বিতর্কের ঝড় থামতেই, প্রথমবার হাসিমুখে ধরা দিলেন সায়ক! সমালোচনার চাপে নীরবতা, এবার প্রত্যাবর্তনের ইঙ্গিত? অনুরাগীদের উদ্দেশে কী জানালেন তিনি? কবে ফিরছেন পুরনো ছন্দে?

কয়েক সপ্তাহ আগেও যাঁর টাইমলাইন ভরা থাকত ভ্লগ, লাইভ আর খোলামেলা আলাপচারিতা, সেই ‘সায়ক চক্রবর্তী’র (Sayak Chakraborty) প্রোফাইলে আচমকা নেমে এসেছিল নীরবতা! বিতর্কের পর বিতর্কে তিনি নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন বলেই মনে হয়েছিল অনুরাগীদের। বিশেষ করে পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় মাংস খাওয়া নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি এবং তা নিয়ে তাঁর প্রকাশ্য প্রতিক্রিয়ার পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

ক্ষমা চেয়েও যখন লাগাতার সমালোচনার মুখে পড়তে হয়েছিল, তখন হঠাৎ করেই যেন আড়ালে চলে যান তিনি।তবে সম্পূর্ণ অদৃশ্য হননি! মাঝে কয়েকবার প্রকৃতির ছবি শেয়ার করেছিলেন। যেমন প্রজাপতি, কাঠবিড়ালি, শাপলা ফুল কিংবা চাঁদের নরম আলো। কোনও ব্যাখ্যা ছিল না, ছিল না দীর্ঘ ক্যাপশনও। পরে শিবরাত্রির দিন শিবের একটি ছবি পোস্ট করেন। যিনি সাধারণত স্পষ্ট বক্তব্যে অভ্যস্ত, তাঁর এই শব্দহীন উপস্থিতি অনেকের কাছেই অন্যরকম বার্তা বহন করেছিল।

কেউ মনে করেছিলেন, তিনি ইচ্ছে করেই দূরত্ব রাখছেন। আবার কেউ ভেবেছিলেন, নিজের মতো করে সময় কাটাচ্ছেন। এই আবহেই আলোচনায় আসে তাঁর দাদা, সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীর একটি লেখা। সেখানে মানুষের ভুল, অপূর্ণতা আর ভাঙনের প্রসঙ্গ ছিল। ভাইয়ের নাম সরাসরি উল্লেখ না থাকলেও সময়ের সঙ্গে মিলিয়ে অনেকে তা আলাদা অর্থে দেখেছেন। কেউ সায়কের খোঁজ জানতে চাইলে সংক্ষিপ্ত উত্তর এসেছিল, “দু’জনেই ভালো থাকার চেষ্টায়।”

আর তাতে যেন ক্লান্তির সঙ্গে দৃঢ়তাও ধরা পড়েছিল। এবার সেই নীরবতার পর সামনে এলো নতুন ছবি। নিজের সঙ্গে দাদার দুটি হাসিমুখের ছবি পাশাপাশি রেখে পোস্ট করলেন সায়ক। কোনও দীর্ঘ বক্তব্য নেই, কোনও ব্যাখ্যাও নয়। তবু মুহূর্তের মধ্যে ছবিগুলি ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। কমেন্ট বক্স ভরে যায় একটাই প্রশ্নে, তিনি কবে আবার আগের মতো ভিডিও করবেন, কবে ফিরবে সেই স্বতঃস্ফূর্ত গল্প বলা?

আরও পড়ুনঃ “এতদিন যা কষ্ট সহ্য করেছ, আরও কিছু ধৈর্য ধরো, আমি…” শহর বদলালেই জীবন বদলে যায় না! মুম্বই থেকে স্ত্রী গৌরী দেবীর উদ্দেশে মহানায়কের আকুতি ভরা চিঠি আজও ছুঁয়ে যায় হৃদয়! কী লেখা ছিল তাতে?

সঠিক কোনও দিন বা তারিখ নয়, সবার উদ্দেশে একটিই উত্তর দিয়েছেন তিনি, “পাশে থেকো, ধন্যবাদ।” সংক্ষিপ্ত, কিন্তু স্পষ্ট। অনেকেই এটাকেই তাঁর প্রত্যাবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। হয়তো আগের মতোই ফিরবেন, তবে কিছুটা বেশি পরিণত হয়ে, কিছুটা অন্য ছন্দে। আপাতত সেই অপেক্ষাতেই অনুরাগীরা। আপনারাও কী সায়কের ভ্লগ মিস করছেন? কী জানাতে চান তাঁকে, এই প্রত্যাবর্তনের আগে?

You cannot copy content of this page