ফেব্রুয়ারির শেষ সপ্তাহে টিআরপির রুদ্ধশ্বাস লড়াই! সিংহাসনে ‘পরিণীতা’, ঘাড়ের কাছে নিঃশ্বাস ‘পরশুরাম’-এর! স্লট বদলেও জাদু ‘জোয়ার ভাঁটা’র! ‘বিদ্যা ব্যানার্জি’র জায়গা কোথায়? সেরা পাঁচে এবার চমকে দেওয়া ফলাফল!

গল্প যতই ভালো হোক, শেষ কথা বলে নম্বর! ছোটপর্দার দর্শকরা তাই অপেক্ষা করে থাকেন তাদের প্রিয় ধারাবাহিকের নম্বর জানান জন্য, প্রতি সপ্তাহের মতো এবারও টিআরপি (TRP) তালিকা প্রকাশ ঘিরে তুমুল চর্চা টেলিপাড়ায়। ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার প্রকাশিত ফেব্রুয়ারির শেষ সপ্তাহের ফলাফল (TRP List) স্পষ্ট করে দিল যে গল্প, সময় পরিবর্তন কিংবা প্রতিদ্বন্দ্বী যতই শক্তিশালী হোক, শেষ কথা বলে দর্শকের পছন্দই! কারা জায়গা পেল সেরা পাঁচে আর কারা ছিটকে গেল তালিকা থেকে?

এই সপ্তাহের তালিকায় যেমন পুরনো জনপ্রিয় ধারাবাহিক নিজেদের দাপট দেখিয়েছে, তেমনই সময় বদলেও চমক দেখিয়েছে একাধিক গল্প। এবার শীর্ষস্থানে রয়েছে জি বাংলার (Zee Bangla) ‘পরিণীতা’ (Parineeta), ৬.৪ নম্বর নিয়ে। আবেগ, সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন এবং চরিত্রের দৃঢ় উপস্থাপন মিলিয়ে ধারাবাহিকটি আবারও প্রমাণ করল কেন এটি দর্শকের প্রথম পছন্দ। খুব কাছাকাছি ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার (Star Jalsha) ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parashuram: Ajker Nayak), ৬.৩ নম্বর পেয়ে।

সমাজকেন্দ্রিক গল্প আর নায়কের লড়াইয়ের মেজাজ এখনও সমানভাবে টানছে দর্শককে। তৃতীয় স্থানে এই সপ্তাহের বড় চমক জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta), ৬.১ নম্বর নিয়ে। এতদিন রাত ৯টার স্লটে সম্প্রচারিত হলেও নতুন ধারাবাহিক আসায় সেটিকে সরিয়ে আনা হয় ৮:৩০-এ। ঠিক সেই সময়েই বিপরীত চ্যানেলে থাকে টিআরপির চিরচেনা শক্ত প্রতিদ্বন্দ্বী ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ (Professor Bidya Banerjee), যা প্রথম দুই বা তিনের মধ্যে থাকতেই অভ্যস্ত।

কিন্তু সময় বদল ও কঠিন প্রতিপক্ষ সত্ত্বেও যেন জাদুর মতোই এগিয়ে গেল ‘জোয়ার ভাঁটা’! নম্বরে হার মানাল প্রতিদ্বন্দ্বীকে, নিঃসন্দেহে এই সপ্তাহের অন্যতম বড় আলোচনার বিষয় এটিই। চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে স্টার জলসার ‘বিদ্যা ব্যানার্জি’ (Professor Bidya Banerjee) এবং ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj), দুটিই ৬.০ নম্বর পেয়েছে। দুই ধারাবাহিকের গল্পের স্বাদ আলাদা হলেও দর্শক টানার ক্ষমতা প্রায় সমান। পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ‘ও মোর দরদিয়া’ (O Mor Dorodiya), ৫.৮ নম্বর নিয়ে।

আবেগঘন উপস্থাপন ও সম্পর্কের গল্প এই ধারাবাহিকটিকে তালিকায় স্থায়ী জায়গা করে দিয়েছে। ট্রেন্ডিং তালিকাতেও নজর কাড়ার মতো লড়াই দেখা গেছে। নতুন শুরু হওয়া ‘শুধু তোমারই জন্যে’ (Sudhu Tomari Jonye) ২.৪ নম্বর নিয়ে যাত্রা শুরু করেছে। ‘তুই আমার হিরো’ (Tui Amar Hero) ও ‘ভোলে বাবা পার করেগা’ (Bhole Baba Par Karega) ও ‘আনন্দী’ (Anandi) দুটিই ২.৮ নম্বর পেয়েছে। অন্যদিকে ‘চিরসখা’ (Chiroshokha) ৪.৮ নম্বর এবং ‘আমাদের দাদামণি’ (Amader Dadamani) ৫.৪ নম্বর নিয়ে শক্ত অবস্থান বজায় রেখেছে।

আরও পড়ুনঃ ১২ বছর পরেও মাকে ভেবে চোখে জল গায়িকার! ‘সেদিন হঠাৎ বড় হয়ে গেলাম…’ আবেগঘন বার্তা ইমনের!

সব মিলিয়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহের টিআরপি বলছে যে প্রতিদ্বন্দ্বী বা নতুন আগমন, সবকিছুর পরেও শেষ হাসিটা হাসে যে গল্প দর্শকের হৃদয়ে পৌঁছতে পারে। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা– TRP list of Bengali Television for 3rd Week of Feb | 26th Feb | Thrusday

BT •• পরিণীতা 6.4
2nd •• পরশুরাম 6.3
3rd •• জোয়ার ভাঁটা 6.1
4th •• বিদ্যা ব্যানার্জি, রাঙামতি 6.0
5th •• ও মোর দরদিয়া 5.8
•• Trending
শুধু তোমারই জন্যে (Opening) 2.4
তুই আমার হিরো 2.8
চিরসখা 4.8
আমাদের দাদামণি 5.4
ভোলে বাবা ও আনন্দী 2.8

You cannot copy content of this page