাঁকে কি আবারও মুখ্য চরিত্রে দেখতে চান আপনারা?

অভিনেত্রী লেখা চট্টোপাধ্যায় বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করার পর অভিনয়ে পা রাখেন তিনি। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বিজয়িনী’-তে কেকা চরিত্রে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন লেখা। প্রথম ধারাবাহিক থেকেই নিজের অভিনয় দক্ষতার পরিচয় দেন তিনি। এরপর ধীরে ধীরে টেলিভিশনের পাশাপাশি বড় পর্দাতেও সুযোগ পান। অরিন্দম শীল পরিচালিত ‘জঙ্গলে মিতিন মাসি’ এবং পরে ‘মিতিন: একটি খুনির সন্ধানে’ ছবিতে তুপুর চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। ছোট এবং বড়, দুই পর্দাতেই নিজের আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হয়েছেন এই অভিনেত্রী।

ছোট পর্দায় শেষবার দর্শক তাঁকে দেখেছেন স্টার জলসার ‘রোশনাই’ ধারাবাহিকে। সেখানে গরিমা চরিত্রে তাঁর অভিনয় বিশেষভাবে নজর কেড়েছিল। ধারাবাহিকে চরিত্রটির গুরুত্ব যেমন ছিল, তেমনই লেখার অভিনয়ও প্রশংসা পেয়েছিল দর্শকদের কাছ থেকে। কিন্তু সেই ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই তাঁকে আর নতুন কোনও টেলিভিশন ধারাবাহিকে দেখা যায়নি। সময় যত এগিয়েছে, ততই দর্শকদের মধ্যে প্রশ্ন বেড়েছে, কবে আবার ছোট পর্দায় ফিরবেন তিনি। যদিও এই সময়ের মধ্যে একাধিকবার বিভিন্ন নতুন ধারাবাহিকে তাঁর নাম জড়িয়ে গুঞ্জন ছড়িয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেই খবর বাস্তবে পরিণত হয়নি।

এই কারণেই সমাজ মাধ্যমে মাঝেমধ্যেই লেখাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। নতুন কোনও ধারাবাহিকের ঘোষণা হলেই অনেকেই অনুমান করেন, হয়তো এবার সেই প্রজেক্টে দেখা যাবে তাঁকে। কিন্তু প্রতিবারই সেই জল্পনা থেমে যায়। ফলে অনুরাগীদের একাংশের অপেক্ষা যেন আরও দীর্ঘ হচ্ছে। অনেকেই মনে করছেন, অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও তাঁকে দীর্ঘদিন ছোট পর্দায় না দেখা যাওয়াটা সত্যিই হতাশাজনক। নতুন চরিত্রে তাঁকে দেখার আগ্রহ এখনও আগের মতোই রয়েছে দর্শকদের মধ্যে।

সম্প্রতি সমাজ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে একাধিক দর্শক নিজের মতামত প্রকাশ করেছেন। একজন লিখেছেন, “আমার পছন্দের অভিনেত্রী লেখা। অনেকদিন যাবত টেলিভিশনের পর্দায় তাঁকে দেখা যাচ্ছে না। মন থেকে চাই খুব শীঘ্রই যেন জলসার কোনও ধারাবাহিকে কামব্যাক করে।” আবার আরেকজনের কথায়, “ভালো অভিনেত্রীদের মধ্যে লেখা অন্যতম। ওকে আবার নিয়মিত ধারাবাহিকে দেখতে চাই। অনেকদিন হয়ে গেল অপেক্ষা করছি।” এই ধরনের মন্তব্য থেকেই স্পষ্ট, এখনও দর্শকদের মনে লেখার জন্য আলাদা জায়গা রয়েছে।

আরও পড়ুনঃ “উত্তম কুমারের দেওয়া মোটা মোটা সোনার বালা, সোনার সুতো দিয়ে কাজ করা বেনারসি একে একে বারান্দা থেকে নিচে ছুড়ে ফেলতেন!” নিচে দাঁড়িয়ে থাকা বস্তির মানুষ কুড়িয়ে নিতেন সবকিছু! কেন স্বামীর দেওয়া নিজের সব প্রিয় জিনিস দূরে সরিয়ে দিয়েছিলেন গৌরী দেবী? কী ভয়া’বহ মান’সিক অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিলেন মহানায়কের স্ত্রী? সেই বেদ’নাদায়ক অধ্যায় প্রকাশ্যে আনলেন নাতিনি নবমিতা!

একসময় ধারাবাহিক থেকে সিনেমা, দুই মাধ্যমেই নিজের অভিনয়ের ছাপ রেখেছিলেন লেখা চট্টোপাধ্যায়। কিন্তু বর্তমানে তাঁর দীর্ঘ অনুপস্থিতি নিয়েই কৌতূহল বাড়ছে অনুরাগীদের মধ্যে। নতুন কোনও ধারাবাহিকে তাঁর প্রত্যাবর্তনের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবুও দর্শকদের আশা, খুব শীঘ্রই আবার স্টার জলসা কিংবা অন্য কোনও জনপ্রিয় বাংলা ধারাবাহিকে তাঁকে দেখা যাবে। এখন দেখার, অনুরাগীদের সেই দীর্ঘদিনের অপেক্ষা কবে শেষ হয়। আপনারাও কি আবার ছোট পর্দায় লেখা চট্টোপাধ্যায়কে দেখতে চান?

You cannot copy content of this page