স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো গোধূলি আলাপ। মাত্র কয়েক মাসের মধ্যে নোলক আর অরিন্দমের জুটি বেশ পছন্দ করেছে দর্শকরা। নবাগতা সোমু সরকারের অভিনয় খুব ভালো লাগছে সকলের।

মাঝে বদমাইশ রোহিণী খুব জ্বালাতন করেছিল অরিন্দম আর রোহিণীর পুনর্বিবাহ তে। নোলক নাকি নাবালিকা এই বলে কিছুতেই অরিন্দমের সঙ্গে নোলকের বিয়েটা হতে দিল না আর অরিন্দমকে পাঠিয়ে দিল জেলে। আবার গ্রাম ে নোলকের বাড়ি পুড়িয়ে দিল সেই সঙ্গে নোলকের বাবাকেও জেলে পাঠালো। তবে নোলক তো ছাড়বার পাত্রী নয়। নোলক সমস্ত কিছু প্রমাণ করলো যে সে সাবালিকা এবং রোহিণীর মুখে পুরো জামা ঘষে দিল। অপরদিকে অরুন্ধতী শুরু থেকেই নোলককে সমর্থন করে আসছেন এবং তিনি রোহিণীকে না নিয়েই রায় বাড়িতে ফিরে আসেন।

এখন রোহিণী সত্যিটা ধরা পড়ে যাওয়ায় প্রবল চাপে পড়ে গেছে আর কান্নাকাটি করতে শুরু করেছে রায় বাড়ির দরজায় এসে। নোলক এত বোকা মেয়ে নয় সে প্রথমেই শর্ত দিয়েছে যে অরিন্দমকে জেল থেকে ছাড়িয়ে আনতে হবে সত্যিটা বলে। আবার অপরদিকে রোহিণী বেঁকে বসেছে এবং বলছে আপনারা একটা শর্ত দিয়েছেন এরপর এটা মেনে নিলে তো আরো শর্ত চাপাবেন। তখন নোলক স্পষ্ট ভাবে বলে দেয় হ্যাঁ, আরো একটা শর্ত তোমাকে দিচ্ছি তুমি আমার বাবাকেও ছাড়িয়ে আনবে।

রোহিণীর এখন অন্য কোন দিকে যাওয়ার উপায় নেই আর গোটা ঘটনাটা ফোনে রেকর্ড করছে আদি। রোহিণীকে এখন অরিন্দম এবং নোলকের বাবা দু’জনকেই ছাড়িয়ে আনতে হবে তবে সে রায় বাড়িতে ঢুকতে পাবে না হলে অরুন্ধতী তাকে ধরে বার করে দেবে। নোলকের এই রূপ দেখে সকলে বেজায় খুশি।







“বাজি আমরা ফাটাব, বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখ চলে যায়”, “আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কালীপুজোয় বাজি তো হবেই!” বাজি ফাটালে রোগ সারে, পাপিয়া অধিকারীর মন্তব্যে তোলপাড়! “শব্দবাজি পোড়ালে ঠিক কোন কোন অসুখ কমে তালিকাটা যদি দাও” বিজেপি বিধায়ক তথা অভিনেত্রীকে একহাত নিলেন শ্রীলেখা মিত্র!