“মৃ’ত্যুই আমার একমাত্র অবসর….” শারীরিক অসু’স্থতা থেকে বয়সের ভার, ৮০ পেরিয়েও থামতে নারাজ ছন্দা চট্টোপাধ্যায়! অভিনয় নিয়ে অদম্য মানসিকতা এবং কর্মস্পৃহা, তবুও বাংলা ধারাবাহিকে সেইভাবে চরিত্র পান না কেন? অকপট জবাবে জানালেন বর্ষীয়ান অভিনেত্রী!

বাংলা অভিনয় জগতের অন্যতম প্রবীণ এবং সম্মানিত অভিনেত্রী ‘ছন্দা চট্টোপাধ্যায়’ (Chhanda Chatterjee)। দীর্ঘ কয়েক দশক ধরে মঞ্চ, সিনেমা এবং টেলিভিশনে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে চলেছেন তিনি। বয়স আশির গণ্ডি পেরিয়ে গেলেও এখনও নিয়মিত কাজ করছেন এবং অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা এতটুকুও কমেনি। বাংলা থিয়েটারের পাশাপাশি ছোট ও বড় পর্দাতেও একাধিক স্মরণীয় চরিত্রে দর্শকদের মন জয় করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন, বয়স, অবসর এবং বর্তমান সময়ে কাজের সুযোগ নিয়ে খোলামেলা কথা বলেন এই বর্ষীয়ান অভিনেত্রী। তাঁর সোজাসাপ্টা উত্তর ইতিমধ্যেই অনেকের নজর কেড়েছে।

সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রথমেই প্রশ্ন করা হয়, ৮০ বছরের বেশি বয়সেও তিনি এখনও সমান উৎসাহে কাজ করে চলেছেন। এই বয়সে এসে কখনও কি অবসর নেওয়ার কথা মনে হয় না? অনেকেই যেখানে নির্দিষ্ট সময়ের পর কাজ থেকে সরে দাঁড়ান, সেখানে তিনি কেন এখনও এতটা সক্রিয়? উত্তরে কোনও দ্বিধা না রেখেই ছন্দা চট্টোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, “মৃ’ত্যুই আমার একমাত্র অবসর!” তাঁর এই সংক্ষিপ্ত কিন্তু দৃঢ় মন্তব্যেই স্পষ্ট হয়ে যায়, অভিনয় তাঁর কাছে শুধু পেশা নয়, জীবনেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। যতদিন সম্ভব, ততদিন তিনি কাজ করে যেতে চান বলেই তাঁর বক্তব্যে ইঙ্গিত মিলেছে।

এরপর আলোচনায় উঠে আসে টেলিভিশনের প্রসঙ্গ। বর্তমানে তাঁকে মঞ্চে নিয়মিত দেখা গেলেও ছোটপর্দায় আগের তুলনায় অনেক কম দেখা যায়। সেই কারণ জানতে চেয়ে প্রশ্ন করা হয়, প্রায় সব ধারাবাহিকেই ঠাকুমা, দিদিমা বা পিসিমার মতো চরিত্র থাকে। তাহলে তিনি কি ইচ্ছে করেই টেলিভিশনে অভিনয় করছেন না, নাকি তাঁকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না? এই প্রশ্নেরও স্পষ্ট উত্তর দেন অভিনেত্রী। তিনি বলেন, “আমাকে ভালো লাগে না বলে নেয় না, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ সময়! তুই আমার মতো কোনও চরিত্র তৈরি হচ্ছে না বা তাদের হয়তো মনে হয়েছে আমাকে নেওয়ার দরকার নেই! আমি কাউকেই দোষ দিচ্ছি না, সবই সময়ের খেলা।”

ছন্দা চট্টোপাধ্যায়ের কথায়, কাজ না পাওয়ার জন্য তিনি কাউকে দায়ী করতে চান না। তাঁর বিশ্বাস, সময়ের সঙ্গে সঙ্গে গল্প বদলায়, চরিত্র বদলায়, সেই অনুযায়ী শিল্পী নির্বাচনের ধরণও বদলে যায়। তাই কোনও কাজ না পাওয়াকে তিনি ব্যক্তিগতভাবে নেন না। বরং পরিস্থিতিকে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, অভিনয় থেকে সরে যাওয়ার কোনও পরিকল্পনাই তাঁর নেই। সুযোগ এলে এখনও আগের মতোই কাজ করতে প্রস্তুত তিনি। দীর্ঘ অভিজ্ঞতার পরও তাঁর কাজের প্রতি আগ্রহ যে একটুও কমেনি, সেই বার্তাই স্পষ্টভাবে উঠে এসেছে তাঁর কথায়।

আরও পড়ুনঃ “কতটা অসহায় সময় পেরিয়েছ, আমরা বুঝি…এবার একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে বাঁচো!” “তোমার স্বামী সত্যিই অসাধারণ মানুষ…তোমার সন্তান একজন ল’ড়াকু মা পেল” এই সুখ প্রাপ্য ছিল! পুত্রসন্তানের জন্মে আবেগে ভাসলেন সুস্মিতা, বি’তর্ক ভুলে নতুন মা-কে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন নেটিজেনরা!

সাক্ষাৎকারের শেষেও অবসর নিয়ে নিজের অবস্থান আরও একবার পরিষ্কার করেন এই বর্ষীয়ান অভিনেত্রী। তিনি বলেন, “আমি তো অবসর নিইনি, এখনও কাজ করছি। আমি অবসর কেন নেব? যতক্ষণ না ম’রছি অবসর নেব না আমি!” তাঁর এই মন্তব্যে অভিনয়ের প্রতি অগাধ ভালোবাসা, আত্মবিশ্বাস এবং কাজের প্রতি নিষ্ঠার প্রতিফলন মিলেছে। দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতা নিয়েও এখনও নতুন কাজের অপেক্ষায় রয়েছেন তিনি। তাই আশি পেরিয়েও ছন্দা চট্টোপাধ্যায়ের এই অদম্য মানসিকতা এবং কর্মস্পৃহা অনেকের কাছেই অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।

You cannot copy content of this page