একটা সময় স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল ওগো নিরুপমা।অনেকটা জাস্সি জেসি কোই নেহি সিরিয়ালের গল্পের মত ছিল এই গল্পটা। যেখানে একজন কুৎসিত দেখতে নায়িকা পরবর্তীকালে নিজের লুক চেঞ্জ করে একজন সুন্দরী মহিলা হয়ে যায়। এখানেও নিরুপমা পরবর্তীকালে সুন্দরী হয়ে সংযুক্তা হয়ে সকলের সামনে আসে।
সিরিয়ালের নিরুপমার বোন ছিল উর্মিমালা। যে ছিল আবির রায়চৌধুরীর আগের বাগদত্তা। মোট কথা সিরিয়ালের ভিলেনের রোল করত উর্মিমালা। এই উর্মির চরিত্রে অভিনয় করতেন সৌমি ঘোষ। তিনি কিন্তু ভিলেন হিসেবে বেশ নামডাক করেছিলেন। বিভিন্ন স্টেজ শোতে তাকে দেখা যায়।
সেরকমই কাঁকুড়গাছির একটি স্টেজ শোতে তিনি যা কান্ড ঘটিয়েছেন তা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ভোজপুরি গান গাইছেন উর্মি। একটি জায়গায় তিনি স্টেজ শো করতে গেছেন, সেখানেই তাকে কেউ অনুরোধ করেছেন ভোজপুরি গান গাইতে।
তিনি দর্শকদের অনুরোধে ফেলতে পারেননি তাই উঠেছেন বিখ্যাত ভোজপুরি গান ‘এ রাজাজি’। তার সে গান শুনেই আঁতকে উঠেছেন উপস্থিত দর্শকরা যদিও তারা সামনে কিছু প্রকাশ করেননি কিন্তু ফেসবুকের মানুষ তো চুপ করে থাকার লোকজন নন। ফেসবুক কমেন্ট বক্সে উর্মির উদ্দেশ্যে এমন এমন একটা কমেন্ট এসেছে যা পড়লে আপনি হেসে গড়াগড়ি খাবেন।
প্রসঙ্গত উর্মি বলেছিলেন যে তিনি সিঙ্গার নন, কিন্তু গানের চেষ্টা করছেন। কিন্তু সেই চেষ্টা যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে তা আগে থেকে বোঝা যায়নি। গানের কোন সুর নেই, তাল নেই, একদম বেসুরো গলায় গানটা উর্মি গেয়ে যাচ্ছেন কনফিডেন্সের সঙ্গে। তাই তিনি যে ট্রোলের শিকার হবেন একথা বলাই বাহুল্য।
কমেন্টে কেউ লিখেছে ভগবান কার পাল্লায় পড়লাম, আবার কেউবা লিখেছে কানে হারপিক ঢেলে দে।একজন তো আবার লিখেছে যে পেছনের মিউজিশিয়ানদের দেখে মনে হচ্ছে যেন শ্রেয়া ঘোষাল ম্যামের সাথে বাজাচ্ছে। সবকিছু মিলিয়ে এরকমই মজার কমেন্ট এ ভরে উঠেছে এই ভিডিওটি।
আপনার জন্য রইল এই ভিডিওর ঝলক:






“দিনের পর দিন যদি ভাঙতে ভাঙতে নিজেকে শেষ করে…” ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট দেবলীনা নন্দীর! বছরের শুরুতেই আত্মহ’ননের চেষ্টা, আবারও কী মিলল সেই ইঙ্গিত?