‘দাদাগিরি’ ভক্তদের জন্য দারুণ সুখবর! এবার আন্তর্জাতিক কুইজ শো-এর সঞ্চালনায় সৌরভ গঙ্গোপাধ্যায়! কবে থেকে শুরু, দেখা যাবে কোন চ্যানেলে? নিজেই বড় আপডেট দিলেন ‘দাদা’!

বাংলার টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ সৌরভ গঙ্গোপাধ্যায়। বছরের পর বছর ‘দাদাগিরি’র সঞ্চালক হিসেবে তিনি দর্শকদের মন জয় করে এসেছেন। এবার ছোট পর্দায় তাঁর উপস্থিতি আরও বাড়তে চলেছে। বহু প্রতীক্ষিত ‘বিগ বস বাংলা’র সঞ্চালক হিসেবে তাঁর নাম আগেই ঘোষণা হয়েছে। তবে এবার জানা গেল, শুধু এই রিয়্যালিটি শো নয়, স্টার জলসার জন্য আরও একটি বড় আন্তর্জাতিক কুইজ শো-এর বাংলা সংস্করণও সঞ্চালনা করবেন তিনি। এই খবর নিজেই জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে তাঁর নতুন টেলিভিশন সফর ঘিরে দর্শকদের উৎসাহ আরও বেড়েছে।

সম্প্রতি ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া বা ইউএনআই-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের আসন্ন প্রজেক্টগুলি নিয়ে মুখ খোলেন সৌরভ। সেখানে তিনি জানান, ‘বিগ বস বাংলা’র পাশাপাশি আরও একটি আন্তর্জাতিক মানের শো নিয়েও কাজ শুরু করেছেন। সেই শোটি কুইজভিত্তিক এবং খুব সম্প্রতি আন্তর্জাতিক স্তরে চালু হয়েছে। বাংলাতেও সেই অনুষ্ঠান নিয়ে আসছে স্টার জলসা। এই নতুন শো-এর বাংলা সংস্করণের সঞ্চালনার দায়িত্বও তাঁর কাঁধেই থাকছে। ফলে একসঙ্গে দুটি বড় রিয়্যালিটি শো-তে দেখা যাবে মহারাজকে।

সাক্ষাৎকারে সৌরভ বলেন, “হ্যাঁ, বিগ বস বাংলা-র পাশাপাশি আমি এই মুহূর্তে আরও একটি অত্যন্ত বড় মাপের আন্তর্জাতিক শো (International Show) নিয়ে কাজ করছি। কুইজ জঁরের। ৩৪ দিন স্টারকে দিতে হবে। ১৫ দিন বিগ বস, ১৭ দিন ওই ইন্টারন্যাশন্য়াল শো। খুব সাম্প্রতিক ওটা আন্তর্জাতিক স্তরে লঞ্চ হয়েছে। সেটা স্টার নিয়ে আসছে যার বাংলা ভার্সনটা আমি সঞ্চালনা করব।” যদিও এই নতুন অনুষ্ঠানটির নাম তিনি প্রকাশ করেননি, তবুও তাঁর এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা।

আরও পড়ুন: “লোক দেখিয়ে একটা গাছ লাগাচ্ছে, পেছনে ১৩টা জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে!” মায়ের নামে বৃক্ষরোপণ কর্মসূচিকে তীব্র কটা’ক্ষ চন্দন সেনের! ‘ইকো’ শব্দের আড়ালেই চলছে সবচেয়ে বেশি ক্ষ’তি? পরিবেশ ধ্বং’সের নেপথ্যে রাজনৈতিক লোভ নিয়ে সবর অভিনেতা!

সূত্রের খবর, স্টার প্লাসে অনিল কাপুর যে ‘ইন্ডিয়াজ টপ ১%’ কুইজ শো নিয়ে আসছেন, তারই বাংলা সংস্করণ স্টার জলসায় সম্প্রচারিত হতে পারে এবং সেই অনুষ্ঠানটির সঞ্চালক হবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও চ্যানেলের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। অন্যদিকে ‘বিগ বস বাংলা’ নিয়ে দর্শকদের আগ্রহও তুঙ্গে। অনেকেরই বিশ্বাস, সৌরভের সঞ্চালনায় এই জনপ্রিয় রিয়্যালিটি শো নতুন মাত্রা পাবে এবং বাংলা টেলিভিশনে আরও বড় সাফল্য অর্জন করবে।

ক্রিকেট মাঠে অধিনায়ক হিসেবে যেমন সাফল্যের নজির গড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, তেমনই টেলিভিশনের পর্দাতেও তিনি সমান জনপ্রিয়। ‘দাদাগিরি’র একের পর এক সিজন টিআরপি তালিকায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। এবার ‘বিগ বস বাংলা’ এবং নতুন আন্তর্জাতিক কুইজ শো-এর মাধ্যমে তাঁর টেলিভিশন সফরে আরও একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। দুই বড় অনুষ্ঠানের দায়িত্ব একসঙ্গে সামলে তিনি দর্শকদের কতটা নতুন চমক উপহার দেন, এখন সেদিকেই নজর রয়েছে সকলের।

You cannot copy content of this page