বর্তমানে মানুষের ব্যস্ততম জীবনের মধ্যে থেকে, একটু বিনোদন খুঁজতে গেলে সেই তালিকায় প্রথম দিকেই নাম চলে আসে সিরিয়ালগুলোর। আর সেই বিনোদনের জন্য সিরিয়াল দেখতে দেখতে এখন তা মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। সেই সিরিয়ালের মধ্যেই বেশ কিছু সিরিয়াল মানুষের জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হলেও স্টার জলসার ‘ধূলোকণা’।
এই ধারাবাহিক শুরুর প্রথম থেকেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে দর্শকমহলে। ধারাবাহিকের নায়িকা ফুলঝুরির চরিত্রে অভিনয় করছে বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মানালি দে এবং নায়ক লালনের চরিত্রে অভিনয় করছে জনপ্রিয় অভিনেতা ইন্দ্রাশিষ রায়। এই ধারাবাহিক শুরুর প্রথম থেকেই দর্শকদের অত্যন্ত পছন্দের জুটি হয়ে উঠেছে এই দুই অভিনেতা-অভিনেত্রীর জুটি। আবার তাদের দুজনকে একসঙ্গে মিলিয়ে নাম দিয়েছে ‘লাল ফুল’, আবার কেউ বলেন ‘লাল ঝুড়ি’।
এই ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় দারুন জনপ্রিয়। কিন্তু তার বিরুদ্ধে দর্শকদের বরাবরের অভিযোগ তিনি তার প্রত্যেক সিরিয়ালে পরকীয়া দেখান। আর তার মধ্যে ব্যতিক্রম নয় ধূলোকণাও। স্মৃতিশক্তি হারিয়ে ফেলার পরে মানসিকভাবে পুরোপুরি সুস্থ হতে পারেননি লালন এবং এখন সে ফুলঝুরিকে ছেড়ে তিতিরের কাছে গিয়ে থাকছে। এবার তিতিরের সঙ্গে লালনের বিয়ে হবে। আবার অন্যদিকে লালন জীবন থেকে চলে যাওয়ার পরে গানকে নিয়ে বাঁচতে শুরু করেছে ফুলঝুরি।
আর গতকালের পর্বে দেখা গিয়েছে একই মঞ্চে গান গাইতে উঠেছে লালন এবং ফুলঝুরি। তবে গান গাওয়ার আগে লালন ফুলঝুরি দুজনেই জানিয়ে দিয়েছে তাদের বিচ্ছেদের কথা। আবার তার পরপরই লালন সকলকে তার হবু স্ত্রীর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছে। আবার সেই পর্বেই দেখা গিয়েছে লালনের মতই ফুলঝুরির গান শুনে প্রশংসায় ভরিয়ে দিয়েছে দর্শক।
এবং চ্যানেল কর্তৃপক্ষ তরফে এই পর্বের ফুলঝুরির গান গাওয়ার দৃশ্যের ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। প্রসঙ্গত ধারাবাহিক শুরুর সময় কাজের মেয়ে ছিল ফুলঝুরি। সেখান থেকে আজ সে গায়িকা হয়েছে। আর ফুলঝুরির এই ঘুরে দাঁড়ানোর লড়াই দেখে সত্যিই মুগ্ধ দর্শক। তার দুর্দান্ত গানের গলা শুনে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে। তবে কিছু অংশ আবার ট্রোল করেছে।






‘পচে যাওয়া স্টার পাওয়ারের ঔদ্ধত্য…উনি স্রেফ ঘৃ’ণার যোগ্য!’ ‘ফুটপাথের ভোটে জয়ী হয়ে, তাদের মেম্বার অফ পার্লামেন্টের অযোগ্য বলে অপমান, ফুটপাতের মানুষই একদিন ছুড়ে ফেলবে আপনাকে!’ রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে একহাত নিলেন ঋদ্ধি সেন! ‘ফুটপাতের মেয়ে’ মন্তব্য ঘিরে নজিরবিহীন কটা’ক্ষ ভাইরাল!