জি বাংলার একটা সিরিয়াল কিন্তু এখন হালকা ভাবে নেওয়া একদম চলবে না কারণ গত সপ্তাহের টিআরপি রেটিংয়ে সেই ধারাবাহিক প্রথম হয়েছিল। আজ একঘন্টা পরেই বার হবে চলতি সপ্তাহের টিআরপি তাই ভক্তরা এখন রুদ্ধশ্বাস অপেক্ষা করছেন যে টপার কে হয় সেটা দেখতে।
কোন ধারাবাহিকের কথা লিখা হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। গৌরী এলো তাড়াতাড়ি অনেকটাই জায়গা দখল করে ফেলেছে দর্শকদের মনে। গৌরীকে আমরা ন্যাকা বলি কিন্তু এই ন্যাকা গৌরীই মহিষাসুরমর্দিনীতে দেবী গন্ধেশ্বরীর ভূমিকায় অভিনয় করবেন। তবে এবার গৌরী এলো’র নতুন প্রোমো নিয়ে তৈরি হয়েছে বিতর্ক

আমরা মন ধারাবাহিকে দেখেছিলাম তদন্ত করার জন্য সেন শর্মা পরিবার পাঞ্জাবি ছদ্মবেশ নিয়েছিল। এবার এখানে ধূর্জটি বাবার বিরুদ্ধে তদন্ত করার জন্য ছদ্মবেশ নিল ঘোষাল পরিবারের ৪ সদস্য। গৌরী ঈশান এবং দাদা বৌদি ছদ্মবেশ নিল ধূর্জটি বাবার নকল হিরে রত্ন ব্যবসা ধরার জন্য। আর এটা দেখেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে বিতর্ক।

বলছে এটা তো সেই ঋষিকে বাঁচানোর জন্য যেরকম ছদ্মবেশ নিয়েছিল পিহু আর সকলে ঠিক সেরকম হলো। মিঠাই ভক্তরা বলছে মন ফাগুন ভক্তদের চুপ করে থাকাই ভালো, কারণ সবার প্রথমে ছদ্মবেশ নিয়ে তারা রেস্টুরেন্টে এসেছিল।

তবে গৌরী ভক্তদের আবার দাবি যে এটা কোন ইউনিক কনসেপ্ট নয় যে আবার ছদ্মবেশ নেওয়া যাবে না।

কপি কপি বলে দাবি না করাই ভালো।তাহলে তো নায়িকারা শাড়ি পরেন সিরিয়ালে, এখন কি বলতে হবে যে এক নায়িকা আরেক নায়িকার থেকে শাড়ি পরা কপি করেছেন?






“বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র সুন্দরী নায়িকা কৌশানি, মা দুর্গার থেকেও বেশি সুন্দরী!” বেনারসি শাড়ি, গা ভর্তি সোনার গয়নায় হবু বৌমা, প্রশংসায় খেই হারিয়ে মন্তব্য পিয়া সেনগুপ্তর! ছেলে বনি আবার ঘুরছেন আঁচল ধরে! ‘হাসবো না কাঁদবো বুঝতে পারছি না’, ‘আপনার থেকে সুন্দরী কেউ হতে পারে?’ ‘এমন শাশুড়ি আমাকেও দিও ভগবান’ নেটপাড়ায় তুমুল হাসাহাসি!