‘বধূবরণ’ থেকে ‘সাত ভাই চম্পা’ একসময় টিআরপির রানী ছিলেন প্রমিতা চক্রবর্তী! হঠাৎ কেন হারিয়ে গেলেন ছোটপর্দা থেকে? টলিউডের অদৃশ্য চাপ নাকি ইন্ডাস্ট্রির রাজনীতির শি’কার অভিনেত্রী? আবার কবে টেলিভিশনে ফিরবেন তিনি?

একসময় বাংলা টেলিভিশনের পর্দায় এমন অনেক অভিনেতা-অভিনেত্রী ছিলেন, যাদের ছাড়া যেন সন্ধ্যার সিরিয়াল কল্পনাই করা যেত না। তাঁদের অভিনয়, সংলাপ বলার ধরন কিংবা পর্দার উপস্থিতি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নতুন মুখের ভিড়ে অনেক পরিচিত তারকাকেই ধীরে ধীরে হারিয়ে যেতে দেখা যায়। কেউ ইচ্ছে করে অভিনয় থেকে দূরে সরে যান, আবার কেউ কাজের সুযোগ কমে যাওয়ায় আর আগের মতো নিয়মিত পর্দায় দেখা দেন না। ঠিক তেমনই একসময়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী প্রমিতা চক্রবর্তীকেও এখন আর সেইভাবে দেখা যায় না বাংলা ধারাবাহিকে। অথচ এক সময় তিনি ছিলেন ছোটপর্দার অত্যন্ত পরিচিত মুখ।

স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘বধূবরণ’-এর মাধ্যমে টেলিভিশনে ডেবিউ করেছিলেন প্রমিতা চক্রবর্তী। তাঁর বিপরীতে ছিলেন গৌরব চ্যাটার্জি। ধারাবাহিকটি সেই সময় এতটাই জনপ্রিয় হয়েছিল যে বহু দর্শকের মতে, সন্ধ্যার স্লটে ওই ধারাবাহিকের মতো টিআরপি আজও খুব কম সিরিয়ালই দিতে পেরেছে। প্রথম ধারাবাহিক থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন প্রমিতা। তাঁর অভিনয়, সরল উপস্থিতি এবং চরিত্র ফুটিয়ে তোলার দক্ষতা খুব অল্প সময়ের মধ্যেই তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। এরপর ‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকেও তাঁকে দেখা যায়। এই ধারাবাহিকটিও ব্যাপক জনপ্রিয়তা পায় দর্শকদের মধ্যে। আর এই সিরিয়ালে কাজ করতে গিয়েই বাস্তব জীবনে কাছাকাছি আসেন প্রমিতা এবং অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায়।

একটার পর একটা ধারাবাহিকে সাফল্য পাওয়ার সঙ্গে সঙ্গে প্রমিতার জনপ্রিয়তাও দ্রুত বাড়তে থাকে। তাঁর ফ্যান ফলোয়িং ছিল চোখে পড়ার মতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে নায়িকার চরিত্র থেকে তিনি ধীরে ধীরে পার্শ্বচরিত্রে অভিনয় করতে শুরু করেন। অনেকের মতে, এখান থেকেই তাঁর জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়তে শুরু করে। বিশেষ করে ‘আকাশ নীল’ ধারাবাহিকে তাঁর অভিনীত নেগেটিভ চরিত্রটি দর্শকদের একাংশের কাছে আলাদা ভাবে নজর কেড়েছিল ঠিকই, কিন্তু নায়িকা হিসেবে যে জনপ্রিয়তা তিনি পেয়েছিলেন, তা যেন ধীরে ধীরে কমে যায়। এরপর আর আগের মতো নিয়মিত ধারাবাহিকে দেখা যায়নি তাঁকে। সম্ভবত শেষবার তাঁকে দেখা গিয়েছিল জি বাংলার ‘পিলু’ ধারাবাহিকে। তারপর থেকেই যেন ছোটপর্দা থেকে একপ্রকার উধাও হয়ে যান একসময়ের দর্শকদের প্রিয় এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ ভয়ংকর কাণ্ড! হিমঘরে আটকে পড়েন জনপ্রিয় টলি অভিনেত্রী! শেষ মুহূর্তে ছুটে এসে স্ত্রীকে বাঁচাতে মরিয়া স্বামী, ঘটনা সামনে আসতেই শিউরে উঠছেন সবাই!

তবে অভিনয় জগত থেকে পুরোপুরি হারিয়ে যাননি প্রমিতা। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কনটেন্ট ক্রিয়েশনের সঙ্গে যুক্ত রয়েছেন। মাঝেমধ্যেই স্বামী রুদ্রজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। কখনও বেনারস, কখনও পুরীর জগন্নাথ মন্দির, আবার কখনও দুবাই বিভিন্ন ভ্রমণের মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন এই জনপ্রিয় জুটি। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ ভালোবাসা দিবসেই আইনি বিয়ে ও বাগদান সারেন প্রমিতা ও রুদ্রজিৎ। তারপর থেকে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি ব্যস্ত থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তবে অনেকের মনেই এখনও প্রশ্ন, প্রমিতা কি সত্যিই বাংলা টেলিভিশনকে বিদায় জানিয়েছেন? নাকি টলিউডের অদৃশ্য চাপা প্রতিযোগিতা এবং বদলে যাওয়া ইন্ডাস্ট্রির সংস্কৃতির কারণেই তাঁকে আর দেখা যায় না? আবার কেউ মনে করেন, হয়তো এখনও ভালো চরিত্র ও শক্তিশালী গল্পের অপেক্ষাতেই রয়েছেন তিনি। যদিও এই প্রশ্নের সঠিক উত্তর এখনও জানা যায়নি, তবে দর্শকদের একাংশ আজও তাঁর কামব্যাকের অপেক্ষায় রয়েছেন।

You cannot copy content of this page